
সৌদি আরবে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত বলেছেন, সৌদিতে বাংলাদেশি খাদ্য ও জুসসহ বিভিন্ন পানীয় পণ্যের চাহিদা থাকায় আগামী দিনে এসব পণ্যের রপ্তানি বৃদ্ধির ব্যাপক সম্ভাবনা রয়েছে।
বৃহস্পতিবার (১৫ সেপ্টেম্বর) রিয়াদের আন্তর্জাতিক এক্সিবিশন সেন্টারে আয়োজিত আন্তর্জাতিক খাদ্য ও পানীয় পণ্যের মেলা ‘ফুডেক্স সৌদি’ পরিদর্শনে গিয়ে এসব কথা বলেন রাষ্ট্রদূত।
রাষ্ট্রদূত বলেন, সৌদিতে বসবাসরত প্রায় ২৬ লাখ বাংলাদেশি অভিবাসী ও অন্যান্য দেশের অভিবাসীদের কাছে বাংলাদেশি পণ্যের চাহিদা রয়েছে, যা দিন দিন বৃদ্ধি পাচ্ছে। সেই সঙ্গে সৌদি নাগরিকদের চাহিদা অনুযায়ী পণ্য রপ্তানি করা সম্ভব হলে সৌদিতে বাংলাদেশি পণ্যের বিশাল বাজার তৈরির সুযোগ রয়েছে।
রিয়াদে গত ১৩ সেপ্টেম্বর থেকে চার দিনব্যাপী নবম আন্তর্জাতিক ফুডেক্স সৌদি মেলা শুরু হয়। মেলায় ৩০টি দেশের দুই শতাধিক কোম্পানি অংশগ্রহণ করে।
রিয়াদের বাংলাদেশ দূতাবাস ও রপ্তানি উন্নয়ন ব্যুরোর উদ্যোগে বাংলাদেশের ৪টি প্রতিষ্ঠান মেলায় অংশগ্রহণ করে। প্রতিষ্ঠানগুলো হলো, বেঙ্গল মিট প্রসেসিং, প্রাণ-আরএফএল গ্রুপ, বসুন্ধরা ফুড অ্যান্ড বেভারেজ এবং এস অ্যান্ড বি নাইস ফুড ভ্যালি লি.।
রাষ্ট্রদূত বলেন, বাংলাদেশি পণ্য বিশ্বমানের। আশা করা যায়, মেলায় অংশগ্রহণের মাধ্যমে সৌদিতে বাংলাদেশি খাদ্য পণ্যের বাজার ও রপ্তানি আরও বৃদ্ধি পাবে।
- ১জনগণের ভাগ্যের উন্নয়নই সরকারের মূল লক্ষ্য: প্রধানমন্ত্রী
- ২বেরোবিতে স্নাতক পাসের আগেই জালিয়াতি করে সোহানের চাকরি, এবার স্থায়ীকরণের উদ্যোগ
- ৩ফারইস্ট ফাইন্যান্সে কোম্পানি সচিব নিয়োগ
- ৪চুয়াডাঙ্গার মোমিনপুরে ট্রেনের ধাক্কায় নারীর মৃত্যু
- ৫ইউনিক হোটেলের ক্রেডিট রেটিং সম্পন্ন
- ৬শেখ হাসিনাসহ ৪১ আসামির বিরুদ্ধে শুনানি ৩ সেপ্টেম্বর
- ৭চট্টগ্রামে পুলিশের ধাওয়া খেয়ে গাড়ি ফেলে পালাল পাচারকারী, গাঁজা ও ফেয়ারডিল উদ্ধার
- ৮রাষ্ট্রপতি পদে মির্জা ফখরুলের মনোনয়নপত্র বৈধ
- ৯৩০০ কোটি টাকার বন্ড ইস্যু করবে ঢাকা ব্যাংক
- ১০অস্ট্রেলিয়ার মাটিতে ঐতিহাসিক টেস্ট জয়ে টাইগারদের প্রধানমন্ত্রীর অভিনন্দন
- ১চাঁদপুরে পিতার বিরুদ্ধে মেয়ের সংবাদ সম্মেলন
- ২বিএনপির স্থায়ী কমিটিতে রিজভী-আমানসহ ৪ নতুন সদস্য
- ৩পেশাগত দক্ষতা ও গবেষণা উন্নয়নে যবিপ্রবির সঙ্গে তিন প্রতিষ্ঠানের চুক্তি
- ৪প্রয়াত বেগম খালেদা জিয়ার জন্ম বার্ষিকী উপলক্ষে ইবিতে দোয়া মাহফিল
- ৫কমোডিটি এক্সচেঞ্জের কার্যক্রম ও সম্ভাবনা নিয়ে সিএসইর সেমিনার
- ৬সাবেক বিমান বাহিনী প্রধান রফিকুল ইসলামের দাফন সম্পন্ন
- ৭আজ কিশোরগঞ্জ যাচ্ছেন প্রধানমন্ত্রী
- ৮শিক্ষকদের অশ্রু মুছতে আজ ২ হাজার ১০০ কোটি টাকা দেওয়া হচ্ছে: শিক্ষামন্ত্রী
- ৯কুষ্টিয়ার ‘মসলা গ্রামে’ কৃষকদের সঙ্গে বিএনপি নেতার মতবিনিময়
- ১০নিরাপত্তাহীনতা থাকলে চিকিৎসকদের বিদেশমুখিতা বন্ধ হবে না : প্রধানমন্ত্রী





পাঠকের মতামত