
রিয়েল এস্টেট খাতে বিনিয়োগের জন্য অপ্রদর্শিত অর্থ ব্যবহারের অনুমতি অব্যাহত রাখতে সরকারের প্রতি আহ্বান জানিয়েছেন রিহ্যাব সভাপতি আলমগীর শামসুল আলামিন কাজল। এসময় আবাসন, নির্মাণ খাতে প্রতিবন্ধকতার জন্য প্রস্তাবিত বাজেটের কথা উল্লেখ করেন তিনি।
শনিবার (১৮ জুন) রাজধানীর একটি হোটেলে ২০২২-২৩ অর্থবছরের প্রস্তাবিত বাজেট নিয়ে এক সংবাদ সম্মেলনে তিনি এ আহ্বান জানান।
তিনি বলেন, বাজেট ঘোষণার আগে অনেক বিষয়ে প্রস্তাব দিয়েছিলাম আমরা। কিন্তু ২০২৩ অর্থবছরের প্রস্তাবিত বাজেটে আমাদের প্রস্তাবগুলো উপেক্ষা করা হয়েছে।
রিয়েল এস্টেট খাতকে সমৃদ্ধ করার জন্য যথাযথ নীতি সহায়তা প্রদানের জন্যও সরকারের প্রতি আহ্বান জানান তিনি।
তিনি আরও বলেন, জমি ও ফ্ল্যাট নিবন্ধনের খরচ কমাতে হবে। আগামী বাজেটে গৃহনির্মাণ ঋণের নামে ২০,০০০ কোটি টাকার পুনঃঅর্থায়ন তহবিল গঠনের জন্য বাংলাদেশ ব্যাংককে অনুরোধ করছি আমরা।
কনস্ট্রাকশন উপকরণের দাম কমাতে প্রয়োজনীয় উদ্যোগ নিতেও সরকারের প্রতি আহ্বান জানিয়েছেন রিহ্যাব সভাপতি।
- ১রাষ্ট্রপতি নির্বাচনে দুই প্রার্থীর মনোনয়নপত্র বাছাই আজ
- ২বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপে ইতিহাস গড়লেন মিরাজ
- ৩যুদ্ধবিরতির মধ্যেই ইসরায়েলি হামলায় লেবাননে নিহত ১১
- ৪আজ কিশোরগঞ্জ যাচ্ছেন প্রধানমন্ত্রী
- ৫ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে চালু হচ্ছে ‘অটো ফাইন সিস্টেম’
- ৬কমোডিটি এক্সচেঞ্জের কার্যক্রম ও সম্ভাবনা নিয়ে সিএসইর সেমিনার
- ৭সারে অনিয়ম-দুর্নীতির বিরুদ্ধে সরকারের জিরো টলারেন্স : কৃষি সচিব
- ৮সাতক্ষীরায় জলবায়ু পরিবর্তনের ক্ষতি মোকাবিলায় স্থানীয় উদ্যোগ জোরদারের আহ্বান
- ৯সংসদে আসছে ১০ বছরের জ্বালানি পরিকল্পনা: প্রধানমন্ত্রী
- ১০সিটিজেনস ব্যাংকের সঙ্গে নেক পে’র চুক্তি সই
- ১চাঁদপুরে পিতার বিরুদ্ধে মেয়ের সংবাদ সম্মেলন
- ২বিএনপির স্থায়ী কমিটিতে রিজভী-আমানসহ ৪ নতুন সদস্য
- ৩পেশাগত দক্ষতা ও গবেষণা উন্নয়নে যবিপ্রবির সঙ্গে তিন প্রতিষ্ঠানের চুক্তি
- ৪প্রয়াত বেগম খালেদা জিয়ার জন্ম বার্ষিকী উপলক্ষে ইবিতে দোয়া মাহফিল
- ৫কুষ্টিয়ার ‘মসলা গ্রামে’ কৃষকদের সঙ্গে বিএনপি নেতার মতবিনিময়
- ৬নিরাপত্তাহীনতা থাকলে চিকিৎসকদের বিদেশমুখিতা বন্ধ হবে না : প্রধানমন্ত্রী
- ৭শিক্ষকদের অশ্রু মুছতে আজ ২ হাজার ১০০ কোটি টাকা দেওয়া হচ্ছে: শিক্ষামন্ত্রী
- ৮সাবেক বিমান বাহিনী প্রধান রফিকুল ইসলামের দাফন সম্পন্ন
- ৯সাপ্তাহিক দর পতনের শীর্ষে পিপলস লিজিং
- ১০চট্টগ্রামে অগ্রণী ব্যাংকের ব্যবসায়িক সম্মেলন





পাঠকের মতামত