প্রকাশিত: মার্চ ২২, ২০২২ ৩:১৬ পিএম

চট্টগ্রামে টিসিবির পণ্য মজুদ করার অভিযোগে মো. রাশেদ নামে টিসিবির এক ডিলারসহ ৩ জনকে আটক করেছে র‍্যাব। এ সময় মজুদ করে রাখা ২ হাজার লিটার সয়াবিন তেল, ৫০০ কেজি চিনি এবং ৫০০ কেজি ডাল জব্দ করা হয়েছে।

মঙ্গলবার (২২ মার্চ) ভোর থেকে বেলা ১১টা পর্যন্ত সিমেন্ট ক্রসিং এলাকায় মো. রাশেদের গুদামে অভিযান চালিয়ে এসব পণ্য জব্দ করা হয়।

বিষয়টি নিশ্চিত করেছেন র‍্যাবের চট্টগ্রাম জোনের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল এম এ ইউসুফ। তিনি বলেন, গোপন সংবাদ পেয়ে গুদামে অভিযান চালিয়ে এসব ডাল, চিনি, তেল পেয়েছি। কেন গুদামে রাখা হয়েছিল তার খোঁজখবর নেওয়া হচ্ছে। ডিলার রাশেদসহ তিনজনকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করেছি।

তিনি আরও বলেন, একই ‍গুদাম থেকে বিপুল পরিমাণ চালও জব্দ করা হয়েছে। সেগুলো টিসিবি থেকে বরাদ্দ করা চাল কি না খতিয়ে দেখা হচ্ছে।

র‍্যাবের এই কর্মকর্তা বলেন, প্রাথমিকভাবে জানতে পেরেছি রাশেদ এসব পণ্য নিয়ে আরেকজনের কাছে বিক্রি করতেন। এছাড়া টিসিবির দুই লিটারের সয়াবিন তেলের বোতল খুলে খোলাবাজারে বিক্রি করা হতো।

শেয়ার

পাঠকের মতামত

বাজেটের প্রকৃত সার্থকতা নির্ভর করছে সফল বাস্তবানের ওপর: অর্থমন্ত্রী

অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী বলেছেন, গত দেড়-দুই মাসের পরিশ্রমে প্রণীত সাম্প্রতিক বাজেটটি দেশের সর্বস্তরের ...

অনলাইনে রিটার্ন দাখিল ৪৭ লাখ

২০২৫-২০২৬ করবর্ষে রেকর্ড প্রায় ৪৭ লাখ করদাতা ই-রিটার্ন সিস্টেমের মাধ্যমে তাদের আয়কর রিটার্ন দাখিল করেছেন। ...

শ্রীপুরে জলাবদ্ধতা নিরসনে নিজ অর্থায়নে স্থানীয়দের ড্রেন নির্মাণ

গাজীপুরের শ্রীপুরে প্রায় দুই যুগের দুর্ভোগ জলাবদ্ধতা নিরসনে স্বপ্রণোদিত হয়ে ড্রেন নির্মাণ করছে স্থানীয় বাসিন্দারা। ...

বাংলাদেশের ব্যবসা-বাণিজ্যে এআইর ব্যবহার সম্ভাবনাময়

বাংলাদেশের ব্যবসা-বাণিজ্যে কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) ও ব্লকচেইনের ব্যবহার সম্ভাবনাময় বলে জানিয়েছেন আলোচকরা। শনিবার (১৯ জুলাই) ...