
বগুড়ার গাবতলী উপজেলার রূপালী ব্যাংক সাবেকপাড়া শাখায় মঙ্গলবার ভোরে ডাকাতির চেষ্টা করে একদল ডাকাত। এ সময় নৈশপ্রহরীদের প্রতিরোধের মুখে ডাকাতি করতে ব্যর্থ হয়ে একজনকে ছুরিকাঘাত করে ডাকাতরা।
পুলিশ ও ব্যাংক কর্তৃপক্ষ জানান, ওই ব্যাংকে হাবিব ও মাসুদ নামে দু’জন নৈশপ্রহরী দায়িত্বে ছিলেন। ভোর সাড়ে ৫টার দিকে মুখোশপড়া ৭/৮ জনের ডাকাতদল ব্যাংকের তালা এসিড দিয়ে পুড়িয়ে খুলে ফেলে। এরপর ২ জন ভিতরে প্রবেশ করলে নৈশপ্রহরীরা টের পান।
এক পর্যায়ে তাদের বাধা দিলে মাসুদকে ছুরিকাঘাত করে ডাকাতরা। অপর নৈশপ্রহরী হাবিবকে মারধর করেন। এ সময় ডাকাদতের সঙ্গে নৈশপ্রহরীদের ধস্তাধস্তি হয় এবং ডাকাতদের একজনকেও নৈশপ্রহরী মাসুদ ছুরিকাঘাত করেন। পরে ডাকাতদল পালিয়ে যায়। খবর পেয়ে পুলিশ ও ব্যাংক কর্মকর্তারা সেখানে যান। আহত নৈশপ্রহরীদের হাসপাতালে ভর্তি করা হয়েছে।
ব্যংকের ওই শাখার ব্যবস্থাপক মোতাহার হোসেন জানান, ব্যাংকে সিসিটিভি ক্যামেরা লাগানো আছে। ডাকাতদের গতিবিধি ক্যামেরায় দেখা যাচ্ছে। ব্যাংক থেকে নগদ টাকা কিংবা কোন মালামাল নিতে পারেনি তারা।
খবর পেয়ে রূপালী ব্যাংক বগুড়ার উপ মহাব্যবস্থাপক প্রকাশ কুমার সাহা ঘটনাস্থল পরিদর্শন করেন। তিনি বলেন, উর্ধতন কর্তৃপক্ষের সঙ্গে কথা বলে এ বিষয়ে তদন্ত কমিটি গঠন করা হবে।
স্থানীয় গাবতলী-সারিয়াকান্দি সার্কেলের সিনিয়র সহকারী পুলিশ সুপার সাবিনা ইয়াসমিন পুলিশ ফোর্স নিয়ে ঘটনাস্থল পরিদর্শন করেন। তিনি বলেন, সিসিটিভি ফুটেজ দেখে দ্রুত দুবৃর্ত্তদের গ্রেপ্তার করা যাবে।
বাণিজ্য প্রতিদিন/এম জি
- ১চাঁদপুরে মাদকবিরোধী অভিযানে প্রবাসীর মৃত্যুর অভিযোগ
- ২শেরপুরে জুলাই গণঅভ্যুত্থান দিবস পালিত
- ৩গণঅভ্যুত্থান দিবস উপলক্ষে চরফ্যাশনে ১১ দলীয় ঐক্যের গণমিছিল
- ৪প্রথমবারের মতো পর্তুগালে রেনাটার ওষুধ রপ্তানি
- ৫সূচকের মিশ্রাবস্থায় চলছে লেনদেন
- ৬ভরিতে ৯৮৫৬ টাকা বাড়লো সোনার দাম
- ৭চাঁদপুরে বাস-অটোরিকশা মুখোমুখি সংঘর্ষে নিহত ১, আহত ৩
- ৮ধৈর্যের বাঁধ ভেঙে গেলে ছাত্রদলের পিঠের চামড়া তুলে ফেলবো: শিবির সভাপতি ইবি শাখা
- ৯গণঅভ্যুত্থান দিবস উপলক্ষে কয়রায় জামায়াতে ইসলামীর দোয়া ও গণমিছিল
- ১০যমুনায় গোসলে নেমে নিখোঁজ অপর ছাত্রের লাশ উদ্ধার
- ১শহীদদের আত্মত্যাগ জাতির চিরন্তন অনুপ্রেরণা: ইউএনও রোমানা আফরোজ
- ২কুবিতে জুলাই গণ-অভ্যুত্থান দিবসে ‘দায়সারা’ আয়োজনের অভিযোগ
- ৩জুলাইয়ের ডকুমেন্টারি ঘিরে রাষ্ট্রপতির সামনেই হট্টগোল
- ৪কুষ্টিয়ায় ‘জুলাই গণঅভ্যুত্থান দিবসে শহিদ পরিবার ও জুলাই যোদ্ধাদের সংবর্ধনা
- ৫যমুনায় গোসলে নেমে নিখোঁজ দুই স্কুলছাত্রের একজনের মরদেহ উদ্ধার
- ৬কয়রায় দুঃস্থ ও অসহায়দের মাঝে ব্যাটারিচালিত ভ্যান বিতরণ
- ৭ময়মনসিংহে জুলাই গণঅভ্যুত্থানে শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন
- ৮যে ডকুমেন্টারিতে আবু সাঈদের ছবি নেই, সেটা কোনো ডকুমেন্টারি নয়
- ৯চাঁদপুরে শহীদ পরিবারের আকুতি, আমরা টাকা চাইনা হত্যার বিচার চাই
- ১০সন্ত্রাসমুক্ত জঙ্গল সলিমপুর গঠনে প্রস্তুত প্রশাসন : জানালেন ডিআইজি ও এসপি





পাঠকের মতামত