
সামাজিক সুরক্ষা খাতে বাংলাদেশকে ২৫ কোটি ডলার ঋণ দিচ্ছে এশীয় উন্নয়ন ব্যাংক (এডিবি)। মঙ্গলবার এ বিষয়ে সরকার ও এডিবির মধ্যে একটি চুক্তি স্বাক্ষরিত হয়েছে। অর্থনৈতিক সম্পর্ক বিভাগের (ইআরডি) সচিব ফাতিমা ইয়াসমিন ও এডিবির কান্ট্রি ডিরেক্টর এডিমন গিন্টিং এ চুক্তি সই করেন।
ইআরডি ও এডিবির সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। এতে বলা হয়, সামাজিক সুরক্ষা কর্মসূচির আওতা ও কার্যকারিতা বাড়ানো এবং পিছিয়ে পড়া মানুষের আর্থিক অন্তর্ভুক্তির জন্য নীতি সংস্কার পদক্ষেপকে আরও এগিয়ে নিতে এ অর্থ ব্যবহার হবে। তা হবে স্ট্রেনদেনিং সোশ্যাল রেজিলিয়েন্স প্রোগ্রামের (এসএসআরপি) সাব প্রোগ্রাম-২ কর্মসূচির আওতায়।
করোনার প্রভাব মোকাবিলায় অর্থ বিভাগের উদ্যোগে এসএসআরপি প্রণয়ন করা হয়েছে। মন্ত্রিপরিষদ বিভাগ, বাংলাদেশ ব্যাংক, স্বাস্থ্যসেবা বিভাগ, সমাজকল্যাণ মন্ত্রণালয়, মহিলা ও শিশুবিষয়ক মন্ত্রণালয়, শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়, আর্থিক প্রতিষ্ঠান বিভাগ, দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয় এবং খাদ্য মন্ত্রণালয়ের মাধ্যমে এ কর্মসূচি বাস্তবায়ন করা হবে। আগামী বছরের জুন মাসে শেষ হবে এর কার্যক্রম। এজন্য মোট ৫০ কোটি ডলারের ঋণ নেওয়া হচ্ছে। এর আগে সাব প্রোগ্রাম-১-এর জন্য ২৫ কোটি ডলারের ঋণচুক্তি সই হয়।
এডিবির কান্ট্রি ডিরেক্টর এ বিষয়ে বলেন, করোনার প্রভাব থেকে আর্থসামাজিক পুনরুদ্ধারের গতি বাড়াতে এবং সমন্বিত সামাজিক সুরক্ষা কর্মসূচির ক্ষেত্রে সহায়তা দেবে এডিবি। সমন্বিত এই পদক্ষেপের মাধ্যমে সামাজিক সুরক্ষা ব্যবস্থাপনার উন্নতি হবে ও আর্থিক অন্তর্ভুক্তি বাড়বে।
বিপি/ আই এইচ
- ১ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে চালু হচ্ছে ‘অটো ফাইন সিস্টেম’
- ২কমোডিটি এক্সচেঞ্জের কার্যক্রম ও সম্ভাবনা নিয়ে সিএসইর সেমিনার
- ৩সারে অনিয়ম-দুর্নীতির বিরুদ্ধে সরকারের জিরো টলারেন্স : কৃষি সচিব
- ৪সাতক্ষীরায় জলবায়ু পরিবর্তনের ক্ষতি মোকাবিলায় স্থানীয় উদ্যোগ জোরদারের আহ্বান
- ৫সংসদে আসছে ১০ বছরের জ্বালানি পরিকল্পনা: প্রধানমন্ত্রী
- ৬সিটিজেনস ব্যাংকের সঙ্গে নেক পে’র চুক্তি সই
- ৭বিকাশে মুহূর্তেই আইডিএলসিতে এফডিআর খোলার সুবিধা
- ৮ইন্দোনেশিয়ায় ফের ভূমিকম্প
- ৯কাঁটাময় শরীরে কোমল ফুল, শ্রীমঙ্গলে নতুন বিস্ময় ‘ক্যাকটাস’
- ১০খালেদা জিয়ার জন্মবার্ষিকীতে কুড়িগ্রাম জেলা বিএনপির দোয়া মাহফিল
- ১চাঁদপুরে পিতার বিরুদ্ধে মেয়ের সংবাদ সম্মেলন
- ২বিএনপির স্থায়ী কমিটিতে রিজভী-আমানসহ ৪ নতুন সদস্য
- ৩প্রয়াত বেগম খালেদা জিয়ার জন্ম বার্ষিকী উপলক্ষে ইবিতে দোয়া মাহফিল
- ৪পেশাগত দক্ষতা ও গবেষণা উন্নয়নে যবিপ্রবির সঙ্গে তিন প্রতিষ্ঠানের চুক্তি
- ৫নিরাপত্তাহীনতা থাকলে চিকিৎসকদের বিদেশমুখিতা বন্ধ হবে না : প্রধানমন্ত্রী
- ৬শিক্ষকদের অশ্রু মুছতে আজ ২ হাজার ১০০ কোটি টাকা দেওয়া হচ্ছে: শিক্ষামন্ত্রী
- ৭সাপ্তাহিক দর পতনের শীর্ষে পিপলস লিজিং
- ৮কুষ্টিয়ার ‘মসলা গ্রামে’ কৃষকদের সঙ্গে বিএনপি নেতার মতবিনিময়
- ৯সাবেক বিমান বাহিনী প্রধান রফিকুল ইসলামের দাফন সম্পন্ন
- ১০চট্টগ্রামে অগ্রণী ব্যাংকের ব্যবসায়িক সম্মেলন





পাঠকের মতামত