
ডলারের দামের সাথে বিশ্ব বাজারে তেলের দাম সমন্বয় করার কথা জানিয়ে বাণিজ্যমন্ত্রী টিপু মুনশি বলেছেন, আগামী দুই মাসের মধ্যে আরও এক ধাপ সয়াবিন তেলের দাম কমবে। বিশ্ব বাজারে সয়াবিন তেলের দাম কমেছে, কিন্তু দেশে ডলারের দাম বেড়েছে। শনিবার সকালে রংপুরে দুই দিনের সফরে এসে নগরীর সেন্ট্রাল রোডস্থ বাসভবনে তিনি সাংবাদিকদের এসব কথা বলেন।
বাণিজ্যমন্ত্রী বলেন, বাংলাদেশে বড় ধরনের বিনিয়োগ করতে আগগ্রী হয়েছেন ভারতের ব্যবসায়ীরা। তারা প্রধানমন্ত্রীর সাথে সরাসরি কথা বলে বিনিয়োগের জন্য নানা দাবী উত্থাপন করেছে। প্রধানমন্ত্রী তাদের সেই দাবীগুলো কথা শুনেছেন। ভারতের ব্যবসায়ীরা বাংলাদেশে জ্বালানী, ট্রান্সপোর্ট ও এগ্রো প্রসেসিং কার্যক্রমে বিনিয়োগে করতে আগ্রহী হয়েছেন। এছাড়া আদানী গ্রুপ সাড়ে ৪ হাজার কোটি টাকা বাংলাদেশে বিনিয়োগ করতে চাচ্ছে।
মন্ত্রী বলেন, ভারতের প্রধানমন্ত্রীর সাথে আমাদের ফলপ্রসূ আলোচনা হয়েছে।ভারতের প্রধানমন্ত্রী তাদের এগিয়ে যাওয়ার সাথে বাংলাদেশকে পাশে চেয়েছেন। তিস্তা নদীর পানি চুক্তি নিয়ে ভারতের পশ্চিমবঙ্গের ইতিবাচক সাড়া রয়েছে।
বাণিজ্য মন্ত্রী বলেন, ইউক্রেন-রাশিয়া থেকে খাবার, চাল আমদানী করা উদ্যোগনেয়া হয়েছে। এতে করে দেশে নিত্য পণ্যের দাম কমে আসবে। এছাড়া টিসিবি’র মাধ্যমে এক কোটি অস্বচ্ছল পরিবারকে সাশ্রয়ী দামে খাদ্য সামগ্রী বিক্রির মাধ্যমে দেশের ৫ কোটি মানুষ এর সুবিধা পাচ্ছে। খোলা বাজারে ৩০ টাকা কেজি দরে চাল বিক্রি হচ্ছে। বাজারে চালের দামও কমে আসছে। দেশের মানুষের যেন কষ্ট না হয়, সেদিকে সরকারের লক্ষ্য রয়েছে।
এ সময় জেলা ছাত্রলীগের সাবেক সভাপতি মেহেদী হাসান সিদ্দিকী রনি, মাহিগঞ্জ দোকান মালিক সমিতির সাধারণ সম্পাদক মাসুদ পারভেজ টিটুসহ অন্যরা উপস্থিত ছিলেন।
- ১দ্বিগুণ হলো ব্যাংক এশিয়ার অনুমোদিত মূলধন
- ২চাঁদপুর ট্রাফিক পুলিশের রেকর্ড পরিমাণ মামলা ও জরিমানা আদায়
- ৩মেঘনা পেট্রোলিয়ামের চেয়ারম্যান নিয়োগ
- ৪বিশ্ববাজারে ফের বাড়লো অপরিশোধিত জ্বালানি তেলের দাম
- ৫কর্ণফুলী ইন্স্যুরেন্সের ক্রেডিট রেটিং সম্পন্ন
- ৬ভোমরা বন্দর দিয়ে ৩১৩ কোটি টাকার টমেটো আমদানি
- ৭খালেদা জিয়ার গাড়িবহরে হামলার আসামি চাঁদপুর থেকে গ্রেফতার
- ৮চাঁদপুরে শিশুকে ধর্ষণের অভিযোগে যুবক আটক
- ৯রাশিয়া-ইউক্রেন পাল্টাপাল্টি হামলায় ২৬ জন নিহত
- ১০ঢাকাসহ দেশের ১৩ জেলায় বজ্রসহ বৃষ্টির আশঙ্কা
- ১বিজয়নগরে জোরপূর্বক বৃদ্ধের জায়গা দখলের অভিযোগ
- ২ব্যাংকিং ও রাজনৈতিক অর্থনীতি: একটি নির্মোহ পর্যালোচনা
- ৩নতুন মন্ত্রিসভায় আলোচনার কেন্দ্রবিন্দুতে চাঁদপুর তিন আসনের এমপি মানিক
- ৪প্রবাসী আয়ে শীর্ষে ফিরলো ইসলামী ব্যাংক
- ৫ব্লক মার্কেটে লেনদেন ৫৩ কোটি টাকার
- ৬পরিবেশ সংরক্ষণে সবাইকে দায়িত্বশীল হওয়ার আহ্বান প্রধানমন্ত্রীর
- ৭আমি হত্যার পক্ষে নই, এজন্যই ইরানের সঙ্গে চুক্তি চাই : ট্রাম্প
- ৮কমেছে সূচক ও লেনদেন
- ৯তিস্তা ও অর্থনৈতিক করিডর উদ্যোগ বাস্তবায়নে আশাবাদী চীন
- ১০মধ্যপ্রাচ্যে কমছে জনশক্তি রপ্তানি, বাড়ছে ইউরোপে





পাঠকের মতামত