
পদোন্নতি পেয়ে বাংলাদেশ ব্যাংকের ব্যাংক পরিদর্শন বিভাগের পরিচালক হয়েছেন মো. ওবায়েদ উল্যা চৌধুরী। আগে তিনি ব্যাংক পরিদর্শন বিভাগ-৫ এর অতিরিক্ত পরিচালক ছিলেন।
রোববার (১১ ডিসেম্বর) কেন্দ্রীয় ব্যাংকের ডিপার্টমেন্ট অব কমিউনিকেশনস অ্যান্ড পাবলিকেশন্স থেকে ওবায়েদ উল্যা চৌধুরী পরিচালক পদে পদোন্নতি পেয়েছেন বলে গণমাধ্যমকে জানানো হয়েছে।
ওবায়েদ উল্যা চৌধুরী ১৯৯৯ সালে ২৪ মার্চ সহকারী পরিচালক (জেনারেল) হিসেবে বাংলাদেশ ব্যাংকে যোগদান করেন। ফাউন্ডেশন ট্রেনিং শেষে তদানীন্তন ব্যাংক পরিদর্শন বিভাগ-১ (সরকারি ব্যাংক উপবিভাগ) এ যোগদান করেন তিনি। পরবর্তীতে একাউন্টস অ্যান্ড বাজেটিং ডিপার্টমেন্ট, ব্যাংক পরিদর্শন বিভাগ-১ (বেসরকারি ব্যাংক উপবিভাগ) ও ব্যাংক পরিদর্শন বিভাগ-৫ এ অতিরিক্ত পরিচালক পদে দায়িত্ব পালন করেন।
এ ছাড়াও তিনি ইক্যুইটি অ্যান্ড অন্ট্রাপ্রেনারশিপ ফান্ড ইউনিট এবং অর্থ মন্ত্রণালয়ের আওতাধীন মাইক্রোক্রেডিট রেগুলেটরি অথরিটিতে প্রেষণে প্রায় আট বছর দায়িত্ব পালন করেছেন।
পেশাগত প্রশিক্ষণের অংশ হিসেবে তিনি সিঙ্গাপুরে বিজনেস প্রসেস রি-ইঞ্জিনিয়ারিং এবং মালয়েশিয়া ও ভারতে অ্যালায়েন্স ফর ফাইন্যান্সিয়াল ইনক্লুশন (এএফআই) আয়োজিত কৃষি ও ক্ষুদ্র ঋণ কর্মসূচি সম্পর্কিত বিষয়ে প্রায়োগিক প্রশিক্ষণ কর্মসূচিতে অংশগ্রহণ করেন।
ওবায়েদ সম্পূর্ণ শিক্ষা জীবনেই যথেষ্ট কৃতিত্বের স্বাক্ষর রেখেছেন। তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের হিসাববিজ্ঞান বিভাগ থেকে সম্মানসহ প্রথম শ্রেণিতে স্নাতকোত্তর ডিগ্রী লাভ করেন। এ ছাড়া তিনি বাংলাদেশ ইনস্টিটিউট অব ব্যাংক ম্যানেজমেন্ট থেকে কৃতিত্বের সাথে ব্যাংক ম্যানেজমেন্টের ওপর স্নাতকোত্তর ডিগ্রী লাভ করেন। তিনি ইনস্টিটিউট অব ব্যাংকার্স বাংলাদেশের একজন ডিপ্লোম্যাট এ্যাসোসিয়েট।
তিনি ১৯৬৮ সালের ১ অক্টোবর নোয়াখালী জেলার সোনাইমুড়ি থানাধীন নবগ্রামের এক সম্ভ্রান্ত মুসলিম পরিবারে জন্মগ্রহণ করেন। ব্যক্তিগত জীবনে তিনি এক কন্যা ও দুই পুত্র সন্তানের জনক।
- ১গোপালগঞ্জে বাস-ট্রাক সংঘর্ষে নিহত ৩, আহত ২৫
- ২বাংলাদেশ ব্যাংকের সঙ্গে যমুনা ব্যাংকের চুক্তি
- ৩প্রাথমিক স্তর থেকেই শিশুদের খেলাধুলার সঙ্গে যুক্ত করতে হবে
- ৪বাকৃবির ৬৬ তম প্রতিষ্ঠাদিবস উদযাপন
- ৫ব্লক মার্কেটে লেনদেন ৪০ কোটি টাকার
- ৬রাজশাহীর সাবেক মেয়র লিটনসহ ৩৪ জনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা
- ৭খুলনা জেলা ছাত্র কল্যাণ সমিতি’র উদ্যোগে ইবিতে বৃক্ষরোপণ কর্মসূচি
- ৮দর বৃদ্ধির শীর্ষে এনভয় টেক্সটাইল
- ৯দর পতনের শীর্ষে শার্প ইন্ডাস্ট্রিজ
- ১০মাদকের ব্যাপারে জিরো টলারেন্স, গডফাদারদের ধরার চেষ্টা চলছে
- ১ডিজিটাল ব্যাংকিং সেবা সম্প্রসারণে ন্যাশনাল ব্যাংকের ‘সিএএসএ’ ক্যাম্পেইন
- ২এসএসসিতে ১২ লাখ খাতা চ্যালেঞ্জের আবেদন, আরও বাড়তে পারে
- ৩উপসচিব হলেন ২৭৭ কর্মকর্তা
- ৪দুদক কমিশনার হলেন সাজ্জাদ হোসেন ভূঁইয়া
- ৫বিগত ছয় মাসে আইনশৃঙ্খলা পরিস্থিতির দৃশ্যমান উন্নতি হয়েছে
- ৬আর্থিক প্রতিষ্ঠানের বিরুদ্ধে মামলা প্রত্যাহার না করলে নীতি সহায়তা নয়
- ৭বাংলাদেশি জাতীয়তাবাদই মানুষকে ঐক্যবদ্ধ করার শক্তিশালী দর্শন
- ৮এপ্রিল-মার্চে হবে অর্থবছর, ২০২৭-২৮ হবে ৯ মাসের
- ৯হামের উপসর্গ নিয়ে আরও ৭ শিশুর মৃত্যু
- ১০মূল বেতন সর্বোচ্চ ১০০ শতাংশ পর্যন্ত বাড়ানোর সুপারিশ, বাস্তবায়ন দুই ধাপে





পাঠকের মতামত