
রপ্তানি উন্নয়ন তহবিলের (ইডিএফ) ঋণ কিস্তিতে পরিশোধের সুযোগ দিয়েছে কেন্দ্রীয় ব্যাংক। এখন থেকে তিনটি কিস্তিতে পুরো ঋণের দায় পরিশোধ করা যাবে। এতোদিন একবারে ঋণের সব অর্থ পরিশোধ করতে হতো।
বৃহস্পতিবার (১৫ সেপ্টেম্বর) বাংলাদেশ ব্যাংকের বৈদেশিক মুদ্রানীতি বিভাগ এ সংক্রান্ত নীতিমালা জারি করে বৈদেশিক মুদ্রা লেনদেনে নিয়োজিত সব অনুমোদিত ডিলার ব্যাংকে পাঠানো হয়েছে।
নির্দেশনা অনুযায়ী, ইডিএফ ঋণের দায় আংশিকভাবে পরিশোধের সুযোগ পাবে রপ্তানিকারকরা। ঋণের মেয়াদকালে সর্বোচ্চ দু’বার আংশিক পরিশোধ করা যাবে। অবশিষ্ট দায় ঋণের মেয়াদকালীন সময়ের মধ্যে একবারে পরিশোধ করতে হবে বলে সার্কুলারে বলা হয়েছে। অর্থাৎ তিনটি কিস্তিতে ঋণের পুরো দায় পরিশোধ করতে পারবে।
বাংলাদেশ ব্যাংক ইডিএফ থেকে রপ্তানিকারকদের উৎপাদন উপকরণাদি আমদানির ক্ষেত্রে বৈদেশিক মুদ্রায় পুনঃঅর্থায়ন করে থাকে। ইডিএফ ঋণের মেয়াদ ১৮০ দিন, বাংলাদেশ ব্যাংকের অনুমোদন সাপেক্ষে এই সময় আরও ৯০ দিন বাড়ানো যায়।
খাত সংশ্লিষ্টরা বলছেন, এতোদিন ইডিএফ ঋণের দায় একবারে পরিশোধ করতে হতো। এতে সমস্যায় পড়তে হতো রপ্তানিকারকদের। কারণ অনেক সময় রপ্তানি আয় এক সঙ্গে পাওয়া যায় না। আংশিক আসে। এমন পরিস্থিতিতে নতুন নির্দেশনায় রপ্তানি আয় পাওয়ার পরেই রপ্তানিকারকেরা আংশিকভাবে কিস্তিতে ইডিএফ এর দায় পরিশোধ করতে পারবে।
- ১চট্টগ্রামে পুলিশের ধাওয়া খেয়ে গাড়ি ফেলে পালাল পাচারকারী, গাঁজা ও ফেয়ারডিল উদ্ধার
- ২রাষ্ট্রপতি পদে মির্জা ফখরুলের মনোনয়নপত্র বৈধ
- ৩অস্ট্রেলিয়ার মাটিতে ঐতিহাসিক টেস্ট জয়ে টাইগারদের প্রধানমন্ত্রীর অভিনন্দন
- ৪সদরঘাটে চাঁদাবাজির ভাগাভাগি নিয়ে দুই গ্রুপে সংঘর্ষ, নিহত ১
- ৫রাষ্ট্রপতি পদে অলি আহমদের মনোনয়নপত্র বৈধ
- ৬অস্ট্রেলিয়ার মাটিতে বাংলাদেশের ঐতিহাসিক জয়
- ৭সূচকের উত্থানে চলছে লেনদেন
- ৮শেখ হাসিনাসহ ৪১ আসামির বিরুদ্ধে অভিযোগ গঠনের শুনানি আজ
- ৯১৮ আগস্ট শিল্পকলায় মঞ্চায়িত হবে নাট্যকেন্দ্রের ‘পুণ্যাহ’
- ১০মেসির পেনাল্টি মিসের ম্যাচে মায়ামির বড় পরাজয়
- ১চাঁদপুরে পিতার বিরুদ্ধে মেয়ের সংবাদ সম্মেলন
- ২বিএনপির স্থায়ী কমিটিতে রিজভী-আমানসহ ৪ নতুন সদস্য
- ৩পেশাগত দক্ষতা ও গবেষণা উন্নয়নে যবিপ্রবির সঙ্গে তিন প্রতিষ্ঠানের চুক্তি
- ৪প্রয়াত বেগম খালেদা জিয়ার জন্ম বার্ষিকী উপলক্ষে ইবিতে দোয়া মাহফিল
- ৫সাবেক বিমান বাহিনী প্রধান রফিকুল ইসলামের দাফন সম্পন্ন
- ৬কুষ্টিয়ার ‘মসলা গ্রামে’ কৃষকদের সঙ্গে বিএনপি নেতার মতবিনিময়
- ৭নিরাপত্তাহীনতা থাকলে চিকিৎসকদের বিদেশমুখিতা বন্ধ হবে না : প্রধানমন্ত্রী
- ৮শিক্ষকদের অশ্রু মুছতে আজ ২ হাজার ১০০ কোটি টাকা দেওয়া হচ্ছে: শিক্ষামন্ত্রী
- ৯ঝিনাইদহের সাবেক সংসদ সদস্য নায়েব আলী গ্রেফতার
- ১০আজ কিশোরগঞ্জ যাচ্ছেন প্রধানমন্ত্রী





পাঠকের মতামত