
দেশের সবচেয়ে বড় মোবাইল ফোন অপারেটর গ্রামীণফোনকে নতুন সিম বিক্রির অনুমতি দিয়েছে টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশন (বিটিআরসি)। সম্প্রতি নির্দিষ্ট কিছু শর্ত সাপেক্ষে কোম্পানির উপর আরোপ করা নিষেধাজ্ঞা কিছুটা শিথিল করে এ অনুমতি দেওয়া হয়।
এতে প্রায় ৭৮ হাজার নতুন সিম বিক্রি করতে পারবে পুঁজিবাজারে তালিকাভুক্ত কোম্পানিটি।
বিটিআরসি সূত্রে এই তথ্য জানা গেছে।
সূত্র জানায়, সশস্ত্র বাহিনী, আইনশৃঙ্খলা বাহিনী এবং কর্পোরেট প্রতিষ্ঠানের কাছে নির্দিষ্ট সংখ্যক সিম বিক্রি করতে পারবে গ্রামীণফোন। প্রতিষ্ঠানগুলোর চাহিদার প্রেক্ষিতে এই অনুমোদন দিয়েছে নিয়ন্ত্রক সংস্থা। কোন প্রতিষ্ঠানের কাছে কতগুলো সিম বিক্রি করতে পারবে গ্রামীণ নিয়ন্ত্রক সংস্থা সেটি নির্ধারণ করে দিয়েছে।
এর মধ্যে সশস্ত্র বাহিনীর জন্য ৬ হাজার ৫১৯টি, অন্যান্য আইনশৃঙ্খলা বাহিনীর জন্য ২১ হাজার ৪৮১টি, বেসরকারি প্রতিষ্ঠানের (করপোরেট ব্যবহারকারী) জন্য ৩৫ হাজার, যানবাহন ট্র্যাক (ভিটিএস) করার জন্য ১০ হাজার এবং এমএনপির সেবার জন্য ৫ হাজারসহ মোট ৭৮ হাজার সিম বিক্রি করতে পারবে গ্রামীণফোন।
গত ২৯ জুন মানসম্মত সেবা দিতে না পারার অভিযোগে গ্রামীণফোনের সিম বিক্রিতে নিষেধাজ্ঞা আরোপ করে বিটিআরসি। তখন থেকে প্রতিষ্ঠানটির সিম বিক্রি বন্ধ আছে। মাঝে বিটিআরসি প্রতিষ্ঠানটিকে ১৩ লাখ পুরনো সিম (রিসাইকেল সিম) বিক্রির অনুমতি দিলেও মন্ত্রণালয়ের আপত্তিতে তা প্রত্যাহার করে নেওয়া হয়।
বিপি/আজাদ
- ১সাসপেন্ড ইসলামী ব্যাংক কর্মকর্তা
- ২মার্জিন ঋণে নতুন নিয়ম, শেয়ারের সর্বোচ্চ পিই ৪০
- ৩প্রধানমন্ত্রী তারেক রহমানকে দুটি আমন্ত্রণ জানিয়েছে ভারত : জয়সওয়াল
- ৪ট্রাম্পের বিরুদ্ধে মার্কিন চার মানবাধিকার সংস্থার মামলা
- ৫পুলিশের ঊর্ধ্বতন ১০ কর্মকর্তাকে বদলি
- ৬কলম্বিয়ায় ভূমিকম্পে প্রাণহানির ঘটনায় পররাষ্ট্রমন্ত্রীর শোক
- ৭বিমানে ৫০ শতাংশ পর্যন্ত ছাড় পেতে পারেন জুলাই যোদ্ধারা : বিমানমন্ত্রী
- ৮চাঁদপুরে জিপিএ-৫ অর্জনের পাশাপাশি সর্বোচ্চ নম্বর পেয়েছে তিন শিক্ষার্থী
- ৯এসএসসিতে পিপিআইএমএসসির বাজিমাত, পাসের হার ৯৮.৮০ শতাংশ; জিপিএ-৫ পেল ৪১ জন
- ১০মোড়লগঞ্জে পুলিশের বিশেষ অভিযানে গ্রেপ্তার ১০
- ১এসএসসির ফলে খুলনা সবার শীর্ষে, দ্বিতীয় যশোর, তৃতীয় চুয়াডাঙ্গা
- ২মার্জিন ঋণে নতুন নিয়ম, শেয়ারের সর্বোচ্চ পিই ৪০
- ৩চাঁদপুরে জিপিএ-৫ অর্জনের পাশাপাশি সর্বোচ্চ নম্বর পেয়েছে তিন শিক্ষার্থী
- ৪ওয়েলিংটনে এমএফএটির সঙ্গে বৈঠকে বাংলাদেশের ৩ দফা কৌশলগত প্রস্তাব
- ৫জনগণ অর্থনৈতিকভাবে শক্তিশালী হলেই রাষ্ট্র শক্তিশালী হবে : প্রধানমন্ত্রী
- ৬২০ আগস্ট রাষ্ট্রপতি নির্বাচন, প্রার্থীর নাম ঘোষণা ১৮ আগস্ট
- ৭বাইউস্টের ১৭তম ফাইন্যান্স কমিটির সভা অনুষ্ঠিত
- ৮পাবনা ক্যাডেট কলেজে ৫২ জন অংশ নিয়ে জিপিএ-৫ পেয়েছে সবাই
- ৯শেরপরে এসএসসি পরীক্ষায় চার বিষয়ে ফেল;শিক্ষার্থীর আত্মহত্যা
- ১০চাঁদপুরে বাস-ট্রাকের মুখোমুখি সংঘর্ষে তিনজন নিহত





পাঠকের মতামত