
দেশের প্রথম পারসোনালাইজড ডিজিটাল গিফটিং ইকোসিস্টেম ও রিওয়ার্ড প্ল্যাটফর্ম ‘এক্সট্রা’ এবং মিডল্যান্ড ব্যাংক লিমিটেডের মধ্যে একটি সমঝোতা চুক্তি স্বাক্ষর হয়েছে। রোববার (২৪ জানুয়ারি) গুলশানে অবস্থিত মিডল্যান্ড ব্যাংকের প্রধান কার্যালয়ের বোর্ড রুমে এক সংক্ষিপ্ত অনুষ্ঠানের মাধ্যমে এ চুক্তি স্বাক্ষরিত হয়।
মঙ্গলবার (২৬ জানুয়ারি) প্রতিষ্ঠানটির পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী কর্মকর্তা মো. আহসান-উজ জামান এবং এক্সট্রা’র প্রতিষ্ঠাতা ও প্রধান নির্বাহী মঞ্জুরুল আলম মামুনের উপস্থিতিতে নিজ নজি প্রতিষ্ঠানের পক্ষে চুক্তিতে স্বাক্ষর করেন মিডল্যান্ড ব্যাংকের রিটেল ডিস্ট্রিবিউশন বিভাগের প্রধান মো. রীদওয়ানুল হক এবং এক্সট্রা’র সেলস অ্যান্ড মার্কেটিং ম্যানেজার এসএম রিফাত শাহরিয়ার।
চুক্তি স্বাক্ষরের ফলে মিডল্যান্ড ব্যাংকের গ্রাহকরা এক্সট্রা ডিজিটাল গিফটিং ইকোসিস্টেম থেকে এমডিবি মোবাইল অ্যাপ ‘মিডল্যান্ড অনলাইন’র মাধ্যমে তাদের প্রিয়জনদের সহজেই গিফট ভাইচার কোড প্রদান করতে পারবেন, যার মাধ্যমে গ্রাহকরা দেশের বিভিন্ন মার্চেন্ট পয়েন্টস থেকে সমমূল্যে পছন্দ মতো পণ্য বেছে নিতে পারবেন।
এছাড়া ব্যাংকের ক্রেডিট কার্ডধারীরা মিডল্যান্ড অনলাইনের মাধ্যমে তাদের কার্ডে জমা থাকা রিওয়ার্ড পয়েন্ট ৫০+ এক্সট্রা মার্চেন্টস পয়েন্টস থেকে গিফট ভাইচার কোডের মাধ্যমে অবমুক্ত করতে পারবেন।
চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন মিডল্যান্ড ব্যাংকের হেড অব আটি অ্যান্ড সিটিও নাজমুল হুদা সরকার ও হেড অব কার্ডস আবেদ-উর-রাহমান।
- ১চাঁদপুরে ১৫০ ঘন্টা বিদ্যুৎবিহীন অর্ধশতাধিক পরিবার
- ২সিরাজগঞ্জে অনলাইন জুয়া চক্রের তিন সদস্য গ্রেপ্তার
- ৩চাঁদপুরে নারীর পেট থেকে ৪ কেজি ৮ শ গ্রামের টিউমার অপসারণ
- ৪ভারতে অবৈধ অনুপ্রবেশের সময় ৮ বাংলাদেশি নারী আটক
- ৫জামায়াত-এনসিপির মব রাজনীতিই আ’লীগের ফেরার পথ তৈরি করছে
- ৬কুষ্টিয়ায় গাঁজাসহ দুইজন আটক
- ৭বাকৃবিতে শুরু হচ্ছে বিএসভিইআরের আন্তর্জাতিক বৈজ্ঞানিক সম্মেলন
- ৮সংবাদপত্র সমাজের দর্পণ, অপ-সাংবাদিকতা পরিহার করতে হবে
- ৯ব্লু ইকোনমি সম্ভাবনাকে কাজে লাগাতে সরকার বিভিন্ন পরিকল্পনা নিয়েছে
- ১০গাজীপুরে শ্রমিক কল্যাণ ফেডারেশনের দায়িত্বশীল সমাবেশ
- ১চাঁদপুরে একযোগে বদলি ৩১ ইউপি প্রশাসনিক কর্মকর্তা
- ২নিয়মনীতির তোয়াক্কা না করে বিসিক শিল্পনগরী’র গাছ বিক্রির অভিযোগ
- ৩চাঁদপুরে ফুটবল মাঠ উদ্বোধন করলেন শেখ ফরিদ আহম্মেদ
- ৪আগামী রবিবার মহেশখালী আসছেন প্রধানমন্ত্রী
- ৫মানুষ আস্থা ও বিশ্বাস রাখতে পারবে এমন বিচার বিভাগ চাই: আইনমন্ত্রী
- ৬জবির লোক প্রশাসন বিভাগের অ্যালামনাই অ্যাসোসিয়েশন গঠন
- ৭১৫ আগস্ট ৭৫ হাজার অবসরপ্রাপ্ত শিক্ষক-কর্মচারীর হাতে অবসর সুবিধার টাকা
- ৮লিথি গ্রুপের শ্রমিকদের আইনানুগ পাওনার দাবিতে গাজীপুরে অবস্থান কর্মসূচি
- ৯সংবাদপত্র সমাজের দর্পণ, অপ-সাংবাদিকতা পরিহার করতে হবে
- ১০ভরিতে ৩২৬৬ টাকা কমলো সোনার দাম





পাঠকের মতামত