প্রকাশিত: সেপ্টেম্বর ৬, ২০২২ ১০:৩১ এএম

পুঁজিবাজারে তালিকাভুক্ত ৩ কোম্পানির ক্রেডিট রেটিং সম্পন্ন করা হয়েছে। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

কোম্পানি তিনটি হলো: মেট্রো স্পিনিং, রিপাবলিক ইন্স্যুরেন্স এবং ম্যাকসন্স স্পিনিং। আলফা ক্রেডিট রেটিং লিমিটেড (আলফা রেটিং) কোম্পানিগুলোর ক্রেডিট রেটিং নির্ণয় করেছে।

মেট্রো স্পিনিংয়ের দীর্ঘমেয়াদী রেটিং হয়েছে ‘বিবিবি+’ এবং স্বল্পমেয়াদি রেটিং হয়েছে ‘এসটি-৩’। ৩০ জুন ২০২১ সালের সমাপ্ত হিসাব বছরের নিরীক্ষিত আর্থিক প্রতিবেদন এবং এবং ৪ সেপ্টেম্বর ২০২২ পর্যন্ত অন্যান্য প্রাসঙ্গিক পরিমাণগত ও গুণগত তথ্যের উপর ভিত্তি করে এই রেটিং নির্ণয় করা হয়েছে।

রিপাবলিক ইন্স্যুরেন্সের দীর্ঘমেয়াদী রেটিং হয়েছে ‘এএ-’ এবং স্বল্প মেয়াদী রেটিং হয়েছে এসটি-২। ২০২১ সালের ৩১ ডিসেম্বর পর্যন্ত হিসাব বছরের নিরীক্ষিত আর্থিক প্রতিবেদন এবং ৪ সেপ্টেম্বর ২০২২ পর্যন্ত অন্যান্য প্রাসঙ্গিক পরিমাণগত ও গুণগত তথ্যের উপর ভিত্তি করে এই রেটিং নির্ণয় করা হয়েছে।

ম্যাকসন্স স্পিনিংয়ের দীর্ঘমেয়াদী রেটিং হয়েছে ‘বিবিবি’ এবং স্বল্প মেয়াদী রেটিং হয়েছে এসটি-৩। ২০২১ সালের ৩০ জুন পর্যন্ত হিসাব বছরের নিরীক্ষিত আর্থিক প্রতিবেদন এবং ৪ সেপ্টেম্বর ২০২২ পর্যন্ত অন্যান্য প্রাসঙ্গিক পরিমাণগত ও গুণগত তথ্যের উপর ভিত্তি করে এই রেটিং নির্ণয় করা হয়েছে।

পুঁজিবাজারের সব নিউজ সবার আগে পেতে থাকুন আমাদের সাথে—–

BP ShareBazar NewsBP Stock NewsBP Capital ViewsBanijjo Protidin NewsBP Capital News

বাণিজ্য প্রতিদিন/ এসকেএস

শেয়ার

পাঠকের মতামত

বে লিজিংয়ের সোমবার লেনদেন বন্ধ

পুঁজিবাজারে তালিকাভুক্ত প্রতিষ্ঠান বে লিজিং অ্যান্ড ইনভেস্টমেন্ট লিমিটেডের শেয়ার লেনদেন সোমবার বন্ধ থাকবে। ডিএসই সূত্রে ...

দর বৃদ্ধির কারণ জানে না ইউনাইটেড ইন্স্যুরেন্স

পুঁজিবাজারে তালিকাভুক্ত বীমা খাতের কোম্পানি ইউনাইটেড ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেড শেয়ার দর অস্বাভাবিকভাবে বৃদ্ধির কারণ জানে ...

ইসলামী ইন্স্যুরেন্সের দ্বিতীয় প্রান্তিক প্রকাশ

পুঁজিবাজারে তালিকাভুক্ত বীমা খাতের ইসলামী ইন্স্যুরেন্স বাংলাদেশ লিমিটেডের পরিচালনা পর্ষদ দ্বিতীয় প্রান্তিকের (এপ্রিল’২৬-জুন’২৬) অনিরীক্ষিত আর্থিক ...

জিএসপি ইনভেস্টমেন্টের বিরুদ্ধে অনুসন্ধানের নির্দেশ বিএসইসির

পুঁজিবাজার ও সাধারণ বিনিয়োগকারীদের বৃহত্তর স্বার্থে মার্চেন্ট ব্যাংক জিএসপি ইনভেস্টমেন্ট লিমিটেডের বিরুদ্ধে অনুসন্ধানের নির্দেশ দিয়েছে ...