প্রকাশিত: জুলাই ৭, ২০২২ ১০:৫৬ এএম

পুঁজিবাজারে তালিকাভুক্ত বীমা খাতের কোম্পানি রূপালী লাইফ ইন্স্যুরেন্স লিমিটেড গত ৩০ জুন ২০২২ তারিখে সমাপ্ত হিসাববছরের জন্য অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন প্রকাশ করেছে। ডিএসই সূত্রে এই তথ্য জানা গেছে।

চলতি বছরে দ্বিতীয় প্রান্তিকে (এপ্রিল-জুন,২০২২) কোম্পানিটি ৩৫ লাখ টাকার প্রিমিয়াম আহরণ করেছে, যা আগের বছর একই সময়ে ছিল ৫৫ লাখ টাকা।

আলোচ্য সময়ে কোম্পানিটির লাইফ ফান্ডের পরিমাণ দাঁড়িয়েছে ৫৩০ কোটি ৩৪ লাখ টাকা। আগের বছর একই সময় লাইফ ফান্ডের পরিমাণ ছিল ৫০৬ কোটি ৮৮ লাখ টাকা।

বছরের ৬ মাসে (জানুয়ারি-জুন,২২) কোম্পানিটির প্রিমিয়াম আয় হয়েছে ১ কোটি ৮৮ লাখ টাকা। আর লাইফ ফান্ডের পরিমাণ দাড়িয়েছে ৫৩০ কোটি ৩৪ লাখ টাকা।

আগের বছর একই সময় কোম্পানির প্রিমিয়াম আয় ছিল ১ কোটি ৭৭ লাখ টাকা। আর লাইফ ফান্ডের পরিমাণ ছিল ৫০৬ কোটি ৮৮ লাখ টাকা।

চলতি বছরে প্রথম প্রান্তিকে (জানুয়ারি-মার্চ) কোম্পানিটি  ১ কোটি ৫৩ লাখ টাকার প্রিমিয়াম আহরণ করেছে। আলোচ্য সময়ে কোম্পানিটির লাইফ ফান্ডের পরিমাণ দাঁড়িয়েছে ৫২৯ কোটি ৯৮ লাখ টাকা।

এর আগের বছর কোম্পানিটি  ১ কোটি ২৪ লাখ টাকার প্রিমিয়াম আহরণ করেছে। আলোচ্য সময়ে কোম্পানিটির লাইফ ফান্ডের পরিমাণ দাঁড়িয়েছে ৫০৬ কোটি ৩৩ লাখ টাকা।

পুঁজিবাজারের সব নিউজ সবার আগে পেতে থাকুন আমাদের সাথে—–

BP ShareBazar NewsBP Stock NewsBP Capital ViewsBanijjo Protidin NewsBP Capital News

বাণিজ্য প্রতিদিন/ এসকেএস

শেয়ার

পাঠকের মতামত

জিএসপি ইনভেস্টমেন্টের বিরুদ্ধে অনুসন্ধানের নির্দেশ বিএসইসির

পুঁজিবাজার ও সাধারণ বিনিয়োগকারীদের বৃহত্তর স্বার্থে মার্চেন্ট ব্যাংক জিএসপি ইনভেস্টমেন্ট লিমিটেডের বিরুদ্ধে অনুসন্ধানের নির্দেশ দিয়েছে ...

জিবিবি পাওয়ারের শেয়ারে অস্বাভাবিক দরবৃদ্ধি, ডিএসইর সতর্কবার্তা

শেয়ারবাজারে তালিকাভুক্ত জিবিবি পাওয়ার লিমিটেডের শেয়ারদরের অস্বাভাবিক দরবৃদ্ধি ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) নজরদারিতে এসেছে। এ ...

কর্ণফুলী ইন্স্যুরেন্সের অর্ধ-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত

পুঁজিবাজারে তালিকাভুক্ত বীমা খাতের কর্ণফুলী ইন্স্যুরেন্স পিএলসির অর্ধ-বার্ষিক সম্মেলন-২০২৬ সম্প্রতি কোম্পানীর প্রধান কার্যালয়ে অনুষ্ঠিত হয়েছে। ...

সাউথইস্ট ব্যাংকের কর্পোরেট পরিচালকের শেয়ার বিক্রয়ের ঘোষণা

পুঁজিবাজারে তালিকাভুক্ত ব্যাংক খাতের সাউথইস্ট ব্যাংক পিএলসির কর্পোরেট পরিচালক শেয়ার বিক্রয়ের ঘোষণা দিয়েছেন। ডিএসই সূত্রে ...