
বিশ্বকাপে টিকে থাকার লড়াইয়ে আজ ব্রাজিলের মুখোমুখি হবে ক্রোয়েশিয়া। কোয়ার্টার ফাইনালে ব্রাজিলকে ডিঙাতে পারলে সুগম হবে সেমিফাইনালের পথ। কিন্তু, পথ যে সহজ নয়, তা ভালো করেই জানে ক্রোয়াটরা। গতবারের রানার্সআপরা জানে, দলটি ব্রাজিল। তবে বিশ্বকাপ জিততে হলে সব দেয়াল টপকাতেই হবে।
ব্রাজিলের সঙ্গে এখনও কোনো জয় নেই ক্রোয়েশিয়ার। এর আগে চারবারের দেখায় ব্রাজিল জিতেছে তিনবার, একবার ড্র। বিশ্বকাপের পরিসংখ্যান হিসাবে আনলে দুইবার মুখোমুখি হয়েছে দুই দল। প্রথবার ২০০৬ সালে ১-০ গোলে এবং ২০১৪ সালে ব্রাজিল জয়লাভ করে ৩-১ গোলে।
এডুকেশন সিটি স্টেডিয়ামে আজ রাত ৯টায় মাঠে নামবে ক্রোয়েশিয়া। নামার আগে ক্রোয়াট মিডফিল্ডার মাতেও কোভাচিচ বলেন, ‘ব্রাজিলকে হারাতে পারব কি না, এই মুহূর্তে সেটি বলা কঠিন। আমাদের নিজের কাজটা করতে হবে। নিজেদের ওপর মনোযোগ দিতে হবে। ঐক্যবদ্ধ হয়ে খেলতে হবে।’
কোভাচিচ ইঙ্গিত দেন, ব্রাজিলের সঙ্গে আক্রমণাত্মক ফুটবল খেলার। সেলেসাওদের খেলার ধরন বুঝে নিজেরাও আক্রমণে ওঠার কথা বললেন কোভাচিচ, ‘প্রতিপক্ষ বল দখলে রাখাটা ব্রাজিল পছন্দ করে না। আমরা সেই জায়গয় ব্রাজিলকে চেপে ধরার চেষ্টা করব। দল হিসেবে আমরাও প্রতিভাবান।’
একদিকে ব্রাজিলের বিপক্ষে জয় নেই, অন্যদিকে কোয়ার্টার ফাইনালে জয় ভিন্ন কিছু ভাবার জো নেই। ক্রোয়েশিয়া ব্রাজিলের ডেডলক ভাঙতে পারবে কি-না, সেটিই এখন দেখার বিষয়।
- ১৪২ ঋণখেলাপির পাচারের অর্থ ফেরাতে ৮ প্রতিষ্ঠানের সঙ্গে চুক্তি
- ২রাষ্ট্রপতি পদে বিএনপির প্রার্থী মির্জা ফখরুল, ১১ দলের অলি আহমদ
- ৩বাগেরহাটে ভয়াবহ অগ্নিকাণ্ডে দুই নারীর সর্বস্ব পুড়ে ছাই
- ৪পাবনায় সমতল আদিবাসী নারী সম্মেলন অনুষ্ঠিত
- ৫চাঁদপুর সিভিল সার্জনকে ক্ষমা করে বদলির আদেশ প্রত্যাহার করলেন স্বাস্থ্যমন্ত্রী
- ৬পাবনায় বিপুল পরিমাণ ইয়াবাসহ আটক ১
- ৭মোড়লগঞ্জে ৯ হাজার ৭৩০ পিস ইয়াবা উদ্ধার, গ্রেপ্তার ১
- ৮বাগেরহাটে বাসের ধাক্কায় অটোবাইক চালক নিহত, আহত ৪
- ৯শেরপুরের সীমান্তবর্তী বনে ১৬ লাখ ৭৬ হাজার টাকার ভারতীয় মদ জব্দ
- ১০স্ট্রোকের পর সংকটাপন্ন রাবি শিক্ষার্থী
- ১কুলাউড়া সীমান্তে বিএসএফের গুলিতে বাংলাদেশি যুবক নিহত
- ২রাষ্ট্রপতি নির্বাচনে ১১ দলের প্রার্থী অলি আহমদ
- ৩সোমবার সকাল ১০টায় এসএসসি ও সমমানের ফল উদ্বোধন করবেন শিক্ষামন্ত্রী
- ৪প্রধানমন্ত্রীর আগমন ঘিরে উৎসবের আমেজ, বুকভরা আশা হাটহাজারীবাসীর
- ৫আজ চট্টগ্রাম ও কক্সবাজারে যাচ্ছেন প্রধানমন্ত্রী
- ৬হেলিকপ্টারে মহেশখালীর পথে প্রধানমন্ত্রী
- ৭রাষ্ট্রপতি নির্বাচনে বিএনপির দুই মনোনয়নপত্র সংগ্রহ
- ৮কল-কারখানা স্থাপন করে উপকূলের বেকার সমস্যা সমাধান করা হবে: প্রধানমন্ত্রী
- ৯আড়াই মাসে ভোটার বেড়েছে তিন লাখ ৯ হাজার, মোট ১২ কোটি ৮৬ লাখ
- ১০সালমান শাহ হত্যা মামলায় ডন গ্রেফতার





পাঠকের মতামত