
গণস্বাস্থ্য কেন্দ্রের প্রতিষ্ঠাতা জাফরুল্লাহ চৌধুরী বলেছেন, দুর্নীতির দায়ে দণ্ডিত বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার নির্বাচন করতে পারা উচিত।
এছাড়াও খালেদা নির্বাচন করতে পারবেন কি না তা নির্বাচন কমিশনের কাছে জানতে চান দেশের প্রবীণ এই নাগরিক। খালেদা জিয়া জামিন পাওয়ার যোগ্য বলে মনে করেন তিনি।
মঙ্গলবার (২২ মার্চ) রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন ভবনে বিশিষ্ট নাগরিকদের সঙ্গে সংলাপ শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এমন মন্তব্য করেন।
গণস্বাস্থ্য কেন্দ্রের প্রতিষ্ঠাতা জাফরুল্লাহ চৌধুরী বলেন, খালেদা জিয়া নির্বাচন করতে পারবেন কি না তা জানতে চেয়েছি। আমার মতে তার নির্বাচন করতে পারা উচিত। কেননা ওনার মামলার ফয়সালা হয়নি। আমি সবসময় বলেছি জামিন পাওয়া ওনার অধিকার।
খালেদাকে জামিন দেওয়া উচিত মনে করে তিনি বলেন, ছয় মাসের খেলা বন্ধ করা উচিত। কেননা খুনের মামলায় যার ফাঁসি হবে তিন মাস পর তাকেও জামিন দেওয়া হয়েছিল।
জাফরুল্লাহ চৌধুরী বলেন, আমরা সবাই দেশকে ভালোবাসি। যারা এসেছিলেন তারা সবাই একটা সুষ্ঠু নির্বাচন চেয়েছেন। দেশের গণতন্ত্র চেয়েছি। এটাও আমরা বলেছি দলীয় সরকারের অধীনে দেশে সুষ্ঠু নির্বাচন বড় কঠিন ব্যাপার। অসম্ভব বলি নাই কিন্তু কঠিন ব্যাপার। আমাদের কাছে মনে হয়েছে ওনারা আমদের উপদেশগুলো সিরিয়াসলি নিয়েছেন। সংখ্যালঘুদের ব্যাপারে কথা বলেছি। নারীদের ব্যাপারে কথা বলেছি।
রাজনৈতিক দলের নিবন্ধন আইন শক্ত হয়ে গেছে জানিয়ে তিনি বলেন, ২০ জেলায় না করে ১০ জেলায় করা যায় কি না? প্রত্যেক জেলায় চাঁদা দেওয়া এক হাজার সদস্য থাকতে হবে। যার মধ্যে ২০ শতাংশ নারী থাকতে হবে। এসব আলোচনা করছি।
এছাড়া রাজনৈতিক দল হিসেবে জামায়াতের নিবন্ধন বাতিল হয়েছে। কিন্তু নিবন্ধন বাতিল হওয়া সেই রাজনৈতিক দলের ব্যাপারে নির্বাচন কমিশনের কাছে সিদ্ধান্ত জানতে চান এই জ্যেষ্ঠ নাগরিক। তিনি জানান, যেহেতু তাদের বিরুদ্ধে একটা অভিযোগ আছে। এখানে এভাবে এটাকে ফেলে রাখার মানে হবে না।
- ১দেড় বিলিয়ন ডলারের বিনিয়োগ পাইপলাইনে
- ২ডেঙ্গুতে আরও একজনের মৃত্যু, নতুন রোগী ৪৫০
- ৩মেডিকেল শিক্ষার্থীদের দেশসেবায় এগিয়ে আসার আহ্বান জুবাইদা রহমানের
- ৪অদম্য তরুণ ইসমাইল ইকনের পাশে বাংলাদেশ কৃষি ব্যাংক
- ৫ইসলামী ব্যাংকের গ্রাহক সমাবেশ অনুষ্ঠিত
- ৬থাইল্যান্ড সফর সংক্ষিপ্ত করে শুক্রবার দেশে ফিরছেন স্পিকার
- ৭বগুড়ায় উন্নয়ন কর্তৃপক্ষ গঠনে আইনের খসড়া অনুমোদন
- ৮প্রিমিয়ার ব্যাংক ও বিসিএস হেলথ ক্যাডার অ্যাসোসিয়েশনের মধ্যে সমঝোতা স্মারক স্বাক্ষর
- ৯ধর্ম-জাতিগত পরিচয়ের কারণে কাউকে সুযোগ কম দেওয়া যাবে না
- ১০প্রাইম ব্যাংক ও ডিএইচএস অটোসের মধ্যে চুক্তি স্বাক্ষর
- ১চকরিয়ায় ২০ প্যাকেট ইয়াবাসহ মাদককারবারী আটক
- ২কেশবপুরে তিনদিনব্যাপী ফল মেলা’র উদ্বোধন
- ৩চাঁদপুর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ভিসি ও প্রো-ভিসিকে ছাত্রদলের শুভেচ্ছা
- ৪আকস্মিক বন্যায় কৃষকের স্বপ্ন মূহুর্তেই তছনছ
- ৫চাঁদপুর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে নতুন ভিসি ও প্রো-ভিসি নিয়োগ
- ৬বিশ্ববাজারে ফের বাড়লো জ্বালানি তেলের দাম
- ৭তিন কেজি গাঁজাসহ কারবারি ডিবির জালে
- ৮ডেল্টা ব্র্যাক হাউজিংয়ের বোর্ড সভা ২৯ জুলাই
- ৯মেরিকোর বোর্ড সভা ২৯ জুলাই
- ১০চাঁদপুরে মসজিদের সম্পত্তি ভোগ করার অভিযোগ, মুসল্লিদের বিক্ষোভ





পাঠকের মতামত