প্রকাশিত: জুন ৬, ২০২২ ৫:৫৩ পিএম

সিলেটের জৈন্তাপুরে টিলা ধসে একই পরিবারের ৪ জন নিহত হয়েছেন। এতে আহত হয়েছেন আরও অন্তত ৬ জন। সোমবার সকাল সাড়ে ৬ টার দিকে উপজেলার চিকনাগুল ইউনিয়নের সাতজমি এলাকায় এ ঘটনা ঘটে।

স্থানীয় ইউপি চেয়ারম্যান কামরুজ্জামান চৌধুরী ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, অরিরিক্ত বৃষ্টিতে সাতজমি এলাকার একটি টিলা ধসে ঘরের উপর পরে। এতে টিলার পাদদেশে বসবাস করা ওই পরিবারের ৪ সদস্য মারা যান।

নিহতরা হলেন জুবের আহমদ (৩৫), তার স্ত্রী সুমি বেগম (৩০), তাদের ৫ বছর বয়সি ছেলে সাফি আহমদ ও জুবের আহমদের ভাবি শামীমারা বেগম (৪৮)। হতাহতের সত্যতা নিশ্চিত করেছেন সিলেটের অতিরিক্ত পুলিশ সুপার (গণমাধ্যম) মো. লুৎফর রহমান।

স্থানীয় সূত্র জানায়, সাতজনি গ্রামে পাহাড় কেটে অনেকেই বাড়িঘর নির্মাণ করেন। এর মধ্যে ওই পরিবারও পাহাড় কেটে বাড়ি তৈরী করেন। গেল কয়েকদিন ধরে টানা বর্ষনের কারণে পাহাড় ধসে একটি কাঁচাঘরের উপর মাটি পড়ে। এতে ঘুমন্ত অবস্থায় মাটি চাপা পড়ে ঘটনাস্থলেই ওই ঘরের বাসিন্দা একই পরিবারের চারজন নিহত হন। আহতাবস্থায় স্থানীয়রা ৬ জনকে উদ্ধার করে সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করেন।

এদিকে সোমবার সকাল ১১টায় ঘটনাস্থল পরিদর্শন করেন অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট ইমরুল হাসান। এসময় তিনি নিহতদের পরিবারের সদস্যদের সাথে কথা বলেন।

পরিদর্শনকালে জেলা প্রশাসনের পক্ষ থেকে হতাহতদের পরিবারকে মোট ১ লক্ষ ২০ হাজার টাকা জরুরি সহায়তা এবং শুকনো খাবার প্রদান করেন।

এসময় ইমরুল হাসান জানান, ঘর বিধ্বস্থ হওয়ায় জরুরি বাসস্থানের ব্যবস্থার জন্য ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে সুপারিশ করা হবে।

 

শেয়ার

পাঠকের মতামত

বিএসটিআইর মোবাইল কোর্ট: চাঁদপুরে তিন বেকারি মালিকের অর্থদণ্ড

চাঁদপুর শহরের পুরান বাজার এলাকায় অস্বাস্থ্যকর পরিবেশে বেকারি পণ্য উৎপাদন এবং লাইসেন্স ছাড়াই বিএসটিআইয়ের মানচিহ্ন ...

হাসনাত আব্দুল্লাহ সরকারের প্রতিজ্ঞা ভাঙ্গার কারণে সবকিছু হতাশায় পরিণত হয়েছে

বাংলাদেশ জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) মুখ্য সংগঠক ও কুমিল্লা-৪ আসনের সংসদ সদস্য হাসনাত আব্দুল্লাহ বলেছেন, ...

নামজারিতে অতিরিক্ত টাকা আদায়ের অভিযোগ প্রমাণিত হলে শাস্তি: আব্দুল মান্নান

ব্রাহ্মণবাড়িয়ার নবীনগরে নামজারি ও ভূমিসংক্রান্ত সেবায় সরকারি নির্ধারিত ফির বাইরে অতিরিক্ত অর্থ আদায়ের অভিযোগ প্রমাণিত ...

কুড়িগ্রাম জেলা পরিষদ সুপার মার্কেটের নতুন ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন

জেলার ব্যবসা-বাণিজ্যের প্রসার এবং আধুনিক ব্যবসায়িক পরিবেশ নিশ্চিত করার লক্ষ্যে কুড়িগ্রাম জেলা পরিষদ সুপার মার্কেটের ...

যানজট নিরসনে নবীনগর বাজারে উচ্ছেদ অভিযান, দুই ব্যবসায়ীকে জরিমানা

ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর পৌর সদর বাজারে দীর্ঘদিনের যানজট নিরসনে উচ্ছেদ অভিযান চালিয়েছে উপজেলা প্রশাসন। অভিযানে সড়ক ...

মাদকবিরোধী সভাকে কেন্দ্র করে গুলিবর্ষণ ও ককটেল বিস্ফোরণ

‎মাদকবিরোধী সচেতনতামুলক সভাকে কেন্দ্র করে দুই পক্ষের মধ্যে ধাওয়া-পাল্টা ধাওয়া, গুলিবর্ষণ ও ককটেল বিস্ফোরণের অভিযোগ ...