
২০২২ কাতার বিশ্বকাপ টিকিট ক্রয়ের জন্য আবেদনের সময়সীমা বাড়িয়েছে বাফুফে। পূর্বের বিজ্ঞপ্তি অনুযায়ী আজ (রোববার) ছিল আবেদনের শেষ দিন। কিন্তু বিশ্বকাপ টিকিট বণ্টনের এক সভায় আবেদনের সময় সীমা বাড়িয়ে তা ৯মে পর্যন্ত করা হয়েছে।
এদিকে আবেদনের সময়সীমা বাড়লেও সাধারণ ফুটবল প্রেমীদের খুব আশাব্যঞ্জক কিছু নেই। কারণ ফুটবল সংশ্লিষ্ট ছয় ক্যাটাগরির বাইরে কেউ টিকিট নিতে পাবেন না। ক্যাটাগরির প্রথমেই রাখা হয়েছে বাফুফে নির্বাহী কমিটিকে, এরপর বাফুফে অধিভুক্ত সংস্থাগুলো, ক্লাব কর্মকর্তাবৃন্দ, বাফুফের পৃষ্ঠপোষক প্রতিষ্ঠানসমূহ, বাফুফেতে কর্মরত কর্মকর্তাবৃন্দ ও জাতীয় দলের বর্তমান এবং সাবেক ফুটবলারবৃন্দ। এই ছয় ক্যাটাগরির যে কেউ সর্বোচ্চ দুটি টিকিটের জন্য আবেদন করতে পারবেন।
আবেদনের জন্য বাফুফের অ্যাকাউন্টে ম্যাচ টিকিটের জন্য অগ্রিম অর্থ প্রদান করতে হবে। সঙ্গে পাসপোর্টের কপি, ছবিও দিতে হবে। আবেদন করলেই মিলবে না টিকিট। সীমিত সংখ্যক টিকিট পাওয়ায় অনেক আবেদনকারীই টিকিট প্রাপ্তি থেকে বঞ্চিত হবেন। যারা টিকিট পাবেন না তাদের অর্থ ফেরত দেবে ফেডারেশন। টিকিট পাওয়ার পরেও কিছু শর্ত রয়েছে বাফুফের। ভিসার বিষয়ে বাফুফের নয় স্ব স্ব ব্যক্তির, টিকিট হস্তান্তর ও বাণিজ্যিক কাজে ব্যবহার করা যাবে না।
টিকিটের জন্য বিজ্ঞপ্তি দিলেও ফিফা কয়টি টিকিট বাফুফেকে দেবে সেটা এখনো নিশ্চিত নয়। বাফুফের আনুমানিক ধারণা ২৫০ টিকিট পাওয়া যাবে। ফিফার কাছ থেকে অর্থ দিয়েই টিকিট কিনতে হয় বাফুফে।
- ১সেবার মানসিকতা ছাড়া চিকিৎসার মানোন্নয়ন সম্ভব নয়: প্রধানমন্ত্রী
- ২কাপাসিয়ায় বাবার খরিদকৃত জমি দখল চেষ্টা, থানায় মেয়ের অভিযোগ
- ৩তনু হত্যা মামলায় সাবেক সেনাসদস্য হাফিজুর ফের গ্রেফতার
- ৪ইসলামী ব্যাংকের উদ্যোগে বিশিষ্ট আলেমদের সঙ্গে মতবিনিময় সভা
- ৫জিডিপির ৫ শতাংশ চিকিৎসা খাতে ব্যয় করা হবে: মির্জা ফখরুল
- ৬সিন্ডিকেট-মজুদদারির বিরুদ্ধে বিশেষ ক্ষমতা আইন প্রয়োগ করবে সরকার
- ৭আমরা বৈষম্যহীন সমাজব্যবস্থা প্রতিষ্ঠা করতে চাই: শিক্ষামন্ত্রী
- ৮চা শিল্পে নতুন ইতিহাস সৃষ্টি
- ৯রায়পুরে বিয়েবাড়িতে মাংস ঝাল হওয়াকে কেন্দ্র করে সংঘর্ষ, আহত ৩
- ১০মার্কিন সিনেটে ভারত-চীনের ওপর ১০০ শতাংশ শুল্ক আরোপের বিল পাস
- ১মানুষ আস্থা ও বিশ্বাস রাখতে পারবে এমন বিচার বিভাগ চাই: আইনমন্ত্রী
- ২চাঁদপুরে একযোগে বদলি ৩১ ইউপি প্রশাসনিক কর্মকর্তা
- ৩চাঁদপুরে ফুটবল মাঠ উদ্বোধন করলেন শেখ ফরিদ আহম্মেদ
- ৪সংবাদপত্র সমাজের দর্পণ, অপ-সাংবাদিকতা পরিহার করতে হবে
- ৫আগামী রবিবার মহেশখালী আসছেন প্রধানমন্ত্রী
- ৬গাজীপুরে শ্রমিক কল্যাণ ফেডারেশনের দায়িত্বশীল সমাবেশ
- ৭বাকৃবিতে শুরু হচ্ছে বিএসভিইআরের আন্তর্জাতিক বৈজ্ঞানিক সম্মেলন
- ৮ব্লু ইকোনমি সম্ভাবনাকে কাজে লাগাতে সরকার বিভিন্ন পরিকল্পনা নিয়েছে
- ৯জবির লোক প্রশাসন বিভাগের অ্যালামনাই অ্যাসোসিয়েশন গঠন
- ১০১৫ আগস্ট ৭৫ হাজার অবসরপ্রাপ্ত শিক্ষক-কর্মচারীর হাতে অবসর সুবিধার টাকা





পাঠকের মতামত