
সিরাজগঞ্জের কামারখন্দ উপজেলার নান্দিনা মধু উচ্চ বিদ্যালয়ের তিনটি কক্ষ তিনশ টাকার স্ট্যাম্পে মাসিক তিন হাজার টাকা ভাড়া দিয়ে ঘরভাড়ার চুক্তিনামা করা হয়েছে। ভাড়া নেয়া সেই তিনটি কক্ষে পোশাক কারখানা গড়ে তোলায় শিক্ষার পরিবেশ চরমভাবে বিঘ্নিত হচ্ছে বলে অভিযোগ অভিভাবকদের।
অভিযোগে জানা গেছে, শিক্ষা প্রকৌশল অধিদপ্তর ২০১৯-২০২০ অর্থ বছরে নান্দিনা মধু উচ্চ বিদ্যালয়ের নতুন একাডেমিক ভবন নির্মাণ করে। এরপর গত বছরের ১ ডিসেম্বর এই নতুন একাডেমিক ভবনের পাশের টিনশেট ভবনটির তিনটি কক্ষ স্থানীয আব্দুর রহমান বাবলুকে তিনশ টাকার স্ট্যাম্পে ঘরভাড়ার চুক্তিনামা করে ভাড়া দেয় প্রধান শিক্ষক ও ম্যানেজিং কমিটির সভাপতি।
চুক্তিনামায় দেখা যায়, আব্দুর রহমান বাবলু টেইলারিং ব্যবসা করার জন্য তিন কক্ষ বিশিষ্ট ঘরটি ৬ হাজার টাকা জামানত ও ৩ হাজার টাকা মাসিক ভাড়া নির্ধারণ করা হয়েছে। ভাড়ার টাকা রাজশাহী কৃষি উন্নয়ন ব্যাংকের অনুকূলে বিদ্যালয়ের হিসাব নম্বরে দেয়ার কথাও উল্লেখ রয়েছে।
আব্দুর রহমান বাবলু ভাড়া নেয়ার পর সেই কক্ষগুলোতে সেলাই মেশিন স্থাপন করে জনবল নিয়োগ দিয়ে বিভিন্ন ধরনের পোশাক তৈরি করছেন। বিদ্যালয়টির নতুন একাডেমিক ভবনের পাঠদান কক্ষের পাশের কক্ষেই সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত পোশাক কারখানার সেলাই মেশিন চালানো হচ্ছে।
শিক্ষার্থী ও অভিভাবকদের অভিযোগ করে বলেন, বিদ্যালয় প্রাঙ্গণে ফ্যাক্টরি থাকায় মেশিনের শব্দের পাশাপাশি শ্রমিকদের কথা বলার কারণে লেখাপড়ায় চরম ব্যাঘাত ঘটছে। অনেকেই বলছেন, এইটি এখন গার্মেন্টস বিদ্যালয় নামে এলাকায় পরিচিতি পেয়েছে। ফ্যাক্টরিতে সবসময় লোক সমাগম থাকায় সঠিকভাবে পাঠ কার্যক্রম পরিচালনা করা সম্ভব নয়।
বিদ্যালয়ের প্রধান শিক্ষক আনোয়ার হোসেন বলছেন, ঘরটা ভাড়া দেয়া হয়েছিল কিন্তু ফ্যাক্টরি স্থাপন করায় লেখাপড়ায় চরম ব্যাঘাত ঘটায় গার্মেন্টসটি এখান থেকে স্থানান্তরের জন্য মৌখিক ও লিখিতভাবে জানিয়ে দেয়া হয়েছে ইতোমধ্যেই।
এ ব্যাপারে ভাড়াটিয় আব্দুর রহমান বাবলু বলছেন, ডিসেম্বরে কক্ষগুলো ভাড়া নেয়ার পর থেকেই এলাকার কিছু লোক তার বিরুদ্ধে ষড়যন্ত্র করে অভিযোগ করেছে। বিষষয়টি শোনার পর প্রধান শিক্ষকের সঙ্গে কথা বলেছেন জানিয়ে উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার ছাকমান আলী বলেন, বিদ্যালয়ের ম্যানেজিং কমিটি পরিত্যক্ত কক্ষগুলো ভাড়া দিয়েছে। এতে যদি শিক্ষার পরিবেশ নষ্ট হয় তাহলে কেউ অভিযোগ দিলে অবশ্যই ব্যবস্থা নেওয়া হবে উল্লেখ করেন ওই শিক্ষা কর্মকর্তা।
- ১পুলিশের ঊর্ধ্বতন ১৩ কর্মকর্তাকে বদলি
- ২দরপত্র ছাড়া আরও ১৪ কার্গো এলএনজি কিনছে সরকার
- ৩মির্জা ফখরুলের কান্নাভেজা বিদায়, চাইলেন রাষ্ট্রপতি নির্বাচনে ভোট
- ৪জ্বালানি নিরাপত্তায় বাংলাদেশকে সহায়তার আশ্বাস কাতারের প্রধানমন্ত্রীর
- ৫জবিতে ‘ফিরে দেখা ছাত্র জনতার রক্তাক্ত গণঅভ্যুত্থান ২০২৪’ শীর্ষক সেমিনার
- ৬বিশেষ চাহিদাসম্পন্ন শিশুদের শিল্পীসত্তা বিকাশে পূবালী ব্যাংকের চিত্রাঙ্কন উদ্যোগ
- ৭পপুলার ফার্মাকে ৩০.৭ মিলিয়ন ডলার ঋণ দিচ্ছে আইএফসি
- ৮শরীয়তপুরে বিনা খরচে কর্মসংস্থানের সুযোগ
- ৯হজ্জ সেবার মানোন্নয়নে এজেন্সিগুলোর সঙ্গে প্রিমিয়ার ব্যাংকের মতবিনিময়
- ১০বাগেরহাটে ফলতিতা বাজারে ভয়াবহ অগ্নিকাণ্ড
- ১চরফ্যাশন টি বি মাধ্যমিক বিদ্যালয়ে শিক্ষক ও জনবল সংকটে পাঠদান ব্যাহত
- ২চাঁদপুরে ইলিশ আমদানি বৃদ্ধি পাওয়ায় দামে কিছুটা স্বস্তি
- ৩বাণিজ্য প্রতিদিনে সংবাদ প্রকাশের পর মানিকগঞ্জে ভেজাল ছানা-ঘির কারখানা সিলগালা, জরিমানা ৫০ হাজার
- ৪স্বামীর মৃত্যুতে ১২ ঘণ্টার প্যারোলে মুক্তি পাচ্ছেন দীপু মনি
- ৫তিন জেলার ডিসি প্রত্যাহার করে প্রজ্ঞাপন
- ৬যবিপ্রবিতে কোয়ালিটি অ্যাসিউরেন্স অ্যান্ড অ্যাক্রেডিটেশন: নলেজ শেয়ারিং অ্যান্ড প্যানেল ডিসকাশন’ শীর্ষক বিশেষ সভা অনুষ্ঠিত
- ৭জুনে ইসলামী ধারার ব্যাংকগুলোর আমানতে বড় ধস
- ৮মিষ্টিতে পোকা ও অতিরিক্ত সেবামূল্য: চাঁদপুরে ২ প্রতিষ্ঠানকে জরিমানা
- ৯একনেকে ৯ হাজার ৩৩৩ কোটি টাকার ১০ প্রকল্প অনুমোদন
- ১০দরিদ্রতার কষাঘাতে রেশমির স্বপ্ন পূরণের প্রচেষ্টা কি থেমে যাবে?





পাঠকের মতামত