প্রকাশিত: নভেম্বর ২৬, ২০২২ ৪:২২ পিএম

বাঁচা মরার লড়াইয়ে আজ মেক্সিকোর বিপক্ষে মাঠে নামতে চলেছে আর্জেন্টিনা। গ্রুপ পর্বের দ্বিতীয় ম্যাচে আজ রাত একটায় মুখোমুখি হবে এই দুই দল।

গুরুত্বপূর্ণ এই ম্যাচের আগে মেসির সামনে রয়েছে রেকর্ডের হাতছানি। আর্জেন্টিনার ফুটবল ঈশ্বর দিয়েগো ম্যারাডোনার নামের পাশে যোগ হতে যাচ্ছে মেসির নামও।

 

নিজের পঞ্চম বিশ্বকাপ খেলছেন ৩৫ বছর বয়সি মেসি। অনুমেয় যে এটাই হতে চলেছে তার শেষ বিশ্বকাপ। পাঁচ বিশ্বকাপ মিলিয়ে ইতোমধ্যেই ২০টি ম্যাচ খেলেছেন মেসি। আজ মেক্সিকোর বিপক্ষে মাঠে নামলেই নতুন এক মাইলফলক স্পর্শ করবেন তিনি। আর্জেন্টিনার হয়ে দ্বিতীয় সর্বোচ্চ ২১ টি ম্যাচ খেলার রেকর্ড গড়বেন মেসি; ম্যারাডোনার রেকর্ড স্পর্শ করবেন তিনি। ম্যারাডোনা এই মাইলফলক স্পর্শ করেছিলেন চার বিশ্বকাপ খেলে।

শেয়ার

পাঠকের মতামত

যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী বিশেষ চাহিদাসম্পন্ন ক্রীড়াবিদদের জন্য আন্তর্জাতিক মানের টুর্নামেন্ট আয়োজন করা হবে

বিশেষ চাহিদাসম্পন্ন ক্রীড়াবিদদের আন্তর্জাতিক পর্যায়ে তুলে আনতে জাতীয় পর্যায়ে আন্তর্জাতিক মানের একটি প্যারা ক্রীড়া টুর্নামেন্ট ...

জার্মানির নতুন প্রধান কোচ ক্লপ

জুলিয়ান নাগেলসম্যানের পদত্যাগ এবং বিশ্বকাপ ফুটবলে জার্মানির হতাশাজনক পারফরম্যান্সের পর জার্মানি জাতীয় দলের নতুন প্রধান ...