প্রকাশিত: অক্টোবর ২৬, ২০২২ ৪:৪৩ পিএম , আপডেট: অক্টোবর ২৬, ২০২২ ৫:৫৩ পিএম

ব্র্যাক ইপিএল স্টক ব্রোকারেজ লিমিটেড নতুন ব্রাঞ্চ মিরপুরে বিনিয়োগকারীদের সাথে এক মতবিনিময় সভার আয়োজন করেছে। বুধবার (২৬ অক্টোবর) আয়োজিত এ সভায় মিরপুর ব্র্যাঞ্চে ব্র্যাক ইপিএল স্টক ব্রোকারেজের চীফ এক্সিকিউটিভ অফিসার আহসানুর রহমানসহ ব্র্যাঞ্চ ম্যানেজার মোঃ সাব্বীর হোসেইন এবং উর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানে ব্র্যাক ইপিএল স্টক ব্রোকারেজ তাদের উন্নত ও আসন্ন গ্রাহক সেবাগুলো বিনিয়োগকারীদের সামনে তুলে ধরে। তাছাড়া পুঁজিবাজারে চালু হওয়া নতুন বন্ড মার্কেট নিয়েও বিনিয়োগকারীদের সাথে বিস্তারিত আলোচনা হয়।

অনুষ্ঠানে বিনিয়োগকারীরা পুঁজিবাজার বিনিয়োগে তাদের আস্থা, বন্ড মার্কেট নিয়ে তাদের প্রত্যাশা এবং ব্র্যাক ইপিএল স্টকের সেবা নিয়ে তাদের মতামত উপস্থিত কর্মকর্তাদের নিকট তুলে ধরেন।

ব্র্যাক ইপিএল স্টক ব্রোকারেজ লিমিটেড গ্রাহকের সেবা আরো উন্নত এবং সহজলভ্য করে তুলতে বিভিন্ন ডিজিটাল প্ল্যাটফর্ম তৈরির পাশাপাশি বেশ কিছু নতুন ব্রাঞ্চও স্থাপন করছে। এবং তারই ধারাবাহিকতায় ঢাকার মধ্যে মিরপুরে ব্র্যাক ইপিএল স্টকের ষষ্ঠ ব্র্যাঞ্চের কার্যক্রম শুরু করেছে।

বিপি/এএস

শেয়ার

পাঠকের মতামত

কাঁচা মরিচ ও টমেটো আমদানিতে শুল্ক-কর অব্যাহতির প্রস্তাব অনুমোদন

কাঁচা মরিচ ও টমেটো আমদানিতে শুল্ক-কর অব্যাহতির প্রস্তাব অনুমোদন দিয়েছে মন্ত্রিসভা। সোমবার (১৭ আগস্ট) সচিবালয়ে ...

নবম পে–স্কেল মূল বেতন সর্বোচ্চ ১০০ শতাংশ পর্যন্ত বাড়ানোর সুপারিশ, বাস্তবায়ন দুই ধাপে

প্রথম থেকে ২০তম গ্রেডের সরকারি চাকরিজীবীদের মূল বেতন সর্বোচ্চ ১০০ শতাংশ পর্যন্ত বাড়ানোর সুপারিশ করা ...

এস আলম ও সাবেক রাষ্ট্রপতি চুপ্পুর বিরুদ্ধে অভিযোগ দেওয়ায় সাসপেন্ড ইসলামী ব্যাংক কর্মকর্তা

বেনামি প্রতিষ্ঠানের নামে ঋণ জালিয়াতির মাধ্যমে প্রায় ৫০০ কোটি টাকা আত্মসাতের অভিযোগে এস আলম ও ...

আমির খসরুর নেতৃত্বে ক্রিয়েটিভ অর্থনীতি বিষয়ক জাতীয় স্টিয়ারিং কমিটি

দেশে ক্রিয়েটিভ অর্থনীতির বিকাশ ও সংশ্লিষ্ট খাতগুলোর কার্যক্রম সমন্বয়ে ‘ক্রিয়েটিভ অর্থনীতি বিষয়ক জাতীয় স্টিয়ারিং কমিটি’ ...

গ্যাস-বিদ্যুৎ সংকটে শিল্পকারখানা, ঋণের সুদ মওকুফ চায় চট্টগ্রাম চেম্বার

গ্যাস ও বিদ্যুৎ সরবরাহে দীর্ঘস্থায়ী সংকটে শিল্পকারখানার উৎপাদন ব্যাহত হয়ে ব্যাপক আর্থিক ক্ষতি হচ্ছে। এ ...