প্রকাশিত: জুন ২৯, ২০২২ ৩:৪৬ পিএম

ভয়াবহ বন্যায় সিলেট এখন বিপর্যস্থ। জুনের মধ্যভাগে আসা বন্যার পানি এখনও পুরোপুরি নামেনি। তবে নদ-নদীর পানি কিছুটা কমায় মানুষের মধ্যে স্বস্থি ছিল খানিকটা। সেই স্বস্থি ডুবে যেতে বসেছে। আবারও বাড়ছে সিলেট অঞ্চলের প্রধান দুই নদী সুরমা ও কুশিয়ারার পানি। অবশ্য কুশিয়ারার পানি বাড়ছে ধীরে। সিলেট পানি উন্নয়ন বোর্ড (পাউবো) থেকে প্রাপ্ত সর্বশেষ প্রতিবেদনের তথ্য থেকে মিলেছে এমন তথ্য।

পাউবো জানায়, সুরমা নদীর পানি সিলেট পয়েন্টে গতকাল মঙ্গলবার সন্ধ্যা ৬টায় ছিল ১০.৫৯ সেন্টিমিটার। আজ বুধবার দুপুর ১২টায় দাঁড়িয়েছে ১০.৭৫ সেন্টিমিটার।

এ নদীর পানি কানাইঘাট পয়েন্টে গতকাল সন্ধ্যায় ১৩.৩৫ সেন্টিমিটার ছিল। আজ দুপুরে হয়েছে ১৩.৬৪ সেন্টিমিটার। বিপৎসীমার দশমিক ৮৯ সেন্টিমিটার ওপর দিয়ে বইছে পানি। কুশিয়ারা নদীর আমলশিদ পয়েন্টে পানি বিপৎসীমার ১.১৩সেন্টিমিটার ওপর দিয়ে প্রবাহিত হচ্ছে।

শেওলা পয়েন্টেও কুশিয়ারার পানি বিপজ্জনকভাবে বইছে। এখানে বিপৎসীমার দশমিক ৪২ সেন্টিমিটার ওপর দিয়ে বইছে পানি। কুশিয়ারার পানি শেরপুর পয়েন্টে গতকাল সন্ধ্যায় ছিল ৮.০২ সেন্টিমিটার; আজ দুপুরে হয়েছে ৮.০৩। এ নদীর পানি ফেঞ্চুগঞ্জ পয়েন্টে গতকালের মতো আজও ১০.৪৮ সেন্টিমিটারে রয়েছে।

কানাইঘাট দিয়ে বয়ে যাওয়া লোভা নদীর পানি গতকাল সন্ধ্যায় ছিল ১৩.৬০ সেন্টিমিটার। আজ দুপুরে হয়েছে ১৩.৯০ সেন্টিমিটার। পানি বেড়েছে গোয়াইনঘাটের সারি নদেও। এটায় গতকাল সন্ধ্যা ৬টায় পানিসীমা ছিল ১০.৭৮ সেন্টিমিটার; আজ দুপুর ১২টায় হয়েছে ১১.৭৪ সেন্টিমিটার।

শেয়ার

পাঠকের মতামত

জিয়াউল আহসানের বাড়িতে দুদকের অভিযান শেষ, মালামাল জব্দ

নারায়ণগঞ্জের রূপগঞ্জে সাবেক সেনা কর্মকর্তা মেজর জেনারেল (বরখাস্ত) জিয়াউল আহসানের ‌‘জয়িতা’ নামের আটতলা বাড়িতে অভিযান ...

টানা বৃষ্টিতে দক্ষিণ-পশ্চিমাঞ্চলের ১০ জেলায় সবজির বাজারে অস্থিরতা

বিশ্বের সর্ববৃহৎ ম্যানগ্রোভ বনাঞ্চল ও মৎস্যভান্ডার হিসেবে খ্যাত বিশ্ব ঐতিহ্য সুন্দরবন সংলগ্ন বাগেরহাটের মোড়লগঞ্জসহ বিভিন্ন ...

প্রান্তিক মানুষের স্বাস্থ্যসেবা উন্নত এবং সহজ প্রাপ্তি নিশ্চিতের নির্দেশ

প্রান্তিক মানুষের স্বাস্থ্যসেবা আরও উন্নত এবং সহজ প্রাপ্তি নিশ্চিত করার প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের নির্দেশ দিয়েছেন ...