প্রকাশিত: ডিসেম্বর ২৮, ২০২১ ৩:৪৭ পিএম , আপডেট: ডিসেম্বর ২৮, ২০২১ ৫:১১ পিএম

বাণিজ্যমন্ত্রী টিপু মুনশি বলেছেন, ‌‘স‌য়াবিন তেলের দাম বৃদ্ধি পাওয়ায় অনেক গালি শুনেছি। সারাবিশ্বে চিনি ও ভোজ্য তেলের দাম বেড়েছে, এটা বৈশ্বিক সমস্যা। তারপরও আমরা পণ্যের দাম কমিয়ে আনার চেষ্টা করছি।’

মঙ্গলবার (২৮ ডিসেম্বর) দুপুরে ‘রংপুর জিলা স্কুল’ মাঠে এক অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে যোগ এসে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়কালে তিনি এ কথা বলেন। মুক্তিযুদ্ধ ও স্বাধীনতার সুবর্ণজয়ন্তী উপলক্ষে জেলার বীর মুক্তিযোদ্ধাদের পুনর্মিলনী অনুষ্ঠানের আয়োজন করা হয়।

সাংবাদিকদের এক প্রশ্নের উত্তরে মন্ত্রী বলেন, ‘উৎপাদিত পণ্যের ন্যায্যমূল্য না পেয়ে কৃষকরা যদি চাষাবাদ বন্ধ করে দেন, তাহলে আমাদের কী অবস্থা হবে ভাবতে হবে।’

তিনি বলেন, ‘প্রধানমন্ত্রী শেখ হাসিনা বীর মুক্তিযোদ্ধাদের ভাতা দ্বিগুণ করে দিয়েছেন। বিভিন্ন ধরনের সুযোগ-সুবিধা দিয়েছেন। এগুলো বাস্তবায়ন করতে সময় লাগছে। তবে মুক্তিযোদ্ধারা সুবিধা পাওয়ার জন্য যুদ্ধ করেননি। তারা বাঙালির মুক্তির জন্য বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ডাকে সাড়া দিয়ে যুদ্ধ করেছেন, অনেকে জীবন দিয়েছেন। সে কারণে তাদের সুযোগ-সুবিধা বৃদ্ধিসহ জীবন-মান উন্নয়নে সব ধরনের ব্যবস্থা করেছেন প্রধানমন্ত্রী।’

টিপু মুনশি বলেন, ‘৫০ বছরে দেশ অনেক এগিয়ে গেছে। মানুষের রোজগার বেড়েছে। এখন বাংলাদেশ বিশ্বের কাছে উন্নয়নের রোল মডেল। গত বছর করোনা মহামারির সময় বাংলাদেশের উন্নয়ন দৃশ্যমান দেখেছে বিশ্ব। পাকিস্তান এখন সব ক্ষেত্রে আমাদের চেয়ে শতকরা ৫০ শতাংশ পিছিয়ে। এটা সম্ভব হয়েছে বঙ্গবন্ধুকন্যা শেখ হাসিনার দূরদৃষ্টির কারণে।’

এর আগে জাতীয় পতাকা উত্তোলন করে পায়রা উড়িয়ে বীর মুক্তিযোদ্ধাদের পুনর্মিলনী অনুষ্ঠানের উদ্বোধন করেন মন্ত্রী। অনুষ্ঠানে জেলা প্রশাসক আসিব আহসান মুক্তিযোদ্ধা সংসদের কমান্ডার মোসাদ্দেক হোসেন বাবলুসহ জেলার বিভিন্ন উপজেলা থেকে আগত বীর মুক্তিযোদ্ধারা অংশগ্রহণ করেছেন।

শেয়ার

পাঠকের মতামত

এস আলম ও সাবেক রাষ্ট্রপতি চুপ্পুর বিরুদ্ধে অভিযোগ দেওয়ায় সাসপেন্ড ইসলামী ব্যাংক কর্মকর্তা

বেনামি প্রতিষ্ঠানের নামে ঋণ জালিয়াতির মাধ্যমে প্রায় ৫০০ কোটি টাকা আত্মসাতের অভিযোগে এস আলম ও ...

ভিসাকে বাংলাদেশে গ্লোবাল সার্ভিস সেন্টার স্থাপনের আহ্বান প্রধানমন্ত্রীর

বাংলাদেশে কর্মসংস্থান সৃষ্টির লক্ষ্যে প্রযুক্তি উন্নয়ন কেন্দ্র বা গ্লোবাল সার্ভিস সেন্টার স্থাপনের জন্য আর্থিক প্রযুক্তি ...

আমির খসরুর নেতৃত্বে ক্রিয়েটিভ অর্থনীতি বিষয়ক জাতীয় স্টিয়ারিং কমিটি

দেশে ক্রিয়েটিভ অর্থনীতির বিকাশ ও সংশ্লিষ্ট খাতগুলোর কার্যক্রম সমন্বয়ে ‘ক্রিয়েটিভ অর্থনীতি বিষয়ক জাতীয় স্টিয়ারিং কমিটি’ ...

গ্যাস-বিদ্যুৎ সংকটে শিল্পকারখানা, ঋণের সুদ মওকুফ চায় চট্টগ্রাম চেম্বার

গ্যাস ও বিদ্যুৎ সরবরাহে দীর্ঘস্থায়ী সংকটে শিল্পকারখানার উৎপাদন ব্যাহত হয়ে ব্যাপক আর্থিক ক্ষতি হচ্ছে। এ ...

স্বরাষ্ট্রমন্ত্রী ব্লু ইকোনমি সম্ভাবনাকে কাজে লাগাতে সরকার বিভিন্ন পরিকল্পনা নিয়েছে

স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ বলেছেন, সমুদ্রসম্পদ এবং সমুদ্রবন্দরকে যথাযথভাবে কাজে লাগাতে পারলে দেশ বিপুল পরিমাণ রাজস্ব ...