
লিওনেল মেসি বার্সেলোনা ছেড়ে পিএসজিতে পাড়ি জমিয়েছেন, তারও এক বছর হয়ে গেছে। দুই বছরের চুক্তিতে পাড়ি জমিয়েছিলেন, আরও বাকি আছে এক বছর। আগামী জুনেই পিএসজির সঙ্গে চুক্তি শেষ আর্জেন্টাইন অধিনায়কের। তবে তাকে পিএসজি আরও বেশি সময়ের জন্য ধরে রাখতে চায়। এমন গুঞ্জন শেষ কিছু দিন ধরেই ছিল। এবার পিএসজির ক্রীড়া পরিচালক লুইস ক্যাম্পোস খোলামেলা ভাবেই বললেন মেসিকে ধরে রাখার কথা। জানালেন, মেসিকে ধরে রাখার জন্য ইতোমধ্যেই তার সঙ্গে কথা বলেছে পিএসজি।
প্রথম মৌসুমে বিবর্ণ থাকলেও ৩৫ বছর বয়সী মেসি চলতি মৌসুমে পিএসজির অন্যতম পারফর্মার হিসেবেই আবির্ভূত হয়েছেন। চলতি মৌসুমটা দারুণভাবে শুরু করেছেন তিনি। সব প্রতিযোগিতা মিলিয়ে মেসি এখন পর্যন্ত পিএসজির হয়ে খেলেছেন দশ ম্যাচ। গোলের সংখ্যা একটু কম, করেছেন পাঁচটি; তবে গোল করানোতে এখন বেশি মনোযোগ তার, সব প্রতিযোগিতায় সব মিলিয়ে ৮টি গোল করিয়েছেন তিনি। প্যারিসে নতুন জীবনে তার পরিবারকেও বেশ স্বচ্ছন্দই দেখা যাচ্ছে।
তবে এরপরও মেসি চুক্তি শেষ হয়ে গেলে পিএসজিতে থাকবেন কি না, তা নিয়ে ধোঁয়াশা থেকেই যাচ্ছে। ওদিক থেকে যে বার্সেলোনা তাকে ফিরে পাওয়ার জন্য ডাকছে!
তবে পিএসজিও হাল ছেড়ে দিচ্ছে না। ক্রীড়া পরিচালক লুইস ক্যাম্পোস এই বিষয়ে বললেন, তাকে তিন বছর ‘আমি মেসিকে জিজ্ঞেস করেছি সে থাকতে চায় কি না। আমি তাকে বলেছি, আমি আশা করছি সে এখানে আমি যতদিন আছি, ততদিন তাকেও পিএসজিতে পাওয়া যাবে। লিওকে নিয়ে আমি বেশ সন্তুষ্ট।’
তবে মেসির পক্ষ থেকে এই বিষয়ে সিদ্ধান্তটা এখনো আসেনি। তিনি অপেক্ষা করছেন বিশ্বকাপের জন্য। কাতারে অনুষ্ঠেয় বিশ্বকাপের পরই তিনি নিজের ভবিষ্যৎ নিয়ে সিদ্ধান্ত নেবেন, বিষয়টা অনেকটা প্রতিষ্ঠিতই হয়ে গেছে।
কোপা আমেরিকা শিরোপা জিতেছেন গেল বছর। আলবিসেলেস্তে অধিনায়কের চোখ এবার বিশ্বকাপে। মেসি এখন পিএসজির পাশাপাশি আর্জেন্টিনার বিশ্বকাপ জয় নিয়েই ভাবছেন বেশি। সেই বিশ্বকাপই মেসির ক্যারিয়ার সায়াহ্নের গতিপথ নির্ধারণ করে দেবে বলে ধারণা করা হচ্ছে।
- ১সেবার মানসিকতা ছাড়া চিকিৎসার মানোন্নয়ন সম্ভব নয়: প্রধানমন্ত্রী
- ২কাপাসিয়ায় বাবার খরিদকৃত জমি দখল চেষ্টা, থানায় মেয়ের অভিযোগ
- ৩তনু হত্যা মামলায় সাবেক সেনাসদস্য হাফিজুর ফের গ্রেফতার
- ৪ইসলামী ব্যাংকের উদ্যোগে বিশিষ্ট আলেমদের সঙ্গে মতবিনিময় সভা
- ৫জিডিপির ৫ শতাংশ চিকিৎসা খাতে ব্যয় করা হবে: মির্জা ফখরুল
- ৬সিন্ডিকেট-মজুদদারির বিরুদ্ধে বিশেষ ক্ষমতা আইন প্রয়োগ করবে সরকার
- ৭আমরা বৈষম্যহীন সমাজব্যবস্থা প্রতিষ্ঠা করতে চাই: শিক্ষামন্ত্রী
- ৮চা শিল্পে নতুন ইতিহাস সৃষ্টি
- ৯রায়পুরে বিয়েবাড়িতে মাংস ঝাল হওয়াকে কেন্দ্র করে সংঘর্ষ, আহত ৩
- ১০মার্কিন সিনেটে ভারত-চীনের ওপর ১০০ শতাংশ শুল্ক আরোপের বিল পাস
- ১চাঁদপুরে একযোগে বদলি ৩১ ইউপি প্রশাসনিক কর্মকর্তা
- ২মানুষ আস্থা ও বিশ্বাস রাখতে পারবে এমন বিচার বিভাগ চাই: আইনমন্ত্রী
- ৩চাঁদপুরে ফুটবল মাঠ উদ্বোধন করলেন শেখ ফরিদ আহম্মেদ
- ৪আগামী রবিবার মহেশখালী আসছেন প্রধানমন্ত্রী
- ৫সংবাদপত্র সমাজের দর্পণ, অপ-সাংবাদিকতা পরিহার করতে হবে
- ৬গাজীপুরে শ্রমিক কল্যাণ ফেডারেশনের দায়িত্বশীল সমাবেশ
- ৭বাকৃবিতে শুরু হচ্ছে বিএসভিইআরের আন্তর্জাতিক বৈজ্ঞানিক সম্মেলন
- ৮সিরাজগঞ্জে অনলাইন জুয়া চক্রের তিন সদস্য গ্রেপ্তার
- ৯ব্লু ইকোনমি সম্ভাবনাকে কাজে লাগাতে সরকার বিভিন্ন পরিকল্পনা নিয়েছে
- ১০১৫ আগস্ট ৭৫ হাজার অবসরপ্রাপ্ত শিক্ষক-কর্মচারীর হাতে অবসর সুবিধার টাকা





পাঠকের মতামত