
সিরাজগঞ্জের কাজিপুর পৌরসভার বর্তমান মেয়র ও সাবেক মেয়রের পাল্টাপাল্টি চাঁদাবাজি মামলা দুটির তদন্ত কাজ শুরু করা হয়েছে। পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই) এ তদন্ত কাজ শুরু করেছে।
এ পৃথক দুটি মামলার তদন্তকারী অফিসার পিবিআই পুলিশের ইন্সপেক্টর সোহেল রানা ও এসআই ফয়সাল আহম্মেদ এ তথ্য নিশ্চিত করেছেন। তারা জানান, কাজিপুর পৌরসভার সাবেক মেয়র আওয়ামীলীগ নেতা নিজাম উদ্দিন তার জমিতে ঘর তুলতে চাইলে বর্তমান মেয়র আ’লীগ নেতা আব্দুল হান্নান তালুকদার ২০ লাখ টাকা চাঁদা দাবি করেন। গত ১৪ মার্চ দুপুরে সাবেক মেয়র তার জমিতে ঘর তোলার সময় বর্তমান মেয়র ও তার লোকজন দেশীয় অস্ত্র নিয়ে হামলা করে।
এ সময় সন্ত্রাসী হামলা এবং ঘটনাস্থলে ককটেল বিস্ফোরণ করা হয়। এ সময় তার ছোট ভাই বাবু মিয়াকে বেধড়ক মারপিটসহ ১ লাখ টাকা ছিনিয়ে নেয়া হয়। এসব অভিযোগ এনে পরদিন সাবেক মেয়র বাদী হয়ে সিরাজগঞ্জ দ্রুত বিচার আদালতে বর্তমান মেয়রসহ ৯ জনের নাম উল্লেখ করে অজ্ঞাতনামা ৭/৮ জনের বিরুদ্ধে মামলা দায়ের করেন।
এদিকে ২ এপ্রিল দুপুরে জেলা প্রশাসনের একজন কর্মকর্তা সাবেক পৌর মেয়র নিজাম উদ্দিনের নানা অনিয়ম ও দূর্ণীতি তদন্তে ঘটনাস্থলে যান। ওইদিন এ অভিযোগের বিষয়ে বর্তমান পৌর মেয়র আব্দুল হান্নান তালুকদারকে সন্দেহ করে। এ নিয়ে উভয়ের মধ্যে চরম উত্তপ্ত পরিস্থিতির সৃষ্টি হয়। এ সময় সাবেক মেয়র বর্তমান মেয়য়ের কাছে ৫০ লাখ টাকা চাঁদা দাবি করে এবং তার লোকজন সন্ত্রাসী হামলা ও ককটেল বিষ্ফোরণের ঘটনা ঘটায়।
এ ব্যাপারে ৫ এপ্রিল বর্তমান মেয়র বাদী হয়ে একই আদালতে সাবেক মেয়রসহ ৮ জনের বিরুদ্ধে চাঁদাবাজি ও সন্ত্রাসী হামলার মামলা দায়ের করেন। বিজ্ঞ আদালত এ মামলা আমলে নিয়ে সিরাজগঞ্জ পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশনকে (পিবিআই) তদন্তের নির্দেশ দেন। এ নির্দেশের পরিপ্রেক্ষিতে পৃথক এ দুটি মামলার তদন্ত শুরু করা হয়েছে।
এ বিষয়ে পিবিআই’র পুলিশ সুপার রেজাউল করিম বলেন, ইতিমধ্যেই এ পৃথক দুটি মামলার তদন্ত কাজ শুরু হয়েছে। নিরপেক্ষ তদন্তে ঘটনার প্রকৃত ঘটনা উৎঘাটন করা হবে বলে তিনি উল্লেখ করেন।
- ১পুলিশের ঊর্ধ্বতন ১৩ কর্মকর্তাকে বদলি
- ২দরপত্র ছাড়া আরও ১৪ কার্গো এলএনজি কিনছে সরকার
- ৩মির্জা ফখরুলের কান্নাভেজা বিদায়, চাইলেন রাষ্ট্রপতি নির্বাচনে ভোট
- ৪জ্বালানি নিরাপত্তায় বাংলাদেশকে সহায়তার আশ্বাস কাতারের প্রধানমন্ত্রীর
- ৫জবিতে ‘ফিরে দেখা ছাত্র জনতার রক্তাক্ত গণঅভ্যুত্থান ২০২৪’ শীর্ষক সেমিনার
- ৬বিশেষ চাহিদাসম্পন্ন শিশুদের শিল্পীসত্তা বিকাশে পূবালী ব্যাংকের চিত্রাঙ্কন উদ্যোগ
- ৭পপুলার ফার্মাকে ৩০.৭ মিলিয়ন ডলার ঋণ দিচ্ছে আইএফসি
- ৮শরীয়তপুরে বিনা খরচে কর্মসংস্থানের সুযোগ
- ৯হজ্জ সেবার মানোন্নয়নে এজেন্সিগুলোর সঙ্গে প্রিমিয়ার ব্যাংকের মতবিনিময়
- ১০বাগেরহাটে ফলতিতা বাজারে ভয়াবহ অগ্নিকাণ্ড
- ১চরফ্যাশন টি বি মাধ্যমিক বিদ্যালয়ে শিক্ষক ও জনবল সংকটে পাঠদান ব্যাহত
- ২চাঁদপুরে ইলিশ আমদানি বৃদ্ধি পাওয়ায় দামে কিছুটা স্বস্তি
- ৩তিন জেলার ডিসি প্রত্যাহার করে প্রজ্ঞাপন
- ৪স্বামীর মৃত্যুতে ১২ ঘণ্টার প্যারোলে মুক্তি পাচ্ছেন দীপু মনি
- ৫বাণিজ্য প্রতিদিনে সংবাদ প্রকাশের পর মানিকগঞ্জে ভেজাল ছানা-ঘির কারখানা সিলগালা, জরিমানা ৫০ হাজার
- ৬যবিপ্রবিতে কোয়ালিটি অ্যাসিউরেন্স অ্যান্ড অ্যাক্রেডিটেশন: নলেজ শেয়ারিং অ্যান্ড প্যানেল ডিসকাশন’ শীর্ষক বিশেষ সভা অনুষ্ঠিত
- ৭জুনে ইসলামী ধারার ব্যাংকগুলোর আমানতে বড় ধস
- ৮মিষ্টিতে পোকা ও অতিরিক্ত সেবামূল্য: চাঁদপুরে ২ প্রতিষ্ঠানকে জরিমানা
- ৯একনেকে ৯ হাজার ৩৩৩ কোটি টাকার ১০ প্রকল্প অনুমোদন
- ১০দরিদ্রতার কষাঘাতে রেশমির স্বপ্ন পূরণের প্রচেষ্টা কি থেমে যাবে?





পাঠকের মতামত