প্রকাশিত: জুন ২৭, ২০২০ ২:৪৬ পিএম

ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) বিদায়ী সপ্তাহে লেনদেনের শীর্ষে উঠে এসেছে ওষুধ ও রসায়ন খাতের কোম্পানি বেক্সিমকো ফার্মাসিউটিক্যালস। সপ্তাহজুড়ে শেয়ারটির দর ২.৫৩ শতাংশ বেড়েছে। আলোচ্য সময়ে কোম্পানিটির ৪৯ লাখ ৩৪ হাজার ১৬৭টি শেয়ার লেননদেন হয়েছে। যার বাজারমূল্য ৩ কোটি ১৩ লাখ ৭২ হাজার ৯০০ টাকা, যা মোট লেনদেনের ১.১০ শতাংশ।

ডিএসইর সাপ্তাহিক বাজার পর্যালোচনায় তথ্য এ তথ্য উঠে এসেছে।

এদিকে লেনদেনের শীর্ষ তালিকায় দ্বিতীয় অবস্থানে রয়েছে বাংলাদেশ সাবমেরিন কেবল কোম্পানি। সপ্তাহজুড়ে শেয়ারটির দর ২.০৫ শতাংশ বেড়েছে। আলোচ্য সময়ে কোম্পানিটির ১৫ লাখ ৫৭ হাজার ৬৮৪টি শেয়ার লেনদেন হয়েছে। যার বাজার মূল্য ১ কোটি ২২ লাখ ৫২ হাজার ৮০০ টাকা, যা মোট লেনদেনের ০.৪৩ শতাংশ।

তৃতীয় অবস্থানে রয়েছে লিন্ডে বাংলাদেশ। সপ্তাহজুড়ে শেয়ারটির দর ২.৭৪ শতাংশ কমেছে। এ সপ্তাহে কোম্পানিটির ৮৯ হাজার ৭১২টি শেয়ার লেনদেন হয়েছে। যার বাজার মূল্য ১ কোটি ১৬ লাখ ১১ হাজার টাকা, যা মোট লেনদেনের ০.৪১ শতাংশ।

চতুর্থ অবস্থানে রয়েছে এক্সিম ব্যাংক। সপ্তাহজুড়ে শেয়ারটির দর ২.২০ শতাংশ বেড়েছে। এ সপ্তাহে কোম্পানিটির ৯৬ লাখ ৭৭ হাজার ১৩৬টি শেয়ার লেনদেন হয়েছে। যার বাজার মূল্য ৮৯ লাখ ৯ হাজার ২০০ টাকা, যা মোট লেনদেনের ০.৩১ শতাংশ।

পঞ্চম অবস্থানে রয়েছে রেকিট বেনকিজার। সপ্তাহজুড়ে শেয়ারটির দর ২.৫৩ শতাংশ কমেছে। এ সপ্তাহে কোম্পানিটির ২৩ হাজার ৯৭৪টি শেয়ার লেনদেন হয়েছে। যার বাজার মূল্য ৮৬ লাখ ৮০ হাজার ২০০ টাকা, যা মোট লেনদেনের ০.৩০ শতাংশ।

লেনদেনের শীর্ষ তালিকায় থাকা কোম্পানিগুলোর মধ্যে ষষ্ঠ অবস্থানে ইন্দো বাংলা ফার্মা, সপ্তম অবস্থানে সেন্ট্রাল ফার্মা, অষ্টম অবস্থানে ওয়াটা কেমিক্যাল, নবম অবস্থানে ফার্মা এইড ও দশম অবস্থানে আল-আরাফা ইসলামী ব্যাংক।

শেয়ার

পাঠকের মতামত

হাসনাত আব্দুল্লাহ সরকারের প্রতিজ্ঞা ভাঙ্গার কারণে সবকিছু হতাশায় পরিণত হয়েছে

বাংলাদেশ জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) মুখ্য সংগঠক ও কুমিল্লা-৪ আসনের সংসদ সদস্য হাসনাত আব্দুল্লাহ বলেছেন, ...

বাণিজ্যমন্ত্রী নতুন বিনিয়োগ সৃষ্টি ও ব্যবসার সম্প্রসারণে কাজ করছে সরকার

বাংলাদেশের অর্থনীতিতে নতুন বিনিয়োগ আকৃষ্ট করতে ব্যবসাবান্ধব পরিবেশ তৈরির উদ্যোগ নেওয়া হয়েছে বলে জানিয়েছেন বাণিজ্যমন্ত্রী ...

নামজারিতে অতিরিক্ত টাকা আদায়ের অভিযোগ প্রমাণিত হলে শাস্তি: আব্দুল মান্নান

ব্রাহ্মণবাড়িয়ার নবীনগরে নামজারি ও ভূমিসংক্রান্ত সেবায় সরকারি নির্ধারিত ফির বাইরে অতিরিক্ত অর্থ আদায়ের অভিযোগ প্রমাণিত ...

জিয়াউর রহমানের রাজনৈতিক রূপান্তরের প্রধান কারিগর যাদু মিয়া : তথ্যমন্ত্রী

শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের একজন সামরিক কর্মকর্তা থেকে রাজনৈতিক নেতায় রূপান্তরের প্রক্রিয়ার প্রধান কারিগর ছিলেন ...

কুড়িগ্রাম জেলা পরিষদ সুপার মার্কেটের নতুন ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন

জেলার ব্যবসা-বাণিজ্যের প্রসার এবং আধুনিক ব্যবসায়িক পরিবেশ নিশ্চিত করার লক্ষ্যে কুড়িগ্রাম জেলা পরিষদ সুপার মার্কেটের ...

যানজট নিরসনে নবীনগর বাজারে উচ্ছেদ অভিযান, দুই ব্যবসায়ীকে জরিমানা

ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর পৌর সদর বাজারে দীর্ঘদিনের যানজট নিরসনে উচ্ছেদ অভিযান চালিয়েছে উপজেলা প্রশাসন। অভিযানে সড়ক ...