প্রকাশিত: নভেম্বর ২৮, ২০২২ ২:০৭ পিএম , আপডেট: নভেম্বর ২৮, ২০২২ ২:০৮ পিএম

মোট ৫৫টি প্রতিষ্ঠানকে ‘আইসিএমএবি বেস্ট কর্পোরেট অ্যাওয়ার্ড-২০২১’ দেবে ইনস্টিটিউট অব কস্ট অ্যান্ড ম্যানেজমেন্ট অ্যাকাউন্ট্যান্টস অব বাংলাদেশ (আইসিএমএবি)। এবার মোট ১৭টি ক্যাটাগরিতে এ পুরস্কার দেওয়া হবে। প্রতি ক্যাটাগরিতে তিনটি করে (গোল্ড, সিলভার, ব্রোঞ্জ) পুরস্কার থাকবে।

সোমবার (২৮নভেম্বর) রাজধানীর ক্যাপিটাল মার্কেট জার্নালিস্ট ফোরাম (সিএমজেএফ) মিলনায়তনে অনুষ্ঠিত সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান অ্যাওয়ার্ড কমিটির চেয়ারম্যান আব্দুল আজিজ।

সংবাদ সম্মেলনে জানানো হয়, এ বছর পুঁজিবাজারে তালিকাভুক্ত ও অতালিকাভুক্ত কোম্পানি মিলে ১৬৫টি প্রতিষ্ঠান অংশগ্রহণ করেছে। ২৮ ধরনের মানদণ্ডে ১৭ ক্যাটাগরিতে মোট ৫৫ প্রতিষ্ঠানকে পুরস্কার দেওয়া হবে।

আগামী ১ ডিসেম্বর রাজধানীর ইন্টারকন্টিনেন্টাল হোটেলে আনুষ্ঠানিকভাবে পুরস্কার তুলে দেওয়া হবে। পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন বাণিজ্যমন্ত্রী টিপু মুনশি। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের চেয়ারম্যান অধ্যাপক শিবলী রুবায়ত-উল-ইসলাম ও ফেডারেশন অব বাংলাদেশ চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি (এফবিসিসিআই) সভাপতি জসিমউদ্দিন।

জুরিবোর্ডের চেয়ারম্যান ছিলেন বাংলাদেশ ব্যাংকের সাবেক গভর্নর ফরাস উদ্দিন আহমেদ। সদস্য হিসেবে ছিলেন রুহুল আমিন ও জামাল উদ্দিন।

এ সময় সংবাদ সম্মেলনে আইসিএমএবি প্রেসিডেন্ট মামুনুর রশিদ, ইনস্টিটিউটের সেক্রেটারি একেএম কামরুজ্জামান, কোষাধ্যক্ষ আলী হায়দার চৌধুরী এবং সাফা উপদেষ্টা ও সাবেক সাফা প্রেসিডেন্ট একেএম দেলোয়ার হোসেন উপস্থিত ছিলেন।

বিপি/আজাদ

শেয়ার

পাঠকের মতামত

কাঁচা মরিচ ও টমেটো আমদানিতে শুল্ক-কর অব্যাহতির প্রস্তাব অনুমোদন

কাঁচা মরিচ ও টমেটো আমদানিতে শুল্ক-কর অব্যাহতির প্রস্তাব অনুমোদন দিয়েছে মন্ত্রিসভা। সোমবার (১৭ আগস্ট) সচিবালয়ে ...

নবম পে–স্কেল মূল বেতন সর্বোচ্চ ১০০ শতাংশ পর্যন্ত বাড়ানোর সুপারিশ, বাস্তবায়ন দুই ধাপে

প্রথম থেকে ২০তম গ্রেডের সরকারি চাকরিজীবীদের মূল বেতন সর্বোচ্চ ১০০ শতাংশ পর্যন্ত বাড়ানোর সুপারিশ করা ...

এস আলম ও সাবেক রাষ্ট্রপতি চুপ্পুর বিরুদ্ধে অভিযোগ দেওয়ায় সাসপেন্ড ইসলামী ব্যাংক কর্মকর্তা

বেনামি প্রতিষ্ঠানের নামে ঋণ জালিয়াতির মাধ্যমে প্রায় ৫০০ কোটি টাকা আত্মসাতের অভিযোগে এস আলম ও ...

ভিসাকে বাংলাদেশে গ্লোবাল সার্ভিস সেন্টার স্থাপনের আহ্বান প্রধানমন্ত্রীর

বাংলাদেশে কর্মসংস্থান সৃষ্টির লক্ষ্যে প্রযুক্তি উন্নয়ন কেন্দ্র বা গ্লোবাল সার্ভিস সেন্টার স্থাপনের জন্য আর্থিক প্রযুক্তি ...