
একটি রপ্তানি চালানে ২১ লাখ ৯৭ হাজার ৪৮৬ টাকা পাচারের অপচেষ্টা উদঘাটন করেছে চট্টগ্রাম কাস্টম হাউস। গোপন সংবাদের ভিত্তিতে কাস্টম হাউসের কর্মকর্তারা পণ্য চালান আটক করেন এবং শতভাগ কায়িক পরীক্ষা শেষে টাকা পাচারের অপচেষ্টার বিষয়টি নিশ্চিত করেছেন।
মঙ্গলবার (২২ মার্চ) বিষয়টি নিশ্চিত করেছেন কাস্টম হাউসের ডেপুটি কমিশনার মো. আহসান উল্লাহ।
কাস্টম সূত্রে জানা গেছে, ঢাকার ইনফিনিটি সার্ভিস সলিউশন নামের একটি প্রতিষ্ঠানের চালানটি (বিল অব এক্সপোর্ট নম্বর সি-৪৮২৩৯৭) সংযুক্ত আরব আমিরাতে রপ্তানির উদ্দেশে এছাক ব্রাদার্স ইন্ডাস্ট্রিজ লিমিটেড নামের একটি বেসরকারি কনটেইনার ডিপোতে কনটেইনারে পণ্য লোড করে। এ চালানের সিঅ্যান্ডএফ এজেন্ট চট্টগ্রামের আগ্রাবাদের ডায়নামিক ইন্টারন্যাশনাল লিমিটেড।
কাস্টম হাউসের ডেপুটি কমিশনার মো. আহসান উল্লাহ বলেন, বিল অব এক্সপোর্টের বিপরীতে রপ্তানিকারক প্রতিষ্ঠান শাহজালাল ইসলামী ব্যাংকের মাধ্যমে এলসি করেছে। এ ক্ষেত্রে রপ্তানিকারক ঘোষিত ৩৮ হাজার ৩১১ পিস পণ্যের বিপরীতে ১৮ লাখ ৯০ হাজার ৭৫০ টাকা প্রাপ্তি হতো। কিন্তু কায়িক পরীক্ষায় ঘোষিত পণ্য থেকে বেশি পণ্য পাওয়া যায়। এতে পণ্য পাওয়া যায় ৮৩ হাজার ৩৫১ পিস।
তিনি বলেন, সঠিক ঘোষণা থাকলে ৪০ লাখ ৮৮ হাজার ২৪১ টাকা প্রাপ্তি হতো। অর্থাৎ রপ্তানিকারক এ চালানের মাধ্যমে ২১ লাখ ৯৭ হাজার ৪৮৬ টাকা পাচারের অপচেষ্টা করেছেন।
এছাড়া সংশ্লিষ্ট রপ্তানিকারী প্রতিষ্ঠানের রপ্তানি সংশ্লিষ্ট বিষয়গুলো পর্যালোচনা করে দেখা গেছে, এই প্রতিষ্ঠানটি ২০২০ সালের ১ জুলাই থেকে ২০২২ সালের ২১ মার্চ পর্যন্ত পাঁচটি পণ্য চালান রপ্তানি করে। এ পণ্য চালানগুলোর মাধ্যমে ঘোষণার অতিরিক্ত পণ্য রপ্তানির মাধ্যমে অর্থপাচার হয়েছে কি না তা তদন্ত করে দেখা হচ্ছে বলে জানিয়েছেন ডেপুটি কমিশনার মো. আহসান উল্লাহ।
এ ঘটনায় দোষীদের চিহ্নিত করে কাস্টমস অ্যাক্ট ১৯৬৯ এবং প্রচলিত অন্যান্য আইন ও বিধি অনুযায়ী কঠোর ও দৃষ্টান্তমূলক ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে বলে জানান এ কর্মকর্তা।
- ১মাদক সংশ্লিষ্টতার সঙ্গে পুলিশ জড়িত থাকলেও ছাড় নয়: ডিআইজি
- ২ঘরে ঘরে স্বাস্থ্য পরীক্ষা কার্যক্রম চালু করা হবে : স্বাস্থ্যমন্ত্রী
- ৩লোকসানী শার্প ইন্ডাস্ট্রিজের শেয়ারদর এক মাসে বেড়েছে ৬৮ শতাংশ
- ৪স্বাস্থ্য অধিদপ্তরের নতুন পরিচালক ডা. নুরুল ইসলাম
- ৫পোশাকশিল্পের বিকাশে সব ধরনের সহযোগিতা দেবে সরকার: প্রধানমন্ত্রী
- ৬পারিবারিক বিরোধের জেরে তায়েবাকে হত্যার অভিযোগ, ৪ জনের বিরুদ্ধে চার্জশিট
- ৭বন্যাকবলিত ৩ হাজার ৫০ পরিবারকে ত্রাণ দিল শাহ্জালাল ইসলামী ব্যাংক ফাউন্ডেশন
- ৮সাতক্ষীরায় দুর্নীতি প্রতিরোধ বিষয়ক রচনা ও বিতর্ক প্রতিযোগিতা
- ৯‘বাংলাদেশ ফার্স্ট’ নীতিতেই চলবে বৈদেশিক সম্পর্ক : পররাষ্ট্রমন্ত্রী
- ১০মেঘনা নদীর ভাঙন রোধে জিও ব্যাগ ফেলা শুরু
- ১এক মাসে ব্যাংকের বাইরে নগদ টাকা বেড়েছে ৫০ হাজার কোটি
- ২একনেক সভায় ১৪ হাজার ৪১ কোটি টাকার ৮ প্রকল্প অনুমোদন
- ৩ভরা মৌসুমে চাঁদপুরে মাছঘাটে প্রচুর পাঙ্গাস আমদানি
- ৪এমপি গাজী নজরুলকে জামায়াত থেকে বহিষ্কার
- ৫মানিকগঞ্জে বেসরকারি হাসপাতালে অভিযান
- ৬শ্রীপুরে জলাবদ্ধতা নিরসনে নিজ অর্থায়নে স্থানীয়দের ড্রেন নির্মাণ
- ৭সবার জন্য চালু হচ্ছে ‘ন্যাশনাল হেলথ কার্ড’: আইসিটিমন্ত্রী
- ৮অনলাইনে রিটার্ন দাখিল ৪৭ লাখ
- ৯আস্থাহীন পুঁজিবাজারে আস্থা ফেরাতে পারবে কি নতুন কমিশন?
- ১০স্থানীয় সরকার কার্যকর হলেই গণতন্ত্র ও রাষ্ট্রব্যবস্থা শক্তিশালী হবে





পাঠকের মতামত