
রংপুর জেলা পরিষদ সুপার মার্কেটের সংস্কারসহ পাঁচ দফা দাবিতে বিক্ষোভ মিছিল করেছেন সেখানকার ব্যবসায়ীরা। দাবি আদায়ে জেলা পরিষদসহ বিভিন্ন দপ্তরে স্মারকলিপি প্রদান করেছেন তারা। বৃহস্পতিবার দুপুরে মার্কেটের সামনে সড়কে অবস্থান নিয়ে বিক্ষোভ করেন। এসময় মার্কেট সংস্কারের দাবিতে বিভিন্ন শ্লোগান দেন তারা।
ব্যবসায়ী নেতারা জানান, তাদেও এই পাঁচ দফা দাবি বাস্তবায়ন না হলে আন্দোলনে যেতে বাধ্য হবেন তারা। সুপার মার্কেট ব্যবসায়ী সমিতির সাধারণ সম্পাদক রাশেদুল ইসলাম বুলবুল বলেন, অনেক আগে থেকেই মার্কেটের বৈদ্যুতিক লাইনগুলো জরাজীর্ণ হয়ে আছে। যে কোনো সময় বড় ধরণের দুর্ঘটনা ঘটতে পারে। বহুবছর ধরে সংস্কার না হওয়াতে মার্কেট এখন ঝুঁকিপূর্ণ অবস্থায় রয়েছে। অথচ মার্কেটের ৩৩৩টি দোকান থেকে প্রতিমাসে ভাড়া ছাড়াও ভবন সংস্কারের জন্য ২০০ টাকা করে প্রদান করা হয়।
তিনি বলেন, গত পাঁচ বছরে কমপক্ষে ১৮ বার বৈদ্যুতিক শর্ট সার্কিটে আগুন লেগেছে। এর আগে আগুন লেগে বেশ কয়েকটি দোকান ভস্মীভূত হয়েছে। কর্তৃপক্ষ কোন ব্যবস্থা নেয়নি। আমরা কোনো না কোনো ভাবে ক্ষতিগ্রস্থ হচ্ছি, কিন্তু জেলা পরিষদ থেকে মার্কেট সংস্কারের এখন পর্যন্ত কোনো উদ্যোগ নেয়া হয়নি।
এদিকে মার্কেট সংস্কারসহ ব্যবসায়ীদের অভিযোগের ব্যাপারে জানতে চাইলে জেলা পরিষদের সহকারী প্রকৌশলী মোস্তফা কামাল রাব্বী জানান, মার্কেটের ব্যবসায়ীরা একটি স্মারকলিপি দিয়েছেন। আমরা তাদের দাবি-দাওয়ার ব্যাপারে সংশ্লিষ্টদের সাথে কথা বলে দেখবো বলে জানান তিনি।
- ১দূষিত শহরের তালিকায় আজ ঢাকার বায়ু সহনীয়
- ২রাজধানীতে ডিএমপির অভিযানে ৪৫৮ জন গ্রেপ্তার
- ৩সূচকের উত্থানে চলছে লেনদেন
- ৪দ্বিগুণ হলো ব্যাংক এশিয়ার অনুমোদিত মূলধন
- ৫চাঁদপুর ট্রাফিক পুলিশের রেকর্ড পরিমাণ মামলা ও জরিমানা আদায়
- ৬মেঘনা পেট্রোলিয়ামের চেয়ারম্যান নিয়োগ
- ৭বিশ্ববাজারে ফের বাড়লো অপরিশোধিত জ্বালানি তেলের দাম
- ৮কর্ণফুলী ইন্স্যুরেন্সের ক্রেডিট রেটিং সম্পন্ন
- ৯ভোমরা বন্দর দিয়ে ৩১৩ কোটি টাকার টমেটো আমদানি
- ১০খালেদা জিয়ার গাড়িবহরে হামলার আসামি চাঁদপুর থেকে গ্রেফতার
- ১বিজয়নগরে জোরপূর্বক বৃদ্ধের জায়গা দখলের অভিযোগ
- ২নতুন মন্ত্রিসভায় আলোচনার কেন্দ্রবিন্দুতে চাঁদপুর তিন আসনের এমপি মানিক
- ৩ব্যাংকিং ও রাজনৈতিক অর্থনীতি: একটি নির্মোহ পর্যালোচনা
- ৪ব্লক মার্কেটে লেনদেন ৫৩ কোটি টাকার
- ৫গাজীপুরে অনিয়মের অভিযোগে ভুমি অফিসের চারজন বরখাস্ত
- ৬পরিবেশ সংরক্ষণে সবাইকে দায়িত্বশীল হওয়ার আহ্বান প্রধানমন্ত্রীর
- ৭কমেছে সূচক ও লেনদেন
- ৮মধ্যপ্রাচ্যে কমছে জনশক্তি রপ্তানি, বাড়ছে ইউরোপে
- ৯আমি হত্যার পক্ষে নই, এজন্যই ইরানের সঙ্গে চুক্তি চাই : ট্রাম্প
- ১০তিস্তা ও অর্থনৈতিক করিডর উদ্যোগ বাস্তবায়নে আশাবাদী চীন





পাঠকের মতামত