প্রকাশিত: আগস্ট ৪, ২০২২ ৮:৪২ পিএম

মধ্যনগর উপজেলায় ৩৪ বোতল ভারতীয় আমদানি নিষিদ্ধ মদসহ মানিক চান (২১)নামে একজনকে আটক করেছে পুলিশ। বৃহস্পতিবার রাত ১ টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে মধ্যনগর উপজেলা কলতাপাড়া গ্রাম থেকে পুলিশ তাকে আটক করে।

মধ্যনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ জাহিদুল হক জানান, অভিযান চালিয়ে মধ্যনগর থানার এসআই মির্জা মাহমুদুল করীম ও আব্দুল আজীমের নেতৃত্বে বংশীকুন্ডা উত্তর ইউনিয়নের কলতাপাড়া গ্রামের মোঃ মনির উদ্দিনের ছেলে মানিক চান (২১) কে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃত মাদক কারবারির বিরুদ্ধে মধ্যনগর থানায় মাদক নিয়ন্ত্রণ বিশেষ আইনে মামলা দায়ের করা হয়েছে। মাদক ও ভারতীয় অবৈধ পণ্যের বিরুদ্ধে আমাদের অভিযান চলমান থাকবে।

শেয়ার

পাঠকের মতামত

বীরগঞ্জে সাজাপ্রাপ্ত ওয়ারেন্টভুক্ত আসামী গ্রেফতার

দিনাজপুরের বীরগঞ্জ উপজেলায় আদালতের গ্রেপ্তারি পরোয়ানাভুক্ত এক সাজাপ্রাপ্ত আসামীকে গ্রেপ্তার করেছে বীরগঞ্জ থানা পুলিশ। পুলিশ ...

কুড়িগ্রামে রয়েল হাসপাতালকে জরিমানা ও কার্যক্রম বন্ধের নির্দেশ

নানা অনিয়ম ও অব্যবস্থাপনার অভিযোগে কুড়িগ্রামের রয়েল হাসপাতাল অ্যান্ড ডায়াগনস্টিক সেন্টারে মোবাইল কোর্ট পরিচালনা করেছে ...

চা শ্রমিককে মারধরের অভিযোগে দুই ঘণ্টার কর্মবিরতি ও মানববন্ধন

মৌলভীবাজারের শ্রীমঙ্গল উপজেলার কালিঘাট ইউনিয়নের জাগছড়া চা বাগানের এক শ্রমিককে মারধরের অভিযোগে দুই ঘণ্টার কর্মবিরতি ...

চাঁবিপ্রবির নতুন উপ-উপাচার্য ড.লোকমান হোসেন

চাঁদপুর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের প্রথম উপ-উপাচার্য (প্রো-ভাইস চ্যান্সেলর) হিসেবে নিয়োগ পেয়েছেন জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের রসায়ন ...