
ময়মনসিংহে প্রেমের বিয়ের ঘটনার জের ধরে মেয়ের বাবা রাজমিস্ত্রী রফিকুল ইসলাম হত্যাকান্ডে জড়িতদের দ্রুত বিচার ও ফাঁসির দাবিতে বিক্ষোভ মিছিল ও মানববন্ধন করেছে নিহতের পরিবার ও এলাকাবাসি। গতকাল বুধবার দুপুরে নিহতের বাড়ি মাসকান্দা দক্ষিণপাড়া এলাকা থেকে শতাধিক মানুষ সহকারে একটি বিক্ষোভ মিছিল নিয়ে ময়মনসিংহ প্রেসক্লাবের সামনে জড়ো হয়। পরে সেখানে বিক্ষোভ সমাবেশ করে তারা। এসময় তারা রফিকুলের হত্যাকারিদের ফাঁসির দাবি জানান।
সমাবেশে বক্তব্য রাখেন নিহতের স্ত্রী জেলেখা খাতুন, বড় ভাই শহিদ মিয়া, কন্যা তসলিমা আক্তার, তসলিমার স্বামী উসমানসহ পরিবারের অন্যান্য সদস্য ও এলাকাবাসি।
উল্লেখ্য, গত রমজান মাসে নিহত রফিকুলের মেয়ে একই এলাকার রানু বেগমের ছেলে উসমানকে প্রেম করে বিয়ে করে। উসমানের পরিবার বিয়েটি মেনে না নেয়ায় দুই পরিবারের সাথে বিরোধ চলছিল। বিরোধের জের ধরে গত রোববার সন্ধ্যায় উসমানের মা রানু বেগম এবং তার দুই ভাই আনিসুর ও সাদ্দাম মিলে রফিকুলকে ছুরিকাঘাত করে হত্যা করে। এ ঘটনায় পুলিশ মামলার চার আসামীকে গ্রেপ্তার করেছে। গত ২৩ মে নিহত রফিকের ভাই বাদল বাদি হয়ে ছেলের রানু বেগমসহ চার জনকে আসামী করে কতোয়ালী থানায় হত্যা মামলা দায়ের করে।
পুলিশ জানায়, গ্রেফতারকৃত দুই আসামী সাদ্দাম ও আনিসুর এ হত্যাকান্ডের সাথে জড়িত বলে আদালতে স্বীকারোক্তি দিয়েছে। অন্য দুই আসামীকে জিজ্ঞাসাবাদের আদালতে রিমান্ডের আবেদন করা হয়েছে।
- ১গাজীপুরে মেয়েকে ধর্ষণের ঘটনায় পিতার সশ্রম যাবজ্জীন কারাদন্ড
- ২ইরানের বিভিন্ন শহরে হামলা ও বিস্ফোরণ
- ৩৮০ দেশের ওপর যুক্তরাষ্ট্রের নতুন শুল্ক আরোপ
- ৪ঢাকাসহ দেশের ১০ জেলায় ঝড়ের শঙ্কা
- ৫দেড় বিলিয়ন ডলারের বিনিয়োগ পাইপলাইনে
- ৬ডেঙ্গুতে আরও একজনের মৃত্যু, নতুন রোগী ৪৫০
- ৭মেডিকেল শিক্ষার্থীদের দেশসেবায় এগিয়ে আসার আহ্বান জুবাইদা রহমানের
- ৮অদম্য তরুণ ইসমাইল ইকনের পাশে বাংলাদেশ কৃষি ব্যাংক
- ৯ইসলামী ব্যাংকের গ্রাহক সমাবেশ অনুষ্ঠিত
- ১০থাইল্যান্ড সফর সংক্ষিপ্ত করে শুক্রবার দেশে ফিরছেন স্পিকার
- ১কেশবপুরে তিনদিনব্যাপী ফল মেলা’র উদ্বোধন
- ২চাঁদপুর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ভিসি ও প্রো-ভিসিকে ছাত্রদলের শুভেচ্ছা
- ৩আকস্মিক বন্যায় কৃষকের স্বপ্ন মূহুর্তেই তছনছ
- ৪চাঁদপুর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে নতুন ভিসি ও প্রো-ভিসি নিয়োগ
- ৫তিন কেজি গাঁজাসহ কারবারি ডিবির জালে
- ৬ডেল্টা ব্র্যাক হাউজিংয়ের বোর্ড সভা ২৯ জুলাই
- ৭মেরিকোর বোর্ড সভা ২৯ জুলাই
- ৮চাঁদপুরে মসজিদের সম্পত্তি ভোগ করার অভিযোগ, মুসল্লিদের বিক্ষোভ
- ৯মাদকসেবী-বখাটেদের চিন্হিত করে আইনের আওতায় আনতে হবে : সাতক্ষীরা জেলা প্রশাসক
- ১০পেঁয়াজ আমদানি শূন্যের কোঠায় নামিয়ে আনা হবে : কৃষিমন্ত্রী





পাঠকের মতামত