প্রকাশিত: জুলাই ২, ২০২২ ৬:০২ পিএম , আপডেট: জুলাই ২, ২০২২ ৬:১২ পিএম

ময়মনসিংহে তুচ্ছ ঘটনায় ছুরিকাঘাতে পারভেজ নামে এক যুবলীগ নেতা খুন হয়েছে। পারভেজ নগরীর ২৯ নং ওয়ার্ডের গন্দ্রপা এলাকার গিয়াস উদ্দিনের ছেলে। সে বিলুপ্ত আকুয়া ইউনিয়নের ২নং ওয়ার্ডের যুবলীগের সাবেক সভাপতি ও বর্তমান ২৯ নং ওয়ার্ডের সভাপতি প্রার্থী ছিলেন। শুক্রবার রাতে এই হত্যকান্ডের ঘটনা ঘটে বলে জানায় কোতোয়ালি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ শাহ কামাল আকন্দ।

তিনি জানান, পারভেজ স্থানীয় যুবলীগের রাজনীতির সঙ্গে জড়িত। দিলীপ নামের এক ব্যবসায়ী পারভেজের বাড়ির কাছের মোড়ে একটি টং দোকান করেন। তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে গত বুধবার পারভেজের সাথে দিলিপের বাগবিতন্ডা হলে পারভেজ দিলিপকে গালাগালি করে। এ ঘটনায় শুক্রবার রাত সাড়ে ৮টার দিকে আবারো বাগবিতন্ডা শুরু হয়। বাগবিতন্ডার এক পর্যায়ে দিলিপ ও আরও কয়েকজন মিলে পারভেজকে ছুরিকাঘাত করে। এতে পারভেজের গলা-বুকসহ শরীরের বিভিন্ন স্থানে ক্ষত হয়। পরে স্থানীয়রা গুরুতর আহত অবস্থায় পারভেজকে উদ্ধার করে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে রাত সাড়ে ১০টার দিকে তিনি মারা যান। মরদেহ হাসপাতাল মর্গে রাখা হয়েছে।

মহানগর যুবলীগের আহ্বায়ক শাহীনুর রহমান খান জানান, পারভেজ আমার সাথে যুবলীগের রাজনীতি করতো। গালাগালি করাকে কেন্দ্র করে পরিকল্পিতভাবে যুবলীগের এই জনপ্রিয় নেতাকে হত্যা করা হয়েছে। ময়মনসিংহ কোতোয়ালি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ শাহ কামাল আকন্দ জানান, আপত্তিকর মন্তব্য করাকে কেন্দ্র করে বাগবিতন্ডার জেরে হত্যাকান্ডটি ঘটেছে বলে জেনেছি। এই ঘটনায় সন্দেহভাজন একজনকে আটক করা হয়েছে। জড়িতদের ধরতে অভিযান চলছে।

শেয়ার

পাঠকের মতামত

চট্টগ্রামে ইন্টারনেট অফিসে হামলা: মূল সংগঠক মাইকেলসহ গ্রেফতার ৯

চট্টগ্রাম নগরের চকবাজারে ইন্টারনেট সেবাদানকারী প্রতিষ্ঠান ডিজিটাল ডট নেট (ডিডিএন) এর কার্যালয়ে হামলা, ভাঙচুর ও ...

কক্সবাজারে পরিবার পরিকল্পনা কমিটির মাসিক সমন্বয় সভা অনুষ্ঠিত

কক্সবাজার জেলা পরিবার পরিকল্পনা কমিটির মাসিক সমন্বয় সভা অনুষ্ঠিত হয়েছে। সভায় জেলার বন্যাকবলিত এলাকায় বসবাসরত ...