
মূল্যস্ফীতি নিয়ে গণমাধ্যমের কড়া সমালোচনা করেছেন পরিকল্পনা প্রতিমন্ত্রী ড. শামসুল আলম। তিনি অভিযোগ করেছেন, এখন টিসিবির ট্রাকের পেছনের মিছিলটা পত্রিকায় বড় করে দেখানো হয়। বিরোধী রাজনৈতিক শক্তি সমর্থিত কিছু পত্রিকা, গোপন বা প্রকাশ্যে নতুন করে বাসন্তী খোঁজার চেষ্টা করছে।
মঙ্গলবার (২২ মার্চ) রাজধানীর শেরেবাংলা নগরের এনইসি সম্মেলন কক্ষে অনুষ্ঠিত একনেক সভায় এক প্রশ্নের জবাবে প্রতিমন্ত্রী এ কথা বলেন।
ড. শামসুল আলম বলেন, এখন একটা প্রবণতা হলো ট্রাকের পেছনে মিছিলটা বড় করে দেখানো হয়। এখন অনেক পত্রিকায় বা নেতৃত্ব স্থানীয় পত্রিকায় এসব দেখি। দু-একটা বাংলা ও ইংলিশ পত্রিকায়ও দেখি এসব চিত্র। ছবি দিয়েছে যে রাস্তায় শুয়ে আছে কিন্তু ড্রেসটা দেখা যাচ্ছে সুন্দর শাড়ি। আমি যেটা বলতে চাই একটা প্রচেষ্টা চলছে রাজনৈতিকভাবে বিরোধী রাজনৈতিক শক্তি সমর্থিত কিছু পত্রিকা, গোপন বা প্রকাশ্যে নতুন করে বাসন্তী খোঁজার চেষ্টা করছে।
মূল্যস্ফীতি প্রসঙ্গে ড. শামসুল আলম বলেন, এখন কোভিড সারা বিশ্বের সমস্যা। সারা বিশ্বেই একই ধরনের সমস্যা কোভিড। রাশিয়ার যুদ্ধের আগেও মূল্য কম ছিল। আমাদের হতাশাগ্রস্ত হওয়ার সুযোগ নেই। ইনফ্লেশন বা মূল্যস্ফীতি আমাদের দেশের কারণে হচ্ছে না। আমাদের দেশের উৎপাদন ব্যবস্থা যথেষ্ট ভালো। চৈত্র মাসেও দেশের বাজারে পর্যাপ্ত শাক-সবজি পাওয়া যাচ্ছে। আমাদের ইনফ্লেশনের মূল কারণ আমদানি করা পণ্য।
ড. শামসুল আলম বলেন, শ্রীলঙ্কায় এখন মূল্যস্ফীতির হার ১৫ দশমিক ১, পাকিস্তানে চলছে ১২ দশমিক ২ শতাংশ, ব্রাজিলে ১০ দশমিক ৪, ভেনিজুয়েলায় ৩৪০ শতাংশ, আর্জেন্টিনায় ৫২ দশমিক ৩ শতাংশ, তুরস্কে ৫৪ দশমিক ৪ আর বাংলাদেশে ৬ দশমিক ১ শতাংশ। আমরা সুন্দরভাবে মূল্যস্ফীতি নিয়ন্ত্রণ করছি। এক কোটি পরিবারকে টিসিবির মাধ্যমে খাদ্য দিচ্ছি।
- ১ঢাকাসহ দেশের ১০ জেলায় ঝড়ের শঙ্কা
- ২দেড় বিলিয়ন ডলারের বিনিয়োগ পাইপলাইনে
- ৩ডেঙ্গুতে আরও একজনের মৃত্যু, নতুন রোগী ৪৫০
- ৪মেডিকেল শিক্ষার্থীদের দেশসেবায় এগিয়ে আসার আহ্বান জুবাইদা রহমানের
- ৫অদম্য তরুণ ইসমাইল ইকনের পাশে বাংলাদেশ কৃষি ব্যাংক
- ৬ইসলামী ব্যাংকের গ্রাহক সমাবেশ অনুষ্ঠিত
- ৭থাইল্যান্ড সফর সংক্ষিপ্ত করে শুক্রবার দেশে ফিরছেন স্পিকার
- ৮বগুড়ায় উন্নয়ন কর্তৃপক্ষ গঠনে আইনের খসড়া অনুমোদন
- ৯প্রিমিয়ার ব্যাংক ও বিসিএস হেলথ ক্যাডার অ্যাসোসিয়েশনের মধ্যে সমঝোতা স্মারক স্বাক্ষর
- ১০ধর্ম-জাতিগত পরিচয়ের কারণে কাউকে সুযোগ কম দেওয়া যাবে না
- ১চকরিয়ায় ২০ প্যাকেট ইয়াবাসহ মাদককারবারী আটক
- ২কেশবপুরে তিনদিনব্যাপী ফল মেলা’র উদ্বোধন
- ৩চাঁদপুর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ভিসি ও প্রো-ভিসিকে ছাত্রদলের শুভেচ্ছা
- ৪আকস্মিক বন্যায় কৃষকের স্বপ্ন মূহুর্তেই তছনছ
- ৫চাঁদপুর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে নতুন ভিসি ও প্রো-ভিসি নিয়োগ
- ৬তিন কেজি গাঁজাসহ কারবারি ডিবির জালে
- ৭ডেল্টা ব্র্যাক হাউজিংয়ের বোর্ড সভা ২৯ জুলাই
- ৮মেরিকোর বোর্ড সভা ২৯ জুলাই
- ৯চাঁদপুরে মসজিদের সম্পত্তি ভোগ করার অভিযোগ, মুসল্লিদের বিক্ষোভ
- ১০মাদকসেবী-বখাটেদের চিন্হিত করে আইনের আওতায় আনতে হবে : সাতক্ষীরা জেলা প্রশাসক





পাঠকের মতামত