প্রকাশিত:
মার্চ ২৭, ২০২২ ১০:৫৭ এএম

মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উপলক্ষ্যে দিনাজপুর উপশহর মিতালি সংঘ মাঠে রংপুর প্রমিলা দল বনাম দিনাজপুর প্রমিলা দলের ফুটবল প্রীতি ম্যাচ অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (২৬ মার্চ) মহান স্বাধীনতার ৫০ বছর পূর্তি ও ২৬ মার্চ মহান স্বাধীনতা দিবসে দিনাজপুর পৌরসভা প্যানেল মেয়র ও উপশহর ৯ নং ওয়ার্ডে কাউন্সিলর আবু তৈয়ব আলী দুলাল এর পৃষ্টপোষকতায় দিনাজপুর প্রমিলা ফুটবল দলের পক্ষে ঈদগাহ বালিকা উচ্চ বিদ্যালয় বনাম রংপুর প্রমিলা ফুটবল দলের প্রীতি ম্যাচ উদ্বোধন করেন দিনাজপুর কোতয়ালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তদন্ত আসাদুজ্জামান আসাদ।
এসময় উপস্থিত ছিলেন ৯ নং ওয়ার্ড আওয়ামীলীগের সভাপতি আক্তারুজ্জামান জামান, ঈদগাহ বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ ফজলুর, সাবেক ফুটবলার উপশহর মিতালি সংঘ এর সাবেক সভাপতি শহিদুল হক সেন্টু, গরীব নেওয়াজ দুলাল, সমাজকর্মী আহসানুজ্জামান চঞ্চল, সারোয়ার হোসেন, জিয়াউল হক সিজার, নেয়ামতুল্লাহ, এস এম রবিউজ্জামান, সাকিব(হোল্ডার) প্রমুখ
উক্ত প্রীতি ম্যাচে দিনাজপুর ৩-০ গোলে রংপুর দলকে হারিয়ে বিজয়ী হয়। খেলাটি পরিচালনা করেন রেফারী ওবাইদুর রহমান এবং খেলার সীমান্ত প্রহরীর দায়িত্বে ছিলেন সুজীত ও বেলাল। খেলাটির প্রাণবন্ত ধারাবর্ণনা করেন রফিক ও প্রান্ত।
উল্লেখ, গত দুই মাস যাবৎ উপশহর আন্তঃ ব্লক ফুটবল টূর্ণামেন্টের ফাইনাল খেলায় ১৯ মার্চে প্রধান অতিথি হুইপ ইকবালুর রহিম এমপি এর ঘোষনা অনুযায়ী প্রমিলা প্রীতি ম্যাচ আয়োজন করেন প্যানেল মেয়র।
- ১ঘুমানোর আগে ইসলামের ৯ আদব
- ২আজ চট্টগ্রাম ও কক্সবাজারে যাচ্ছেন প্রধানমন্ত্রী
- ৩আওয়ামী লীগ ১৭ বছরে যা পারেনি, আমরা ৫ বছরেই তা করার চেষ্টা করবো
- ৪জীববৈচিত্র্য-দ্বীপবাসী দুটোই সেন্টমার্টিনের গুরুত্বপূর্ণ অংশ
- ৫রোববার চট্টগ্রাম ও কক্সবাজারে যাবেন প্রধানমন্ত্রী
- ৬হাসিনার নির্দেশে গুম করা হয়েছিল সালাহউদ্দিন আহমদকে
- ৭সড়ক-বাড়িতে দূষিত পানি, স্বাস্থ্যঝুঁকিতে সরিষাবাড়ীবাসী
- ৮গ্যাস-বিদ্যুৎ সংকটে শিল্পকারখানা, ঋণের সুদ মওকুফ চায় চট্টগ্রাম চেম্বার
- ৯বাংলা কিউআর ব্যবহারে চাঁদাবাজি ও জাল নোটের ঝুঁকি কমবে : গভর্নর
- ১০সিলেটে সড়ক দুর্ঘটনায় নিহত প্রত্যেকের পরিবার পাবে ৫ লাখ টাকা
- ১সাতক্ষীরা-ভেটখালী সড়কে বড় বড় খানাখন্দ, চলাচলে চরম ভোগান্তি
- ২আখাউড়ায় শাহপীর কল্লা শহীদ’র ওরস সোমবার শুরু
- ৩সিন্ডিকেট-মজুদদারির বিরুদ্ধে বিশেষ ক্ষমতা আইন প্রয়োগ করবে সরকার
- ৪চিকিৎসক সমাজের পেশাগত উৎকর্ষতার উজ্জ্বল দৃষ্টান্ত ড্যাব
- ৫অসময়ে তরমুজ চাষে কৃষকের দৃষ্টান্ত স্থাপন
- ৬সমনবাগ চা বাগানে ৫০০ টাকা মজুরির দাবিতে গণবিক্ষোভ
- ৭কাপাসিয়ায় বাবার খরিদকৃত জমি দখল চেষ্টা, থানায় মেয়ের অভিযোগ
- ৮আমরা বৈষম্যহীন সমাজব্যবস্থা প্রতিষ্ঠা করতে চাই: শিক্ষামন্ত্রী
- ৯ভরিতে ফের ৪৩৭৪ টাকা বাড়লো সোনার দাম
- ১০চাহিদা অনুযায়ী বগুড়ার তেমন কোনো উন্নয়ন হয়নি: বাণিজ্যমন্ত্রী





পাঠকের মতামত