প্রকাশিত: জানুয়ারী ২৪, ২০২১ ৮:৪৯ এএম , আপডেট: জানুয়ারী ২৪, ২০২১ ৮:৫১ এএম

আল-আরাফাহ ইসলামী ব্যাংক লিমিটেডের (এআইবিএল) বার্ষিক ব্যবসা উন্নয়ন সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। ব্যাংকের পরিচালক পর্ষদের চেয়ারম্যান আলহাজ আব্দুস সামাদ লাবু প্রধান অতিথি হিসেবে শনিবার (২৩ জানুয়ারি) সম্মেলনের উদ্বোধন করেন।

ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক এবং সিইও ফরমান আর চৌধুরীর সভাপতিত্বে আয়োজিত ভার্চুয়াল সভায় অংশগ্রহণ করেন পর্ষদের পরিচালক সেলিম রহমান, বদিউর রহমান, আব্দুল মালেক মোল্লা, মো. আনোয়ার হোসেন, ইঞ্জিনিয়ার খন্দকার মেসবাহ উদ্দিন আহমেদ, আহামেদুল হক, নিয়াজ আহমেদ, মোহাম্মদ হারুন, মো. রফিকুল ইসলাম, মো. আমির উদ্দিন।এ সময় ব্যাংকের শীর্ষ নির্বাহীরা এবং ১৮৪টি শাখার ব্যবস্থাপকরা অংশগ্রহণ করেন। ব্যাংকের সার্বিক ব্যবসা পরিস্থিতি নিয়ে পরিচালক পর্ষদ এবং ব্যবস্থাপনা কর্তৃপক্ষ শাখা ব্যবস্থাপকদের সঙ্গে আলোচনা করেন।

অনিরীক্ষিত তথ্য অনুযায়ী ২০২০ সাল শেষে ব্যাংকের মোট আমানতের পরিমাণ দাঁড়িয়েছে ৩৪ হাজার ৬৭৬ কোটি টাকা। এ সময় ব্যাংকের বিনিয়োগ হয়েছে ৩০ হাজার ৯৭৬ কোটি টাকা। এছাড়া আমদানি ও রফতানির পরিমাণ ছিল যথাক্রমে ১৬ হাজার ৯৬০ কোটি এবং ১০ হাজার ৪৯৬ কোটি টাকা।

শেয়ার

পাঠকের মতামত

২০২৭ শিক্ষাবর্ষের বিনামূল্যের বই ছাপাতে ৯৪৮ কোটি টাকা অনুমোদন

আগামী ২০২৭ শিক্ষাবর্ষের প্রাথমিক, ইবতেদায়ি, মাধ্যমিক, দাখিল ও কারিগরি স্তরের বিনামূল্যের পাঠ্যপুস্তক মুদ্রণ, বাঁধাই ও ...

বিশ্বব্যাংক এআই-এর কারণে উন্নত দেশগুলোতে চাকরি হারানোর ঝুঁকি তিন গুণ বেশি

জেনারেটিভ এআই-এর কারণে উন্নত দেশগুলোতে চাকরি হারানোর ঝুঁকি উন্নয়নশীল দেশের তুলনায় প্রায় তিন গুণ বেশি ...

এফবিসিসিআইয়ের নতুন প্রশাসককে সম্মিলিত ব্যবসায়ী পরিষদের শুভেচ্ছা

বাংলাদেশের ব্যবসায়ীদের শীর্ষ সংগঠন ফেডারেশন অব বাংলাদেশ চেম্বার্স অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি (এফবিসিসিআই)-এর নবনিযুক্ত প্রশাসক ...