
ইন্দোনেশিয়ায় এ বছরের শক্তিশালী ভূমিকম্পে নিহতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৮১ জনে। সোমবার (১৮ জানুয়ারি) ইন্দোনেশিয়ার সংবাদামাধ্যম জাকার্তা পোস্ট এ তথ্য জানিয়েছে। এখনো উদ্ধার অভিযান অব্যাহত রয়েছে। নিহতের সংখ্যা আরও বাড়তে পারে বলে ধারণা করা হচ্ছে। এ পর্যন্ত কতজনকে জীবিত উদ্ধার করা হয়েছে সে তথ্য এখনো জানায়নি কর্তৃপক্ষ।
এদিন ২৫ জনের মরদেহ উদ্ধার করা হয়েছে। এর মধ্যে ধসেপড়া একটি ভবন থেকে একই পরিবারের পাঁচজনের মরদেহ উদ্ধার করা হয়। ধ্বংসস্তূপের নিচে আরও অনেক মানুষ চাপা পড়েছে বলে ধারণা করা হচ্ছে।
ভূমিকম্পে বাড়িঘর ধসে পড়ায় গৃহহারা হয়েছেন কমপক্ষে হাজার হাজার মানুষ। গত শুক্রবারের ৬ দশমিক ২ মাত্রার ৭ সেকেন্ডের ভূমিকম্পে সুলাওয়েসি দ্বীপসহ আশপাশের এলাকার ঘরবাড়ি ধ্বংসস্তূপে পরিণত হয়েছে। এরপর থেকে চলছে উদ্ধারকাজ। বিভিন্ন জায়গায় চাপা পড়ে আটকে আছে অনেকে। নিখোঁজদের সন্ধান চালিয়ে যাচ্ছেন পরিবার ও উদ্ধারকর্মীরা।
ইন্দোনেশিয়ার দুর্যোগ ব্যবস্থা কর্তৃপক্ষের তথ্যমতে, ভূমিকম্পে কমপক্ষে এক হাজার মানুষ আহত হয়েছেন। ব্যাপক ক্ষতিগ্রস্ত হয়েছে হাসপাতালসহ অন্তত ১৫ হাজার বাড়িঘর। নিঃস্ব হয়ে অনেকের ঠাঁই হয়েছে খোলা আকাশে তাঁবুর নিচে।
উদ্ধারকাজে ও ধ্বংসস্তূপ সরানোর কাজে অংশ নিয়েছেন সেনা সদস্যরাও। কতজন এখনো নিখোঁজ রয়েছে তা নিশ্চিত করতে পারেনি তারা। তবে, ৩ দিন পার হয়ে গেলেও মিলছে জীবিত মানুষের সন্ধান।
ভূমিকম্পে ব্যাপক ক্ষয়ক্ষতি হওয়ায় দেখা দিয়েছে বিশুদ্ধ পানি এবং খাদ্য সংকট। অসহায়দের সহায়তা দেওয়ার সর্বোচ্চ চেষ্টা চালিয়ে যাচ্ছেন ইন্দোনেশীয় সরকার।
- ১চাঁবিপ্রবির নতুন উপ-উপাচার্য ড.লোকমান হোসেন
- ২সেমিকন্ডাক্টর শিল্পই হতে পারে দেশের নতুন চালিকাশক্তি: প্রধানমন্ত্রী
- ৩৯ নারীকে বিএসএফের পুশইনের চেষ্টা, প্রতিহত বিজিবির
- ৪পরবর্তী রাষ্ট্রপতি নিয়ে সিদ্ধান্ত হবে দলের উচ্চপর্যায়ে: রিজভী
- ৫হাইটেক পার্ক আধুনিকায়ন, বায়োটেক পার্ক নির্মাণের পরিকল্পনা রয়েছে: প্রধানমন্ত্রী
- ৬রায়পুরা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসক ইয়াবাসহ আটক
- ৭সেপ্টেম্বরের অধিবেশনে নতুন রাষ্ট্রপতি, বিশেষ অধিবেশন নয় : আইনমন্ত্রী
- ৮ন্যাশনাল সেমিকন্ডাক্টর সামিটের উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী
- ৯চট্টগ্রাম অঞ্চলে বন্যায় ভেসে গেল ফসল, কৃষকের মাথায় হাত
- ১০থেমে থাকা বাসের পেছনে ৪ গাড়ির ধাক্কা, নিহত ২
- ১মতিঝিল মেট্রোরেল স্টেশনের নিচে বোমা সদৃশ বস্তু, নিষ্ক্রিয় করেছে পুলিশ
- ২যুক্তরাষ্ট্রের নতুন ঘোষণায় সর্বনিম্ন ১০ শতাংশ শুল্ক পাচ্ছে বাংলাদেশ
- ৩শেরপুরে হাতি সংরক্ষণে জনসচেতনতা বিষয়ক তিনদিনব্যাপী প্রশিক্ষণ
- ৪ধর্মকে রাজনৈতিক হাতিয়ার বানিয়ে বিভেদ সৃষ্টির অপচেষ্টা চলছে : তথ্যমন্ত্রী
- ৫কয়রায় জুলাই বিপ্লবের শহীদ ও আহতদের স্মরণে ছাত্রশিবিরের দোয়া অনুষ্ঠান
- ৬রাজনগরে যাবজ্জীবন সাজা ও একাধিক মামলার পরোয়ানাভুক্ত আসামি গ্রেপ্তার
- ৭আত্মঘাতী বোমা হামলায় পাকিস্তানের ১২ সেনাসহ ১৫ জন নিহত
- ৮সংবিধান রক্ষা করেছি, নতুন সরকার দেশ চালাচ্ছে, এসব আমারই কৃতিত্ব
- ৯পাটশিল্পের স্বর্ণযুগ ফেরাতে যবিপ্রবির দুই শিক্ষার্থীর এআই অ্যাপ ‘ম্যাটেরিও’
- ১০ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি হাফিজ উদ্দিনের বাসভবনে নিরাপত্তাব্যবস্থা জোরদার





পাঠকের মতামত