
কলম্বিয়ার সোনালী প্রজন্মের তারকা ছিলেন ফ্রেডিং রিংকন। ২৮ বছর পর কলম্বিয়াকে ১৯৯০ বিশ্বকাপের মূল পর্বে নিয়ে যাওয়া দলটির অন্যতম সদস্যও ছিলেন তিনি। ৫৫ বছর বয়সী তারকা মিডফিল্ডারের মৃত্যু হয়েছে মর্মান্তিক সড়ক দুর্ঘটনায়।
সোমবার সড়ক দুর্ঘটনাটি ঘটেছে কলম্বিয়ার কালিতে। ৫৫ বছর বয়সী ফ্রেডি নিজেই গাড়ি চালাচ্ছিলেন। দুর্ভাগ্যজনক ভাবে গাড়িটি বাসের সংঙ্গে সংঘর্ষে জড়িয়েছে। দুর্ঘটনায় মাথায় ভীষণভাবে আঘাতপ্রাপ্ত হয়েছিলেন তিনি। বুধবার অস্ত্রোপচারও করাতে হয়েছিল। তার পরেও রিংকনকে বাঁচানো যায়নি।
তার মৃত্যুতে শোকের ছায়া নেমে এসেছে ফুটবল বিশ্বে। কলম্বিয়ান ফুটবল ফেডারেশন রিংকনের মৃত্যুতে শোক জানিয়ে বলেছে, ‘আমরা তার অনুপস্থিতি ভীষণ অণুভব করবো। তবে তাকে স্মরণ করবো ভালোবাসা, গভীর শ্রদ্ধা ও প্রশংসার সঙ্গে। তার শোক সন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা। আশা করি, তারা এই শোক কাটিয়ে উঠতে পারবো।’
রিংকনের মৃত্যুতে শোক জানিয়েছে বিশ্ব ফুটবলের নিয়ন্ত্রক সংস্থা ফিফাও।
রিয়াল মাদ্রিদের সাবেক এই তারকা দেশের হয়ে ১৭টি গোল করেছেন। খেলেছেন ১৯৯০, ১৯৯৪ ও ১৯৯৮ বিশ্বকাপে। দেশের হয়ে কার্লোস ভালদেরামার সঙ্গে রেকর্ড সংখ্যক ম্যাচও খেলেছেন বিশ্বকাপে- ১০টি। ১৯৯০ বিশ্বকাপে পশ্চিম জার্মানির বিপক্ষে ১-১ গোলে ড্র করা ম্যাচে স্মরণীয় গোলটি ছিল তারই করা।
ক্লাব ফুটবলেও তার ক্যারিয়ার ছিল বর্ণাঢ্য। খেলেছেন নাপোলি, পালমেইরাস ও সান্তোসে। করিন্থিয়ান্স তো ২০০০ সালে ফিফা ক্লাব বিশ্বকাপের প্রথম আসরটি জেতে তারই নেতৃত্বে।
- ১কিছুদিনের মধ্যেই তিস্তা মহাপরিকল্পনার পাইলট প্রকল্পের কাজ শুরু হবে
- ২তিস্তা মহাপরিকল্পনার পাইলট প্রকল্পের কাজ শিগগিরই: প্রতিমন্ত্রী ফরহাদ
- ৩চিকিৎসক সমাজের পেশাগত উৎকর্ষতার উজ্জ্বল দৃষ্টান্ত ড্যাব
- ৪সমনবাগ চা বাগানে ৫০০ টাকা মজুরির দাবিতে গণবিক্ষোভ
- ৫টাংস্টেন ও ব্যাটারি বর্জ্য রফতানিতে যুক্তরাষ্ট্রের নিষেধাজ্ঞা
- ৬জেআইসিতে আটকে তারেক রহমানকেও নির্যাতন করা হয়েছিল: চিফ প্রসিকিউটর
- ৭জনগণের অধিকার নিশ্চিত হলেই জুলাই শেষ হবে : বিরোধীদলীয় নেতা
- ৮সেবার মানসিকতা ছাড়া চিকিৎসার মানোন্নয়ন সম্ভব নয়: প্রধানমন্ত্রী
- ৯কাপাসিয়ায় বাবার খরিদকৃত জমি দখল চেষ্টা, থানায় মেয়ের অভিযোগ
- ১০তনু হত্যা মামলায় সাবেক সেনাসদস্য হাফিজুর ফের গ্রেফতার
- ১মানুষ আস্থা ও বিশ্বাস রাখতে পারবে এমন বিচার বিভাগ চাই: আইনমন্ত্রী
- ২আগামী রবিবার মহেশখালী আসছেন প্রধানমন্ত্রী
- ৩সংবাদপত্র সমাজের দর্পণ, অপ-সাংবাদিকতা পরিহার করতে হবে
- ৪গাজীপুরে শ্রমিক কল্যাণ ফেডারেশনের দায়িত্বশীল সমাবেশ
- ৫ব্লু ইকোনমি সম্ভাবনাকে কাজে লাগাতে সরকার বিভিন্ন পরিকল্পনা নিয়েছে
- ৬সিরাজগঞ্জে অনলাইন জুয়া চক্রের তিন সদস্য গ্রেপ্তার
- ৭বাকৃবিতে শুরু হচ্ছে বিএসভিইআরের আন্তর্জাতিক বৈজ্ঞানিক সম্মেলন
- ৮১৫ আগস্ট ৭৫ হাজার অবসরপ্রাপ্ত শিক্ষক-কর্মচারীর হাতে অবসর সুবিধার টাকা
- ৯জবির লোক প্রশাসন বিভাগের অ্যালামনাই অ্যাসোসিয়েশন গঠন
- ১০আমরা মনে করি না এখনই আওয়ামী লীগ রাজনীতিতে ফিরে আসুক: ডা. শফিকুর রহমান





পাঠকের মতামত