
আন্তর্জাতিক কার্ডের মাধ্যমে ডলার ব্যয় করতে চাইলেও বিদেশ ভ্রমণে পাসপোর্টে বাধ্যতামূলকভাবে এনডোর্সমেন্ট করতে হবে বলে জানিয়েছে বাংলাদেশ ব্যাংক। নগদ ডলার বা কার্ডের মাধ্যমে বহন করতে এটি প্রযোজ্য হবে। এর আগে কার্ডের মাধ্যমে বিদেশ ভ্রমণে খরচ করতে হলে ডলার এনডোর্সমেন্টের বিষয়টি পরিষ্কার ছিল না।
বৃহস্পতিবার (২২ জানুয়ারি) এ বিষয়ে বাংলাদেশ ব্যাংকের দেয়া প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়, বৈদেশিক মুদ্রা বহনে পাসপোর্টে এনডোর্স সংক্রান্ত বিষয়ে প্রশ্ন ওঠায় তা স্পষ্ট করা হলো। তবে নির্ধারিত সীমা ভ্রমণের ক্ষেত্রে বছরে ৫০০ ইউএস ডলার বা সম পরিমাণের বৈদেশিক মুদ্রার বেশি হবে না। অবশ্য বৈদেশিক মুদ্রায় হিসাব থাকা কোম্পানি ও ব্যক্তির বেলায় পাসপোর্টে ডলার এনডোর্সমেন্ট করা লাগবে না। ঠিক তেমনি এনডোর্সমেন্ট ছাড়া মুদ্রা বহন করতে পারবে।
প্লাস্টিক মানি হিসেবে খ্যাত আন্তর্জাতিক কার্ডের মাধ্যমে ডলার বহন করে বিদেশ ভ্রমণের যাবতীয় ব্যয় এ মাধ্যমে পরিশোধ করা যায়। তবে বিপত্তি দেখা দেয় অনুমোদন প্রক্রিয়া নিয়ে। নিয়ম অনুযায়ী, বিদেশ ভ্রমণের বেলায় পাসপোর্টে ডলার এনডোর্সমেন্ট করতে হয়। এ জন্য সমপরিমাণ ডলার কিনতে হয় যা বহন করতে পারেন ভ্রমণকারী।
কিন্তু এখন অনেকেই কাগুজে ডলারের পরিবর্তে আন্তর্জাতিক কার্ডের অজুহাত দেখান। এ কার্ডে তার জন্য একটি সীমা নির্ধারিত থাকে যা বিদেশে খরচের পর দেশে এসেও সংশ্লিষ্ট ব্যাংকে অর্থ পরিশোধ করতে পারেন।
এখানে বিপত্তি তৈরি হয়, কার্ড থাকলে পাসপোর্টে এনডোর্সমেন্ট করা লাগবে কিনা। এ বিষয়ে বৃহস্পতিবারের ওই প্রজ্ঞাপনে কেন্দ্রীয় ব্যাংক জানায়, নগদ বা কার্ডে যে মাধ্যমেই বৈদেশিক মুদ্রা থাকুকনা কেন, অবশ্যই পাসপোর্টে এনডোর্সমেন্ট করা লাগবে। ভ্রমণ ব্যয় সংক্রান্ত সীমা ও অন্যান্য শর্ত ব্যক্তি এবং প্রতিষ্ঠানের বেলায় পূর্বের ন্যায় থাকবে।
- ১স্বর্ণ খাতকে বৈধ-জবাবদিহিমূলক শিল্পে রূপান্তরের উদ্যোগ সরকারের
- ২প্রিমিয়ার ব্যাংকের বোর্ড সভা অনুষ্ঠিত
- ৩হাম উপসর্গ নিয়ে আরও ৬ শিশুর মৃত্যু
- ৪চাঁদপুরে খাদ্যে ভেজাল,৩ প্রতিষ্ঠানকে জরিমানা
- ৫অগ্রণী ব্যাংকে জুলাই গণঅভ্যুত্থান দিবস উপলক্ষে বিশেষ মোনাজাত
- ৬ডায়াবেটিস প্রতিরোধে বিজ্ঞান ও ধর্মীয় মূল্যবোধ কাজে লাগাতে হবে
- ৭চার দফা সময় বাড়িয়েও রিটার্ন জমা পড়েছে মাত্র ৩৮ শতাংশ
- ৮চাঁদপুর আইনজীবী সমিতির সাবেক সভাপতি রুহুল আমিনের মৃত্যু
- ৯অবৈধভাবে উত্তোলনকৃত বালু জব্দ, জড়িতরা ধরাছোঁয়ার বাইরে
- ১০শিকলবিহীন গণতান্ত্রিক রাষ্ট্রব্যবস্থা গড়তেই শিকল ভেঙেছি: তথ্যমন্ত্রী
- ১কুবিতে জুলাই গণ-অভ্যুত্থান দিবসে ‘দায়সারা’ আয়োজনের অভিযোগ
- ২কয়রায় পুলিশ সুপারের সুধী সমাবেশ ও মতবিনিময়
- ৩যে ডকুমেন্টারিতে আবু সাঈদের ছবি নেই, সেটা কোনো ডকুমেন্টারি নয়
- ৪চাঁদপুরে শহীদ পরিবারের আকুতি, আমরা টাকা চাইনা হত্যার বিচার চাই
- ৫ভরিতে ৯৮৫৬ টাকা বাড়লো সোনার দাম
- ৬কুষ্টিয়ায় বাঁশ-বেত শিল্পের নতুন সম্ভাবনা
- ৭চাঁদপুরে ৬৪২ প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষকের পদ শূন্য
- ৮১০ জেলায় বন্যার আশঙ্কা
- ৯গণঅভ্যুত্থান দিবস উপলক্ষে চরফ্যাশনে ১১ দলীয় ঐক্যের গণমিছিল
- ১০চাঁদপুরে মাদকবিরোধী অভিযানে প্রবাসীর মৃত্যুর অভিযোগ





পাঠকের মতামত