
বিরিয়ানি খেতে পছন্দ করেন না এমন মানুষ খুঁজে পাওয়া মুশকিল। মাটন, বিফ বা চিকেনসহ হরেক পদের বিরিয়ানির স্বাদে মুগ্ধ বাঙালিরা।
তবে কখনো কি কিমার বিরিয়ানি খেয়েছেন? যদি না খেয়ে থাকেন তাহলে জিভের স্বাদ বদলাতে খুব সহজেই তৈরি করতে পারবেন এই বিরিয়ানি। চলুন জেনে নেওয়া যাক রেসিপি-
উপকরণ
১. বাসমতি চাল ২ কাপ
২. গরুর মাংসের কিমা ২০০ গ্রাম
৩. এলাচ ৩টি
৪. তেজপাতা ১টি
৫. লবঙ্গ ৪টি
৬. আদা বাটা ১ চা চামচ
৭. রসুন বাটা ১ চা চামচ
৮. পেঁয়াজ কুচি ১ কাপ
৯. মরিচ গুঁড়া ১ টেবিল চামচ
১০. ধনে গুঁড়া আধা টেবিল চামচ
১১. হলুদ গুঁড়া আধা টেবিল চামচ
১২. গরম মসলা আধা চা চামচ
১৩. কাজুবাদাম ও কিশমিশ ২ টেবিল চামচ
১৪. ঘি ১ টেবিল চামচ
১৫. লবণ ও
১৬. তেল পরিমাণমতো।
পদ্ধতি
প্রথমে প্যানে ঘি গরম করে পেঁয়াজ কুচি, কাজুবাদাম ও কিশমিশ ভেজে অন্য একটি পাত্রে তুলে রাখুন। প্যানে আরও কিছুটা তেল ও ঘি দিয়ে তার মধ্যে এলাচ, তেজপাতা, লবঙ্গ দিয়ে হালকা করে ভেজে নিন।ভাজা হলে এর মধ্যে রসুন-আদা বাটা ও কাঁচা মরিচ দিয়ে ভেজে নিন। এরপর পেঁয়াজ কুচি দিয়ে বাদামি করে ভেজে নিন। বাকি সব উপকরণ একসঙ্গে দিয়ে কষিয়ে নিন কিছুক্ষণ।এরপর মাংসের কিমা দিয়ে মসলার সঙ্গে কষিয়ে নিন। এবার মাংসে আগে থেকে ধুয়ে পানি ঝরিয়ে রাখা বাসমতি চাল, পরিমাণমতো পানি দিয়ে মিশিয়ে ঢেকে দিন।মাঝারি আঁচে ২০-২৫ মিনিট রান্না করুন। চাল সেদ্ধ হয়ে পানি শুকিয়ে গেলে নামিয়ে নিন। উপরে ঘি, ধনেপাতা, পেঁয়াজ বেরেস্তা, ভেজে রাখা কাজুবাদাম, কিশমিশ ছড়িয়ে পরিবেশন করুন মজাদার কিমা বিরিয়ানি।
- ১শিক্ষা অধিদপ্তরের সাবেক দুই ডিজিকে হাইকোর্টে তলব
- ২মিউচুয়াল ট্রাস্ট ব্যাংকের বোর্ড সভা ২৯ জুলাই
- ৩পপুলার লাইফ ইন্স্যুরেন্সের বোর্ড সভা ২৮ জুলাই
- ৪লিন্ডে বিডির বোর্ড সভা ২৭ জুলাই
- ৫সিটি জেনারেল ইন্স্যুরেন্সের বোর্ড সভা ২৮ জুলাই
- ৬বাংলাদেশি জাতীয়তাবাদ দর্শনই অন্তর্ভুক্তিমূলক জাতীয় পরিচয়: তথ্যমন্ত্রী
- ৭একদিনে হাম উপসর্গে ছয়জনের মৃত্যু
- ৮পদ্মা অয়েলে চেয়ারম্যান নিয়োগ
- ৯মাদারীপুরে শিবচরে বজ্রপাতে কৃষকের মৃত্যু
- ১০অনলাইনে রিটার্ন দাখিল ৪৭ লাখ
- ১শিক্ষাপ্রতিষ্ঠানে নিয়োগের ক্ষমতা ফিরল কমিটির হাতে
- ২পাথরঘাটায় তরুণী নিখোঁজ
- ৩নতুন বিনিয়োগ সৃষ্টি ও ব্যবসার সম্প্রসারণে কাজ করছে সরকার
- ৪সরকারের প্রতিজ্ঞা ভাঙ্গার কারণে সবকিছু হতাশায় পরিণত হয়েছে
- ৫প্রবাসী কার্ডে মিলবে প্রায়োরিটি চেক-ইন ও বোর্ডিং সুবিধা
- ৬সব পক্ষকে ধৈর্য ধরার আহ্বান পাকিস্তানের প্রধানমন্ত্রীর
- ৭চলতি অর্থবছরে ৫০ আন্তর্জাতিক মেলায় অংশ নেবে বাংলাদেশ
- ৮মোদীর বাসভবন ঘিরে বিক্ষোভ, পদত্যাগ দাবি
- ৯পাবনার এসপিসহ পুলিশের ১০ ঊর্ধ্বতন কর্মকর্তা বদলি
- ১০বিমসটেকে ভিসা সহজীকরণের উদ্যোগ নেওয়া হয়েছে : মহাসচিব





পাঠকের মতামত