প্রকাশিত: এপ্রিল ৭, ২০২২ ৭:৩৯ পিএম

সিরাজগঞ্জের উল্লাপাড়ায় মেয়াদোত্তীর্ণ খেজুর বিক্রিসহ বিভিন্ন অপরাধে ৩ ব্যবসায়ীকে বিভিন্ন পরিমাণে ২২ হাজার টাকা জরিমানা করা হয়েছে। জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সহকারী পরিচালক মাহমুদ হাসান রনি এই জরিমানা করেন।

মাহমুদ হাসান রনি জানান, গোপন সংবাদের ভিত্তিতে বৃহস্পতিবার দুপুরে হাটিকুমরুল গোলচত্বর এলাকায় আড়তগুলোতে অভিযান পরিচালনা করা হয়। এ অভিযানে
মেয়াদোত্তীর্ণ খেজুর বিক্রির দায়ে শুভ সৈকত আড়তকে ১৫ হাজার, মাহে রমজানে পাকা রশিদ না রাখা ও বেশি দামে পণ্য বিক্রির দায়ে ইয়াকুব স্টোরকে ৫ হাজার ও মূল্য তালিকা না থাকায় এক ফল ব্যবসায়ীকে ২ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

এরআগে শাহজাদপুরে যমুনা নদীতে অবৈধভাবে বালু উত্তোলনের দায়ে আল আমিন নামে ড্রেজার মেশিন মালিককে ১ লাখ টাকা জরিমানা করা হয়েছে। উপজেলা প্রশাসন ভ্রাম্যমান আদালত বসিয়ে এ জরিমানা করা হয়।

শেয়ার

পাঠকের মতামত

সুন্দরবনের উপকূলে লবণাক্ত জমিতে সবুজের বিপ্লব

বিশ্বখ্যাত ম্যানগ্রোভ বনাঞ্চল সুন্দরবনের উপকূলঘেঁষা বাগেরহাটের বিস্তীর্ণ জনপদে এবার সবজির বাম্পার ফলন হয়েছে। একসময় লবণাক্ততার ...

কলকাতায় আবাসিক হোটেলে আগুন, কুষ্টিয়ার একই পরিবারের চারজন নিহত

ভারতের কলকাতার নিউ মার্কেট এলাকার একটি আবাসিক হোটেলে ভয়াবহ অগ্নিকাণ্ডে কুষ্টিয়ার সাংবাদিক দেবাশীষ দত্তসহ একই ...

বাণিজ্য প্রতিদিনে সংবাদ প্রকাশের পর মানিকগঞ্জে ভেজাল ছানা-ঘির কারখানা সিলগালা, জরিমানা ৫০ হাজার

অস্বাস্থ্যকর পরিবেশে ছানা তৈরির কারখানা নিয়ে জাতীয় দৈনিক বাণিজ্য প্রতিদিন-এ সংবাদ প্রকাশের পর মানিকগঞ্জে অভিযান ...