
হিলি স্থলবন্দর দিয়ে ভারত থেকে পুরোনো এলসির গম আমদানি বেড়েছে । আমদানি বাড়ায় বন্দরে কমেছে গমের দাম। প্রতি কেজি গমের দাম ৫ থেকে ৬ টাকা কমেছে।
এদিকে দাম কমায় স্বস্তি ফিরেছে পাইকারদের মাঝে। অন্যদিকে নতুন করে গম আমদানির অনুমতি পেলে দাম আরও কমে আসবে বলে দাবি আমদানিকারকদের।
গত ১২ মে হঠাৎ করে গম রপ্তানি বন্ধ করে দেয় ভারত সরকার। তবে এর আগের করা এলসির গম রপ্তানি করার কথা থাকলেও অভ্যন্তরীণ জটিলতায় সেটিও বন্ধ হয়ে যায়। সব জল্পনা-কল্পনার অবসান ঘটিয়ে বেশ কয়েদিন গম আমদানি বন্ধ থাকার পর ২৯ মে হিলি স্থলবন্দর দিয়ে শুরু হয় পুরোনো এলসির গম আমদানি। শুরুর দিকে আমদানির পরিমাণ কিছুটা কম হলেও এখন তা দিন দিন বৃদ্ধি পাচ্ছে। আমদানি বাড়ায় বন্দরে কমেছে গমের দাম। প্রতি কেজি গমে ৫ থেকে ৬ টাকা কমে বিক্রি হচ্ছে ৩৬ থেকে ৩৭ টাকা দরে। এতে পাইকারদের মাঝে কিছুটা স্বস্তি দেখা গেলেও আমদানি কারকদের কপালে দুশ্চিন্তার ভাঁজ। কারণ ভারত সরকার নতুন করে গম আমদানির অনুমতি না দিলে খুব শিগগিরই শেষ হয়ে যেতে পারে পুরোনো এলসির গম। এতে যেকোনো সময় বন্ধ হয়ে যেতে পারে গম আমদানি।
হিলি আমদানি-রপ্তানিকারক গ্রুপের সভাপতি হারুন উর রশিদ হারুন বলেন, হিলি বন্দরে আগের এলসি করা গম আমদানি হচ্ছে। কয়েক সপ্তাহের তুলনায় এখন আমদানি বৃদ্ধি পেয়েছে। এরই মধ্যে দাম কিছুটা কমছে। ভারত সরকার আবার নতুন করে গম আমদানির অনুমতি দেবে বলে আশা করছি।
হিলি পানামা পোর্টের জনসংযোগ কর্মকর্তা সোহরাব হোসেন প্রতাব মল্লিক বলেন, বন্দরে আমদানিকৃত গম ব্যবসায়ীরা যাতে দ্রুত ছাড় করতে পারেন সেদিকে বন্দর কর্তৃপক্ষ সজাগ আছে। ২৬ কর্মদিবসে ভারত থেকে ৩৬১টি ট্রাকে পুরোনো এলসির ১৪ হাজার ১৬৪ মেট্টিক টন গম আমদানি হয়েছে এই বন্দর দিয়ে।
বিপি/ আইএইচ
- ১কুষ্টিয়ায় সড়ক দুর্ঘটনায় ক্ষতিগ্রস্ত ৮৩ পরিবারের মাঝে অনুদানের চেক
- ২রাজনগর চা বাগানে দুইজনের ঝুলন্ত মরদেহ উদ্ধার
- ৩ফলের দাম কমাতে ১০০ শতাংশ নগদ জমার বাধ্যবাধকতা বাতিল
- ৪রায়পুরা থানায় দুটি পুলিশ ভ্যান উপহার দিলেন এমপি আশরাফ
- ৫সিরাজগঞ্জ-৩ আসনের এমপির গাড়ি ভাঙচুর, মামলা
- ৬খালেদার জন্মদিনে কৃষি ব্যাংকে এমপ্লয়িজ ইউনিয়নের দোয়া মাহফিল
- ৭ইউজিসির অডিটে বেরোবির ২ কোটি ৩৪ লাখ টাকার আর্থিক অনিয়ম
- ৮গ্যাস ও বিদ্যুতের সংকট সমাধানে দুই বছর সময় লাগবে: অর্থমন্ত্রী
- ৯সরিষাবাড়ীতে নির্মাণের ২ মাসের মাথায় ধসে পড়ল গাইড ওয়াল
- ১০যবিপ্রবিতে প্রথমবারের মতো ‘স্টুডেন্ট হ্যান্ডবুক’ এর মোড়ক উন্মোচন
- ১কমোডিটি এক্সচেঞ্জের কার্যক্রম ও সম্ভাবনা নিয়ে সিএসইর সেমিনার
- ২আজ কিশোরগঞ্জ যাচ্ছেন প্রধানমন্ত্রী
- ৩নতুন পে-স্কেল চূড়ান্ত পর্যায়ে আছে : প্রধানমন্ত্রীর মুখ্য সচিব
- ৪রাষ্ট্রপতি নির্বাচনে দুই প্রার্থীর মনোনয়নপত্র বাছাই আজ
- ৫মানিকগঞ্জে জাতীয় মৎস্য সপ্তাহ পালিত
- ৬শেখ হাসিনাসহ ৪১ আসামির বিরুদ্ধে শুনানি ৩ সেপ্টেম্বর
- ৭প্রধানমন্ত্রীর ভারত সফরের আগে অনুকূল পরিবেশ চায় ঢাকা
- ৮রাঙ্গামাটিতে পিকআপ উল্টে নিহত ৪
- ৯আইডিআরএ’র সদস্য হলেন সিরাজুল ইসলাম
- ১০রাষ্ট্রপতি পদে মির্জা ফখরুলের মনোনয়নপত্র বৈধ





পাঠকের মতামত