
অনেকটা একাই ব্যবধান গড়ে দিয়েছেন ক্রিশ্চিয়ানো রোনালদো। দলের তিন গোলের সবগুলোই করেছেন তিনি। টটেনহ্যামের বিপক্ষে তাতে ৩-২ গোলের জয় পেয়েছে ক্রিশ্চিয়ানো রোনালদোর দল ম্যানচেস্টার ইউনাইটেড। ম্যাচের শেষে স্পার্স কোচ অ্যান্তেনিও কন্তেও বললেন, রোনালদো না থাকলে রাতটা আলাদা হতো ইউনাইটেডের জন্য।
নিউক্যাসেল ইউনাইটেডের বিপক্ষে প্রিমিয়ার লিগের প্রথম হ্যাটট্রিক পেয়েছিলেন রোনালদো। ১৪ বছর ৫৯ দিন পর পেলেন টটেনহ্যামের বিপক্ষে। প্রিমিয়ার লিগের ইতিহাসে দুই হ্যাটট্রিকের মাঝে এটাই সবচেয়ে বড় সময়ের ব্যবধান। ২০০৯-১০ মৌসুম থেকে প্রতিটি মৌসুমেই পর্তুগিজ তারকা পেয়েছেন হ্যাটট্রিক।
কন্তের কথায় স্পষ্ট, রোনালদোর কাছেই হেরে গেছেন তারা। ম্যাচশেষে স্কাই স্পোর্টসকে তিনি বলেছেন, ‘আমরা এমন একজনকে ফুটবলারকে নিয়ে কথা বলছি, সে শুধু এই রাতের না, সবসময়ের সেরা খেলোয়াড়। ভুলে যাবেন না মেসি ও রোনালদো এই যুগের দুজন সেরা খেলোয়াড়। আগে এটা ছিল ম্যারাডোনা ও পেলে।’
‘আপনি ভালো করেই জানেন যখন এই ধরনের খেলোয়াড়ের বিপক্ষে খেলবেন, তারা ভাগ্য গড়ে দিতে পারে। আমার মনে হয় সত্যি বলতে, ক্রিশ্চিয়ানো রোনালদোকে ছাড়া ইউনাইটেডের জন্য আজকের রাতটা ভালো হতো না।’
ম্যাচটা যে এমনিতে কঠিন ছিল স্বীকার করেছেন কন্তে, ‘এটা কঠিন স্টেডিয়াম, কঠিন পরিবেশ, ইউনাইটেডের মতো শক্তিশালী দল। আমার মনে হয় হারটা আমাদের প্রাপ্য ছিল না। আমাদের দেখতে হবে কোথায় উন্নতি করা যায়।’
নিজের হ্যাটট্রিক নিয়ে ইনস্টাগ্রামে রোনালদো লিখেছেন, ‘খুবই খুশি ওল্ড ট্রাফোর্ডে ফিরে প্রথম হ্যাটট্রিক করতে পেরে। মাঠে ফিরে দলের গোল করে দলকে সাহায্য ও জয়ের জন্য চেষ্টা করার অনুভূতিকে হারানো কোনো কিছুর পক্ষেই সম্ভব না। আমরা আবারও প্রমাণ করেছি নিজেদের দিনে যে কাউকে হারাতে পারি যতক্ষণ আমরা কঠোর পরিশ্রম করব এবং সবাই একসঙ্গে থাকব।’
- ১চাঁদপুরে ১৫০ ঘন্টা বিদ্যুৎবিহীন অর্ধশতাধিক পরিবার
- ২সিরাজগঞ্জে অনলাইন জুয়া চক্রের তিন সদস্য গ্রেপ্তার
- ৩চাঁদপুরে নারীর পেট থেকে ৪ কেজি ৮ শ গ্রামের টিউমার অপসারণ
- ৪ভারতে অবৈধ অনুপ্রবেশের সময় ৮ বাংলাদেশি নারী আটক
- ৫জামায়াত-এনসিপির মব রাজনীতিই আ’লীগের ফেরার পথ তৈরি করছে
- ৬কুষ্টিয়ায় গাঁজাসহ দুইজন আটক
- ৭বাকৃবিতে শুরু হচ্ছে বিএসভিইআরের আন্তর্জাতিক বৈজ্ঞানিক সম্মেলন
- ৮সংবাদপত্র সমাজের দর্পণ, অপ-সাংবাদিকতা পরিহার করতে হবে
- ৯ব্লু ইকোনমি সম্ভাবনাকে কাজে লাগাতে সরকার বিভিন্ন পরিকল্পনা নিয়েছে
- ১০গাজীপুরে শ্রমিক কল্যাণ ফেডারেশনের দায়িত্বশীল সমাবেশ
- ১চাঁদপুরে একযোগে বদলি ৩১ ইউপি প্রশাসনিক কর্মকর্তা
- ২চাঁদপুরে ফুটবল মাঠ উদ্বোধন করলেন শেখ ফরিদ আহম্মেদ
- ৩নিয়মনীতির তোয়াক্কা না করে বিসিক শিল্পনগরী’র গাছ বিক্রির অভিযোগ
- ৪মানুষ আস্থা ও বিশ্বাস রাখতে পারবে এমন বিচার বিভাগ চাই: আইনমন্ত্রী
- ৫আগামী রবিবার মহেশখালী আসছেন প্রধানমন্ত্রী
- ৬ভরিতে ৩২৬৬ টাকা কমলো সোনার দাম
- ৭জবির লোক প্রশাসন বিভাগের অ্যালামনাই অ্যাসোসিয়েশন গঠন
- ৮গাজীপুরে শ্রমিক কল্যাণ ফেডারেশনের দায়িত্বশীল সমাবেশ
- ৯১৫ আগস্ট ৭৫ হাজার অবসরপ্রাপ্ত শিক্ষক-কর্মচারীর হাতে অবসর সুবিধার টাকা
- ১০সংবাদপত্র সমাজের দর্পণ, অপ-সাংবাদিকতা পরিহার করতে হবে





পাঠকের মতামত