
কাতার বিশ্বকাপের স্বপ্নের ট্রফি নিয়ে দেশে ফেরা লিওনেল মেসিদের বরণ করতে বুয়েনস আইরেসে আসা সমর্থকদের সঙ্গে পুলিশের সংঘর্ষ হয়েছে, যাতে ৩১ ব্যক্তি আহত হয়েছে।
স্থানীয় সময় গতকাল মঙ্গলবার এ সংঘর্ষ হয়। কর্মকর্তাদের বরাত দিয়ে বুয়েনস আইরেস টাইমসের প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।
এতে বলা হয়, মেসিদের বরণ করতে বুয়েনস আইরেসে প্রায় ৫০ লাখ মানুষ জড়ো হয়। ওই সময় পুলিশের সঙ্গে সমর্থকদের সংঘর্ষের ঘটনা ঘটে। আর্জেন্টাইন পুলিশ জানিয়েছে, সংঘর্ষের ঘটনায় ১৩ জনকে গ্রেপ্তার করা হয়েছে।
বুয়েনস আইরেসের জরুরি চিকিৎসা বিভাগের প্রধান আলবার্তো ক্রিসেন্টি আর্জেন্টাইন বার্তা সংস্থা নোটিশিয়াস আর্জেন্টিনাকে বলেন, ‘বেশির ভাগ আহতকে শহরের বিভিন্ন হাসপাতালে নিয়ে যাওয়া হয়। কারও অবস্থা গুরুতর নয়।’
স্থানীয় সময় রাত ৮টার দিকে বুয়েনস আইরেসের বিখ্যাত ওবেলিস্ক স্মৃতিস্তম্ভে ব্যারিকেড ভেঙে সেটির ওপর উঠে যান মেসিদের বরণ করতে আসা আর্জেন্টাইনরা। পরে পুলিশ তাদের সরাতে গেলে সংঘর্ষ বাধে।
ওবেলিস্ক স্মৃতিস্তম্ভের সামনে থেকে চারজনকে গ্রেপ্তার করা হয়েছে বলে জানিয়েছে স্থানীয় সংবাদমাধ্যমগুলো।
আর্জেন্টিনার রাজধানীর বিভিন্ন জায়গায় মেসিদের বরণ করতে আসা সমর্থকদের সঙ্গে পুলিশের সংঘর্ষ হয়েছে। অনেক জায়গাতেই টায়ার পুড়িয়ে, ট্রাফিক লাইট ও ল্যাম্প পোস্ট ভেঙে প্রতিক্রিয়া জানান মেসির ক্ষুব্ধ ভক্তরা।
- ১৪২ ঋণখেলাপির পাচারের অর্থ ফেরাতে ৮ প্রতিষ্ঠানের সঙ্গে চুক্তি
- ২রাষ্ট্রপতি পদে বিএনপির প্রার্থী মির্জা ফখরুল, ১১ দলের অলি আহমদ
- ৩বাগেরহাটে ভয়াবহ অগ্নিকাণ্ডে দুই নারীর সর্বস্ব পুড়ে ছাই
- ৪পাবনায় সমতল আদিবাসী নারী সম্মেলন অনুষ্ঠিত
- ৫চাঁদপুর সিভিল সার্জনকে ক্ষমা করে বদলির আদেশ প্রত্যাহার করলেন স্বাস্থ্যমন্ত্রী
- ৬পাবনায় বিপুল পরিমাণ ইয়াবাসহ আটক ১
- ৭মোড়লগঞ্জে ৯ হাজার ৭৩০ পিস ইয়াবা উদ্ধার, গ্রেপ্তার ১
- ৮বাগেরহাটে বাসের ধাক্কায় অটোবাইক চালক নিহত, আহত ৪
- ৯শেরপুরের সীমান্তবর্তী বনে ১৬ লাখ ৭৬ হাজার টাকার ভারতীয় মদ জব্দ
- ১০স্ট্রোকের পর সংকটাপন্ন রাবি শিক্ষার্থী
- ১কুলাউড়া সীমান্তে বিএসএফের গুলিতে বাংলাদেশি যুবক নিহত
- ২রাষ্ট্রপতি নির্বাচনে ১১ দলের প্রার্থী অলি আহমদ
- ৩সোমবার সকাল ১০টায় এসএসসি ও সমমানের ফল উদ্বোধন করবেন শিক্ষামন্ত্রী
- ৪প্রধানমন্ত্রীর আগমন ঘিরে উৎসবের আমেজ, বুকভরা আশা হাটহাজারীবাসীর
- ৫আজ চট্টগ্রাম ও কক্সবাজারে যাচ্ছেন প্রধানমন্ত্রী
- ৬হেলিকপ্টারে মহেশখালীর পথে প্রধানমন্ত্রী
- ৭রাষ্ট্রপতি নির্বাচনে বিএনপির দুই মনোনয়নপত্র সংগ্রহ
- ৮কল-কারখানা স্থাপন করে উপকূলের বেকার সমস্যা সমাধান করা হবে: প্রধানমন্ত্রী
- ৯আওয়ামী লীগ ১৭ বছরে যা পারেনি, আমরা ৫ বছরেই তা করার চেষ্টা করবো
- ১০আড়াই মাসে ভোটার বেড়েছে তিন লাখ ৯ হাজার, মোট ১২ কোটি ৮৬ লাখ





পাঠকের মতামত