
দেশে চলমান অর্থনৈতিক মন্দা কাটাতে সরকারের হয়ে কাজ করবে বিদেশী বিনিয়োগকারীদের সংগঠন দ্য ফরেন ইনভেস্টরস চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি (ফিকি)। সম্প্রতি রাজধানীর একটি হোটেলে অনুষ্ঠিত ৫৯তম বার্ষিক সাধারণ সভায় (এজিএম) এ কথা বলেন চেম্বারের সভাপতি নাসের এজাজ বিজয়।
তিনি বলেন, গত ৫৯ বছরের গর্বিত যাত্রায় ফিকির সদস্য কোম্পানিগুলো সরকারের অভ্যন্তরীণ রাজস্বের ৩০ শতাংশের বেশি অবদান রাখছে। একই সঙ্গে বাংলাদেশে ৯০ শতাংশের বেশি অভ্যন্তরীণ ফরেন ডিরেক্ট ইনভেস্টমেন্টের (এফডিআই) প্রতিনিধিত্ব করছে। এ অবদানের মাধ্যমে ফিকি দেশের অর্থনীতির পরিবর্তনকারী এবং উন্নয়ন সহযোগীতে পরিণত হয়েছে।
নাসের এজাজ আরো বলেন, ‘বর্তমান অর্থনৈতিক পরিস্থিতিতে লিকুইডিটি চ্যালেঞ্জ, বৈদেশিক মুদ্রাবিনিময় ঝুঁকি এবং মুদ্রাস্ফীতির চাপ স্বল্পমেয়াদে কিছু অনিশ্চয়তা তৈরি করেছে। তবে আমরা বিশ্বাস করি, বিশ্বব্যাপী চলমান এ সংকটের মধ্যেও আমাদের সরকার যেসব পদক্ষেপ নিয়েছে তা বাংলাদেশকে একটি টেকসই ও স্থিতিশীল অর্থনীতির দিকে নিয়ে যাবে।’ তিনি বলেন, ‘সাম্প্রতিক সময়ের এসব চ্যালেঞ্জ কখনই বাংলাদেশের দীর্ঘমেয়াদি সম্ভাবনাকে সীমিত করবে না। ফিকি বরাবরের মতোই সংকট মোকাবেলায় সরকারকে শক্ত অবস্থান ধরে রাখতে কাজ করবে।’
চেম্বারের ভবিষ্যৎ কার্যক্রমের বিষয়ে বলেন, আমরা ফিকির মূল লক্ষ্য অর্জনের জন্য চারটি বিষয়কে অগ্রাধিকার দিয়ে সামনের বছরগুলোতে আমাদের করণীয় নির্ধারণ করেছি। সদস্যদের ব্যবসায়িক কার্যক্রম সহজ করতে অনুকূল পরিবেশ তৈরিতে সহযোগিতা করা, পলিসি অ্যাডভোকেসি, ফিকির প্রচারণা ছাড়াও বাংলাদেশে বিনিয়োগের পরিবেশের সঠিক ব্র্যান্ডিংয়ের মাধ্যমে বিদেশী বিনিয়োগ আকৃষ্ট করতে আগামী বছর কিছু ফ্ল্যাগশিপ ইভেন্ট আয়োজনের পরিকল্পনা রয়েছে আমাদের। ফিকি বাংলাদেশের ২১টির বেশি খাতে বিশ্বের ৩৫ দেশের বিদেশী বিনিয়োগকারীদের সংগঠন। ১৯৬৩ সাল থেকে যাত্রা শুরু করা সংগঠনটির বর্তমানে দুই শতাধিক সদস্য রয়েছে।
- ১কৃষকেরও সংসার আছে, তাদের বাঁচতে হবে: কৃষিমন্ত্রী
- ২উল্লাপাড়ায় ট্রাক-পিকআপ সংঘর্ষে নিহত ২, মহাসড়ক অবরোধ
- ৩অতিরিক্ত বন্দির চাপে দুর্ধর্ষ আসামিদের আলাদা রাখা যাচ্ছে না
- ৪সিরাজগঞ্জে যুবদল নেতা সুজন হত্যা, স্ত্রীসহ দুজনের যাবজ্জীবন
- ৫রাষ্ট্রপতি নির্বাচন স্থগিত চেয়ে রিট খারিজ
- ৬নীতিমালা উপেক্ষা করে ইবিতে সভাপতি নিয়োগ, তালা ঝুলিয়ে বিক্ষোভ
- ৭মাদারীপুরে বিনামূল্যে চক্ষু সেবা ও ছানি ক্যাম্প
- ৮রাত হলেই কপোতাক্ষ নদীর শামুক শিকার, ধ্বংসের মুখে জীববৈচিত্র
- ৯গোপালগঞ্জে বাস-ট্রাক সংঘর্ষে নিহত ৩, আহত ২৫
- ১০বাংলাদেশ ব্যাংকের সঙ্গে যমুনা ব্যাংকের চুক্তি
- ১ডিজিটাল ব্যাংকিং সেবা সম্প্রসারণে ন্যাশনাল ব্যাংকের ‘সিএএসএ’ ক্যাম্পেইন
- ২এসএসসিতে ১২ লাখ খাতা চ্যালেঞ্জের আবেদন, আরও বাড়তে পারে
- ৩দুদক কমিশনার হলেন সাজ্জাদ হোসেন ভূঁইয়া
- ৪উপসচিব হলেন ২৭৭ কর্মকর্তা
- ৫আর্থিক প্রতিষ্ঠানের বিরুদ্ধে মামলা প্রত্যাহার না করলে নীতি সহায়তা নয়
- ৬এপ্রিল-মার্চে হবে অর্থবছর, ২০২৭-২৮ হবে ৯ মাসের
- ৭বাংলাদেশি জাতীয়তাবাদই মানুষকে ঐক্যবদ্ধ করার শক্তিশালী দর্শন
- ৮মূল বেতন সর্বোচ্চ ১০০ শতাংশ পর্যন্ত বাড়ানোর সুপারিশ, বাস্তবায়ন দুই ধাপে
- ৯রাজস্ব নিয়ে জনগণের বিভ্রান্তি দূর করাই চ্যালেঞ্জ: প্রধানমন্ত্রী
- ১০ঢাকা কলেজ তরুণ কলাম লেখক ফোরামের সভাপতি নাফিজ, সম্পাদক ফয়সাল





পাঠকের মতামত