
বাণিজ্যমন্ত্রী টিপু মুনশি বলেছেন, ‘সয়াবিন তেলের দাম বৃদ্ধি পাওয়ায় অনেক গালি শুনেছি। সারাবিশ্বে চিনি ও ভোজ্য তেলের দাম বেড়েছে, এটা বৈশ্বিক সমস্যা। তারপরও আমরা পণ্যের দাম কমিয়ে আনার চেষ্টা করছি।’
মঙ্গলবার (২৮ ডিসেম্বর) দুপুরে ‘রংপুর জিলা স্কুল’ মাঠে এক অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে যোগ এসে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়কালে তিনি এ কথা বলেন। মুক্তিযুদ্ধ ও স্বাধীনতার সুবর্ণজয়ন্তী উপলক্ষে জেলার বীর মুক্তিযোদ্ধাদের পুনর্মিলনী অনুষ্ঠানের আয়োজন করা হয়।
সাংবাদিকদের এক প্রশ্নের উত্তরে মন্ত্রী বলেন, ‘উৎপাদিত পণ্যের ন্যায্যমূল্য না পেয়ে কৃষকরা যদি চাষাবাদ বন্ধ করে দেন, তাহলে আমাদের কী অবস্থা হবে ভাবতে হবে।’
তিনি বলেন, ‘প্রধানমন্ত্রী শেখ হাসিনা বীর মুক্তিযোদ্ধাদের ভাতা দ্বিগুণ করে দিয়েছেন। বিভিন্ন ধরনের সুযোগ-সুবিধা দিয়েছেন। এগুলো বাস্তবায়ন করতে সময় লাগছে। তবে মুক্তিযোদ্ধারা সুবিধা পাওয়ার জন্য যুদ্ধ করেননি। তারা বাঙালির মুক্তির জন্য বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ডাকে সাড়া দিয়ে যুদ্ধ করেছেন, অনেকে জীবন দিয়েছেন। সে কারণে তাদের সুযোগ-সুবিধা বৃদ্ধিসহ জীবন-মান উন্নয়নে সব ধরনের ব্যবস্থা করেছেন প্রধানমন্ত্রী।’
টিপু মুনশি বলেন, ‘৫০ বছরে দেশ অনেক এগিয়ে গেছে। মানুষের রোজগার বেড়েছে। এখন বাংলাদেশ বিশ্বের কাছে উন্নয়নের রোল মডেল। গত বছর করোনা মহামারির সময় বাংলাদেশের উন্নয়ন দৃশ্যমান দেখেছে বিশ্ব। পাকিস্তান এখন সব ক্ষেত্রে আমাদের চেয়ে শতকরা ৫০ শতাংশ পিছিয়ে। এটা সম্ভব হয়েছে বঙ্গবন্ধুকন্যা শেখ হাসিনার দূরদৃষ্টির কারণে।’
এর আগে জাতীয় পতাকা উত্তোলন করে পায়রা উড়িয়ে বীর মুক্তিযোদ্ধাদের পুনর্মিলনী অনুষ্ঠানের উদ্বোধন করেন মন্ত্রী। অনুষ্ঠানে জেলা প্রশাসক আসিব আহসান মুক্তিযোদ্ধা সংসদের কমান্ডার মোসাদ্দেক হোসেন বাবলুসহ জেলার বিভিন্ন উপজেলা থেকে আগত বীর মুক্তিযোদ্ধারা অংশগ্রহণ করেছেন।
- ১বেরোবি শিক্ষক ইউসুফের সনদ জালিয়াতি
- ২যবিপ্রবি শিক্ষার্থীদের দুর্ভোগ লাঘবে রেল কর্তৃপক্ষকে প্রশাসনের চিঠি
- ৩ডিএসইর এজিএম নাসির উদ্দিনের বিরুদ্ধে যৌন হয়রানির অভিযোগ, থানায় জিডি
- ৪গ্রামীণ ওয়ান স্কিম টুর লভ্যাংশ ঘোষণা
- ৫চাঁদপুরে শিক্ষা প্রশাসনে জনবল সংকট, একাধিকক গুরুত্বপূর্ণ পদ শূন্য
- ৬রাষ্ট্রপতি নির্বাচনের তফসিল স্থগিত চেয়ে হাইকোর্টে রিট
- ৭শেরপুরের গারো পাহাড়ে বিশ্ব হাতি দিবস পালিত
- ৮কুষ্টিয়ায় ২২শে শ্রাবণে কবিগুরুকে স্মরণ
- ৯মায়ের সামনে গাছের সঙ্গে বেঁধে কিশোরকে নির্যাতন, গ্রেপ্তার ১
- ১০ইউজিসির নিয়ম অমান্য করেই চলছে বেরোবিতে নিয়োগ-পদোন্নতি
- ১গাজীপুর, খুলনা ও কুষ্টিয়ায় নতুন পুলিশ সুপার
- ২কুবিতে সাড়ে ৮ শতাধিক শিক্ষার্থীর অংশগ্রহণে ছাত্রশিবিরের নবীনবরণ
- ৩সালমান শাহ হত্যা মামলায় ডনের জামিন নামঞ্জুর
- ৪কুড়িগ্রাম জেনারেল হাসপাতালে পড়ে থেকে নষ্ট হচ্ছে ভারতের অ্যাম্বুলেন্স
- ৫কর্মস্থলে অনুপস্থিত, অতিরিক্ত পুলিশ সুপার খাইরুল বরখাস্ত
- ৬ডিএসইর শীর্ষ কর্মকর্তাদের ট্রেডিং ও অনিয়মের অভিযোগ অনুসন্ধানে বিএসইসি
- ৭গোলাম রাব্বানীর ভাই রুহানী-বিপ্লব কুমারসহ ৬ পুলিশ কর্মকর্তা বরখাস্ত
- ৮বাংলাদেশ-মালদ্বীপ সম্পর্ক আরও জোরদারে অঙ্গীকার
- ৯গ্রাহকসেবায় সেরা পারফরম্যান্সের জন্য সহকর্মীদের সম্মাননা দিলো ব্র্যাক ব্যাংক
- ১০বন্যার্তদের পাশে আইএসডিই, পূর্ব বড় ভেওলায় ৫১০ পরিবারের মুখে স্বস্তি





পাঠকের মতামত