
জাতীয় পার্টির কেন্দ্রীয় ভাইস চেয়ারম্যান একেএম আব্দুর রউফ মানিককে দলের প্রাথমিক সদস্য পদসহ দলের সকল পদ থেকে অব্যাহতি দেওয়া হয়েছে। বুধবার তাকে অব্যাহতি দেওয়া হয়।
জাপার চেয়ারম্যান গোলাম মোহাম্মদ কাদের স্বাক্ষরিত সাংগঠনিক নির্দেশ শিরোনামে পাঠানো এক বার্তায় এ তথ্য নিশ্চিত করা হয়। এতে বলা হয়েছে, পার্টির গঠনতন্ত্রের ২০/১/(১) ক ধারার প্রদত্ত ক্ষমতাবলে এই সিদ্ধান্ত গ্রহণ করা হলো- যা অবিলম্বে কার্যকর হবে। একেএম আব্দুর রউফ মানিক রংপুর পৌরসভার মেয়র ছিলেন। তিনি বিভিন্ন সময়ে কেন্দ্রীয় ও স্থানীয় পর্যায়ে জাতীয় পার্টির বিভিন্ন পদে থেকে দায়িত্ব পালন করেছেন। দীর্ঘ সময় প্রবাসে থাকার পর সম্প্রতি তিনি রংপুর সিটি করপোরেশন নির্বাচন ঘিরে রংপুরে ফিরে এসে মেয়র পদে নির্বাচন করতে প্রচার-প্রচারণা
শুরু করেন।
কয়েকদিন আগে রওশন এরশাদের সবুজ সংকেত পেয়ে আব্দুর রউফ মানিক লাঙ্গল প্রতিকে নির্বাচন করার কথা জাানান। যদিও জাতীয় পার্টি থেকে আগেই দলের চেয়ারম্যান জিএম কাদের রংপুর সিটি করপোরেশন নির্বাচনে বর্তমান মেয়র মোস্তাফিজার রহমান মোস্তফাকে প্রার্থী হিসেবে ঘোষণা দিয়ে রেখেছেন।
এদিকে অব্যাহতির বিষয়টি সম্পর্কে জানতে সাবেক মেয়র একেএম আব্দুর রউফ মানিকের সাথে যোগাযোগ করা হলে তিনি বলেন, আমি নির্বাচন করব।
আমাকে রওশন এরশাদ ভোট করার অনুমতি দিয়েছেন। একারণে দল আমার ওপর ক্ষুদ্ধ হয়ে এ সিদ্ধান্ত নিয়েছে। রংপুর সিটি করপোরেশন নির্বাচনে লাঙ্গল প্রতীক নিয়ে চমক রয়েছে বলেও জানান তিনি।
- ১পানি ব্যবস্থাপনা নিয়ে বিশেষজ্ঞদের সঙ্গে প্রধানমন্ত্রীর মতবিনিময়
- ২শেখ হাসিনার বক্তব্য প্রচার করলে ব্যবস্থা নেবে সরকার
- ৩শেখ হাসিনার বক্তব্য প্রচার করলে আইনানুগ ব্যবস্থা: তথ্য উপদেষ্টা
- ৪মুখ সামলান আর তা না হলে শরীর সামলাতে পারবেন না: খোকন তালুকদার
- ৫জেলার শ্রেষ্ঠ প্রধান শিক্ষক হাজীগঞ্জের রোকেয়া সুলতানার সনদ গ্রহণ
- ৬মাটির নিচে গাঁজার ‘ভাণ্ডার’ চাঁদপুরে নারী মাদক কারবারি আটক
- ৭ডেভিড ইমনের প্রতি মাসের কোটি টাকা চাঁদাবাজির অর্ধেক ভাগ সাজ্জাদ আলীর
- ৮মৌলভীবাজারের আলোচিত রাজকান্দি বনের রেঞ্জ কর্মকর্তা প্রীতম বদলি
- ৯টানা পঞ্চমবার পোশাক রফতানিতে দ্বিতীয় বাংলাদেশ
- ১০পদ্মা লাইফ ইন্স্যুরেন্সের বৃহস্পতিবার লেনদেন বন্ধ
- ১নতুন মন্ত্রিসভায় আলোচনার কেন্দ্রবিন্দুতে চাঁদপুর তিন আসনের এমপি মানিক
- ২বিজয়নগরে জোরপূর্বক বৃদ্ধের জায়গা দখলের অভিযোগ
- ৩ব্যাংকিং ও রাজনৈতিক অর্থনীতি: একটি নির্মোহ পর্যালোচনা
- ৪ব্লক মার্কেটে লেনদেন ৫৩ কোটি টাকার
- ৫গাজীপুরে অনিয়মের অভিযোগে ভুমি অফিসের চারজন বরখাস্ত
- ৬কমেছে সূচক ও লেনদেন
- ৭লেনদেনের শীর্ষে শার্প ইন্ডাস্ট্রিজ
- ৮মধ্যপ্রাচ্যে কমছে জনশক্তি রপ্তানি, বাড়ছে ইউরোপে
- ৯অতিরিক্ত বিদ্যুৎ বিল নিয়ে অপপ্রচার চালানো হচ্ছে: বিদ্যুৎ বিভাগ
- ১০আমি হত্যার পক্ষে নই, এজন্যই ইরানের সঙ্গে চুক্তি চাই : ট্রাম্প





পাঠকের মতামত