
ঢাকার গুলশানে হাতিরঝিল লেকের পাড় থেকে বেসরকারি টেলিভিশন চ্যানেল ডিবিসি নিউজের প্রযোজক আবদুল বারীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
বুধবার (৮ জুন) সকালে গুলশানের পুলিশ প্লাজার উল্টো দিকের সড়কের পাশ থেকে রক্তাক্ত অবস্থায় আবদুল বারীর ক্ষতবিক্ষত মরদেহ উদ্ধার করে গুলশান থানা পুলিশ। প্রাথমিকভাবে পুলিশ ধারণা করছে, আবদুল বারীকে হত্যা করা হয়েছে।
পুলিশ জানায়, সকালে ছিন্নমূল কয়েকজন শিশু নিকেতন পার্শ্ববর্তী লেকপাড়ে একজনের মরদেহ দেখে পার্শ্ববর্তী পুলিশ সদস্যদের জানায়। পরে ঘটনাস্থলে গুলশান থানার পুলিশ সদস্যরা এসে মরদেহ উদ্ধার করে।
গুলশান বিভাগ পুলিশের অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার নাজমুল হাসান ফিরোজ জানান, মরদেহ এবং আলামত দেখে প্রাথমিকভাবে মনে হয়েছে বারীকে ধারালো অস্ত্র দিয়ে জখম করে মৃত্যু নিশ্চিত করেছে ঘাতকরা। ধারনা করা হচ্ছে, প্রথমে বারীকে ছুরি দিয়ে আঘাত করা হয়েছে পরে সে বাঁচার জন্য পানিতে নেমে পড়ে। কারণ তার জামা কাপড় ভেজা ছিলো। পরে বারী আবার লেকপাড়ে উঠে আসলে তাকে মাটিতে শুইয়ে গলা কেটে মৃত্যু নিশ্চিত করা হয়।
তিনি জানান, তার মরদেহের পাশ থেকে এসময় রক্তমাখা ছুরি, মানিব্যাগ এবং মোবাইল উদ্ধার করা হয়। বারীর গ্রামের বাড়ি সিরাজগঞ্জের সদরে। সে ঢাকায় মহাখালীতে ব্যাচেলর থাকতো। তার মরদেহ সোহরাওয়ার্দী হাসপাতালে পাঠানো হয়েছে ময়নাতদন্তের জন্য।
আইএইচ
- ১কারিগরি ও ক্রীড়া শিক্ষায় সহযোগিতার আগ্রহ অস্ট্রেলিয়ার
- ২রোহিঙ্গা সংকট মোকাবিলায় ইউএন উইমেনের সহযোগিতা চান পররাষ্ট্র প্রতিমন্ত্রী
- ৩বন্যাদুর্গতদের খোঁজ নিতে চট্টগ্রামে যাচ্ছেন প্রধানমন্ত্রী
- ৪বেইলি ব্রিজ ধস, মতলব-দাউদকান্দি সড়ক যোগাযোগ বন্ধ
- ৫গুমের সর্বোচ্চ শাস্তি যাবজ্জীবন কারাদণ্ড, ভুক্তভোগী পাবে ক্ষতিপূরণ
- ৬সোনালী লাইফ ইন্স্যুরেন্সের প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন
- ৭বাংলা কিউআরের প্রসারে আল-আরাফাহ্ ইসলামী ব্যাংকের ক্যাম্পেইন উদ্বোধন
- ৮অতিরিক্ত বিদ্যুৎ বিল নিয়ে অপপ্রচার চালানো হচ্ছে: বিদ্যুৎ বিভাগ
- ৯এনআরবিসি ব্যাংকে ‘ট্রিপল ওয়ান ক্যাম্পেইন’ শুরু
- ১০জুলাইয়ে রপ্তানি আয় কমে ৪.৭২ বিলিয়ন ডলার
- ১বিজয়নগরে জোরপূর্বক বৃদ্ধের জায়গা দখলের অভিযোগ
- ২চাঁদপুর সদর উপজেলা বিএনপির পূর্ণাঙ্গ কমিটি অনুমোদন
- ৩ব্যাংকিং ও রাজনৈতিক অর্থনীতি: একটি নির্মোহ পর্যালোচনা
- ৪নতুন মন্ত্রিসভায় আলোচনার কেন্দ্রবিন্দুতে চাঁদপুর তিন আসনের এমপি মানিক
- ৫ব্রহ্মপুত্রের ভাঙনে নিঃস্ব হাজারো পরিবার, স্থায়ী বাঁধ নির্মাণের দাবি
- ৬ব্লক মার্কেটে লেনদেন ৫৩ কোটি টাকার
- ৭আমি হত্যার পক্ষে নই, এজন্যই ইরানের সঙ্গে চুক্তি চাই : ট্রাম্প
- ৮পরিবেশ সংরক্ষণে সবাইকে দায়িত্বশীল হওয়ার আহ্বান প্রধানমন্ত্রীর
- ৯কমেছে সূচক ও লেনদেন
- ১০তিস্তা ও অর্থনৈতিক করিডর উদ্যোগ বাস্তবায়নে আশাবাদী চীন





পাঠকের মতামত