
পুঁজিবাজারে তালিকাভুক্ত আট কোম্পানির ক্রেডিট রেটিং সম্পন্ন করা হয়েছে। কোম্পানিগুলো হচ্ছে- আনোয়ার গ্যালভানাইজিং, এএফসি অ্যাগ্রো, একটিভ ফাইন, রিলায়েন্স ইন্স্যুরেন্স, ইস্টার্ন ইন্স্যুরেন্স কোম্পানি, জি কিউ বলপেন, ক্রাউন সিমেন্ট এবং আইটি কনসুলেন্ট লিমিটেড।
ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।
আনোয়ার গ্যালভানাইজিং লিমিটেড
কোম্পানিটির ক্রেডিট রেটিং নির্ণয় করেছে ক্রেডিট রেটিং ইনফর্মেশন অ্যান্ড সার্ভিসেস লিমিটেড। আনোয়ার গ্যালভানাইজিংয়ের দীর্ঘমেয়াদী ‘এ+’ এবং স্বল্প মেয়াদী ‘এসটি-৩’ রেটিং হয়েছে। ২০২২ সালের ৩০ সেপ্টেম্বর সমাপ্ত হিসাব বছরের অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন এবং রেটিং ঘোষণার তারিখ পর্যন্ত অন্যান্য প্রাসঙ্গিক পরিমাণগত পাশাপাশি গুণগত তথ্য অনুযায়ী এই রেটিং নির্ণয় করা হয়েছে।
এএফসি এগ্রো বায়োটেক লিমিটেড
কোম্পানিটির ক্রেডিট রেটিং নির্ণয় করেছে ন্যাশনাল ক্রেডিট রেটিং লিমিটেড। এএফসি এগ্রোর দীর্ঘমেয়াদী ‘এ’ এবং স্বল্প মেয়াদী ‘এসটি-৩’ রেটিং হয়েছে। ৩০ জুন ২০২২ সালের সমাপ্ত হিসাব বছরের নিরীক্ষিত আর্থিক প্রতিবেদন অনুযায়ী এই রেটিং নির্ণয় করা হয়েছে।
একটিভ ফাইন কেমিক্যাল লিমিটেড
কোম্পানিটির ক্রেডিট রেটিং নির্ণয় করেছে ন্যাশনাল ক্রেডিট রেটিং লিমিটেড। একটিভ ফাইনের দীর্ঘমেয়াদী ‘এ’ এবং স্বল্প মেয়াদী ‘এসটি-৩’ রেটিং হয়েছে। ৩০ জুন ২০২২ সালের হিসাব বছরের নিরীক্ষিত আর্থিক প্রতিবেদন অনুযায়ী এই রেটিং নির্ণয় করা হয়েছে।
রিলায়েন্স ইন্স্যুরেন্স লিমিটেড
কোম্পানিটির ক্রেডিট রেটিং নির্ণয় করেছে ন্যাশনাল ক্রেডিট রেটিং লিমিটেড। রিলায়েন্স ইন্স্যুরেন্সের দীর্ঘমেয়াদী ‘এএএ’ রেটিং হয়েছে। ৩১ ডিসেম্বর ২০২১ সালের হিসাব বছরের নিরীক্ষিত আর্থিক প্রতিবেদন এবং ২০২২ সালের ৩০ সেপ্টেম্বর সমাপ্ত হিসাব বছরের অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন অনুযায়ী এই রেটিং নির্ণয় করা হয়েছে।
ইস্টার্ন ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেড
কোম্পানিটির ক্রেডিট রেটিং নির্ণয় করেছে ন্যাশনাল ক্রেডিট রেটিং লিমিটেড। ইস্টার্ন ইন্স্যুরেন্সের দীর্ঘমেয়াদী ‘এএ+’ রেটিং হয়েছে। ৩১ ডিসেম্বর ২০২১ সালের হিসাব বছরের নিরীক্ষিত আর্থিক প্রতিবেদন এবং ২০২২ সালের ৩০ সেপ্টেম্বর সমাপ্ত হিসাব বছরের অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন অনুযায়ী এই রেটিং নির্ণয় করা হয়েছে।
জি কিউ বলপেন ইন্ডাস্ট্রিজ লিমিটেড
কোম্পানিটির ক্রেডিট রেটিং নির্ণয় করেছে ন্যাশনাল ক্রেডিট রেটিং লিমিটেড। জি কিউ বলপেনের দীর্ঘমেয়াদী ‘বিবিবি’ এবং স্বল্প মেয়াদী ‘এসটি-৩’ রেটিং হয়েছে। ৩০ সেপ্টেম্বর ২০২২ সালের সমাপ্ত হিসাব বছরের নিরীক্ষিত আর্থিক প্রতিবেদন অনুযায়ী এই রেটিং নির্ণয় করা হয়েছে।
ক্রাউন সিমেন্ট পিএলসি
কোম্পানিটির ক্রেডিট রেটিং নির্ণয় করেছে ক্রেডিট রেটিং অ্যাজেন্সি অব বাংলাদেশ লিমিটেড।ক্রাউন সিমেন্টের দীর্ঘমেয়াদী ‘এএ১’ এবং স্বল্প মেয়াদী ‘এসটি-২’ রেটিং হয়েছে। ৩১ অক্টোবর ২০২২ সালের সমাপ্ত হিসাব বছরের নিরীক্ষিত আর্থিক প্রতিবেদন অনুযায়ী এই রেটিং নির্ণয় করা হয়েছে।
আইটি কনসুলেন্ট লিমিটেড
কোম্পানিটির ক্রেডিট রেটিং নির্ণয় করেছে ন্যাশনাল ক্রেডিট রেটিং লিমিটেড। আইটি কনসুলেন্টের দীর্ঘমেয়াদী ‘এএ৩’ এবং স্বল্প মেয়াদী ‘এসটি-২’ রেটিং হয়েছে। ৩০ জুন ২০২২ সালের নিরীক্ষিত আর্থিক প্রতিবেদন এবং ৩০ নভেম্বর ২০২২ সালের সমাপ্ত হিসাব বছরের আর্থিক প্রতিবেদন এবং রেটিং ঘোষণার তারিখ পর্যন্ত অন্যান্য প্রাসঙ্গিক পরিমাণগত পাশাপাশি গুণগত তথ্য অনুযায়ী এই রেটিং নির্ণয় করা হয়েছে।
পুঁজিবাজারের সব নিউজ সবার আগে পেতে থাকুন আমাদের সাথে—–
BP ShareBazar News–BP Stock News–BP Capital Views–Banijjo Protidin News–BP Capital News
বাণিজ্য প্রতিদিন/ এসকেএস
- ১কুষ্টিয়ায় নকল সিগারেটের কারখানায় অভিযান, ২ কোটি টাকার সিগারেট জব্দ
- ২ফের ৫ দিনের রিমান্ডে ডেভিড ইমন
- ৩১১ দিনে রেমিট্যান্স এলো ১৩৮ কোটি ডলার
- ৪ডিএসইর শীর্ষ কর্মকর্তাদের ট্রেডিং ও অনিয়মের অভিযোগ অনুসন্ধানে বিএসইসি
- ৫গ্যাস-বিদ্যুতের সংকট মোকাবিলায় সরকার সর্বোচ্চ চেষ্টা করছে
- ৬রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রে রুশ নাগরিকের মৃত্যু
- ৭আন্তর্জাতিক যুব দিবস উপলক্ষে নালিতাবাড়ীতে বর্ণাঢ্য যুব র্যালি
- ৮বাংলাদেশকে ট্যুরিজম হাব হিসেবে প্রতিষ্ঠায় কাজ করছে সরকার : পর্যটনমন্ত্রী
- ৯প্রাইম ব্যাংক ও পামপে’র মধ্যে পেরোল ব্যাংকিং চুক্তি স্বাক্ষর
- ১০জনদূর্ভোগ লাঘবে নিজ অর্থায়নে রাস্তা সংস্কার করলেন লিটন তালুকদার
- ১চাঁদপুরে জিপিএ-৫ অর্জনের পাশাপাশি সর্বোচ্চ নম্বর পেয়েছে তিন শিক্ষার্থী
- ২মার্জিন ঋণে নতুন নিয়ম, শেয়ারের সর্বোচ্চ পিই ৪০
- ৩সাসপেন্ড ইসলামী ব্যাংক কর্মকর্তা
- ৪জনগণ অর্থনৈতিকভাবে শক্তিশালী হলেই রাষ্ট্র শক্তিশালী হবে : প্রধানমন্ত্রী
- ৫পুলিশের ঊর্ধ্বতন ১০ কর্মকর্তাকে বদলি
- ৬ট্রাম্পের বিরুদ্ধে মার্কিন চার মানবাধিকার সংস্থার মামলা
- ৭প্রধানমন্ত্রী তারেক রহমানকে দুটি আমন্ত্রণ জানিয়েছে ভারত : জয়সওয়াল
- ৮বিমানে ৫০ শতাংশ পর্যন্ত ছাড় পেতে পারেন জুলাই যোদ্ধারা : বিমানমন্ত্রী
- ৯চট্টগ্রামে একাদশে শিক্ষার্থী ভর্তির পরও খালি থাকবে অর্ধেকের বেশি আসন
- ১০শ্রীপুরে জোরপূর্বক জমি দখলের অভিযোগ





পাঠকের মতামত