প্রকাশিত: এপ্রিল ১৮, ২০২২ ৮:০০ পিএম
কাপড়ের দাম বেশি রাখায়

ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সিরাজগঞ্জের সহকারী পরিচালক মাহমুদ হাসান রনির ভ্রাম্যমান আদালত e৪ ব্যবসায়ীকে ২১ হাজার টাকা জরিমানা করেছে।

সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, বাণিজ্য মন্ত্রণালয়ের নির্দেশনায় সোমবার দুপুরে সিরাজগঞ্জ সদর উপজেলার পিপুলবাড়িয়া বাজারে বিশেষ অভিযান চালায় ভ্রাম্যমান আদালত।

এ সময় ১৪৫০ টাকায় কেনা কাপড় ৩২০০ টাকার বিক্রি করায় উত্তম ক্লথ স্টোরকে ৫ হাজার টাকা এবং ৭৫০ টাকার পাঞ্জাবি ১৮০০ টাকায় বিক্রি করার অভিযোগে ইভা বস্ত্রবিতানকে ৫হাজার টাকা জরিমানা করা হয়।

এছাড়া একই বাজারে মাংসের দোকানে মূল্য তালিকা না থাকায় ৫হাজার এবং অনিয়মের কারণে অনিক অ্যান্ড শান্ত স্টোরকে ৬হাজার টাকা জরিমানা করা হয়েছে। ঈদ অজুহাতে ওই ব্যবসায়ীরা এসব অনিয়ম করছিল। এ অভিযানে পুলিশ সদস্যরা উপস্থিত ছিলেন।

শেয়ার

পাঠকের মতামত

সুন্দরবনের উপকূলে লবণাক্ত জমিতে সবুজের বিপ্লব

বিশ্বখ্যাত ম্যানগ্রোভ বনাঞ্চল সুন্দরবনের উপকূলঘেঁষা বাগেরহাটের বিস্তীর্ণ জনপদে এবার সবজির বাম্পার ফলন হয়েছে। একসময় লবণাক্ততার ...

কলকাতায় আবাসিক হোটেলে আগুন, কুষ্টিয়ার একই পরিবারের চারজন নিহত

ভারতের কলকাতার নিউ মার্কেট এলাকার একটি আবাসিক হোটেলে ভয়াবহ অগ্নিকাণ্ডে কুষ্টিয়ার সাংবাদিক দেবাশীষ দত্তসহ একই ...

বাণিজ্য প্রতিদিনে সংবাদ প্রকাশের পর মানিকগঞ্জে ভেজাল ছানা-ঘির কারখানা সিলগালা, জরিমানা ৫০ হাজার

অস্বাস্থ্যকর পরিবেশে ছানা তৈরির কারখানা নিয়ে জাতীয় দৈনিক বাণিজ্য প্রতিদিন-এ সংবাদ প্রকাশের পর মানিকগঞ্জে অভিযান ...