
গুঞ্জনটা শোনা যাচ্ছিল বেশ কয়েকদিন ধরেই। ফেলিপে কৌতিনিওকে জড়িয়ে অবশ্য শোনা যায় অনেক ক্লাবের নামই। কিন্তু এবার একেবারে নিশ্চিত হওয়া গেল, বার্সেলোনায় অন্তত চলতি মৌসুমটা থাকছেন না ব্রাজিলিয়ান কৌতিনিও।
অ্যাস্টন ভিলায় ধারে খেলতে যাচ্ছেন তিনি। লিভারপুলের এক সময়ের তারকা আবারও ফিরছেন প্রিমিয়ার লিগে। সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে কৌতিনিওকে ধারে নেওয়ার বিষয়টি নিশ্চিত করেছে অ্যাস্টন ভিলা।
তারা লিখেছে, ‘স্বাগতম, ফেলিপে কৌতিনিও। অ্যাস্টন ভিলা ও বার্সেলোনা এই ব্যাপারে সম্মত হয়েছে যে চলতি মৌসুমের বাকি সময়টা ভিলা পার্কে কাটাবেন তিনি।’
কৌতিনিও বার্সেলোনা ছাড়তে চান, বিষয়টা শেষ দিনদুয়েকে পরিষ্কার হয়ে গেছে। স্প্যানিশ সংবাদ মাধ্যম জানাচ্ছে, নতুন ঠিকানায় নতুন চ্যালেঞ্জের মুখোমুখি করতে চান নিজেকে। ব্রাজিলিয়ান জাদুকরের এই অভিপ্রায় জেনেই প্রিমিয়ার লিগের দল অ্যাস্টন ভিলা দলে টানতে চেয়েছে। শেষ পর্যন্ত ব্রাজিলিয়ান ফুটবলারকে পেয়েই গেল তারা।
ইউরোপীয় দলবদলের খবরের সবচেয়ে নির্ভরযোগ্য সাংবাদিক ফ্যাব্রিজিও রোমানোও জানিয়ে দিয়েছেন, তার বেতনের মূল অংশটা দেবে ইংলিশ ক্লাবটি।
- ১
- ২চাঁদপুরে ১৫০ ঘন্টা বিদ্যুৎবিহীন অর্ধশতাধিক পরিবার
- ৩সিরাজগঞ্জে অনলাইন জুয়া চক্রের তিন সদস্য গ্রেপ্তার
- ৪চাঁদপুরে নারীর পেট থেকে ৪ কেজি ৮ শ গ্রামের টিউমার অপসারণ
- ৫ভারতে অবৈধ অনুপ্রবেশের সময় ৮ বাংলাদেশি নারী আটক
- ৬জামায়াত-এনসিপির মব রাজনীতিই আ’লীগের ফেরার পথ তৈরি করছে
- ৭কুষ্টিয়ায় গাঁজাসহ দুইজন আটক
- ৮বাকৃবিতে শুরু হচ্ছে বিএসভিইআরের আন্তর্জাতিক বৈজ্ঞানিক সম্মেলন
- ৯সংবাদপত্র সমাজের দর্পণ, অপ-সাংবাদিকতা পরিহার করতে হবে
- ১০ব্লু ইকোনমি সম্ভাবনাকে কাজে লাগাতে সরকার বিভিন্ন পরিকল্পনা নিয়েছে
- ১চাঁদপুরে একযোগে বদলি ৩১ ইউপি প্রশাসনিক কর্মকর্তা
- ২চাঁদপুরে ফুটবল মাঠ উদ্বোধন করলেন শেখ ফরিদ আহম্মেদ
- ৩নিয়মনীতির তোয়াক্কা না করে বিসিক শিল্পনগরী’র গাছ বিক্রির অভিযোগ
- ৪মানুষ আস্থা ও বিশ্বাস রাখতে পারবে এমন বিচার বিভাগ চাই: আইনমন্ত্রী
- ৫আগামী রবিবার মহেশখালী আসছেন প্রধানমন্ত্রী
- ৬ভরিতে ৩২৬৬ টাকা কমলো সোনার দাম
- ৭জবির লোক প্রশাসন বিভাগের অ্যালামনাই অ্যাসোসিয়েশন গঠন
- ৮গাজীপুরে শ্রমিক কল্যাণ ফেডারেশনের দায়িত্বশীল সমাবেশ
- ৯১৫ আগস্ট ৭৫ হাজার অবসরপ্রাপ্ত শিক্ষক-কর্মচারীর হাতে অবসর সুবিধার টাকা
- ১০কেশবপুরে সীমানা পিলারসহ দুই জন গ্রেফতার





পাঠকের মতামত