
রমজান মাসকে সামনে জরুরি পণ্য আমদানিতে নির্দিষ্ট পরিমাণ ডলার আমদানি কোটা হিসেবে রাখার দাবি জানিয়েছে ব্যবসায়ীরা। সম্প্রতি আগামীর সমস্যা নিরসনে নিত্য প্রয়োজনীয় ভোগপণ্য আমদানিতে নির্দিষ্ট পরিমাণ ডলার আলাদা রাখার জন্য কেন্দ্রীয় ব্যাংককে অনুরোধ জানিয়েছে বাণিজ্য মন্ত্রণালয়।
সম্প্রতি বাংলাদেশ ব্যাংকের গভর্নর আবদুর রউফ তালুকদারের কাছে চিঠি পাঠানোর মাধ্যমে এ অনুরোধ জানানো হয়।
গত বুধবার ঢাকায় দেশের ব্যবসায়ী নেতাদের সাথে বৈঠকের আয়োজন করে বাণিজ্য মন্ত্রনালয়। বৈঠকে ব্যাংকগুলোতে ডলার সংকটের কারণে ব্যাংকের অনীহায় নিত্যপ্রয়োজনীয় ভোগ্যপণ্যের ঋণপত্র (এলসি) খুলতে পারছেন না বলে মন্ত্রীর কাছে অভিযোগ করেন ব্যবসায়ীরা। এরপর গত ৫ জানুয়ারি অনুরোধ জানিয়ে বাংলাদেশ ব্যাংককে চিঠি দিয়েছে বাণিজ্য মন্ত্রণালয়।
রমজানে পণ্যের দাম নাগালের মধ্যে রাখার বিষয়ে উদ্বেগ আছে, তার মধ্যে আমদানি না বাড়লে সরবরাহ ঘাটতি দেখা দিতে পারে বলেও ব্যবসায়ীরা সতর্ক করেন।
এ সমস্যা সমাধানে ভোজ্যতেল, চিনি, মসুর ডাল, ছোলা ও খেজুর—এই ছয়টি পণ্যের এলসি খোলার জন্য নির্দিষ্ট পরিমাণ ডলারের কোটা বরাদ্দ রাখার প্রস্তাব করেন তিনি।
ব্যবসায়ীদের এ দাবির পরিপ্রেক্ষিতেই বাংলাদেশ ব্যাংককে ই-মেইলে চিঠি দেওয়া হয়েছে বলে জানান বাণিজ্য সচিব। তবে এসব পণ্য আমদানিতে কী পরিমাণ ডলার কোটা হিসেবে রাখা প্রয়োজন, সে সম্পর্কে চিঠিতে কিছু উল্লেখ করা হয়নি।
বাণিজ্য সচিব জানান, শিল্প পণ্য রপ্তানি ও রেমিট্যান্স থেকে যে ডলার আসে, সেখান থেকে একটি অংশ নিত্যপণ্য আমদানির জন্য সংরক্ষণ করতে বলেছি। বৈদেশিক মুদ্রার রিজার্ভ থেকে কোনো ডলার ব্যয়ের কথা বলা হয়নি। শুধু আগামী রমজানে পণ্য চাহিদা মেটাতে এ পদক্ষেপ নেওয়া হয়েছে।
বাংলাদেশ ব্যাংক সূত্রে জানা গেছে, নিত্যপ্রয়োজনীয় ভোগ্যপণ্যের দাম নিয়ন্ত্রণে রাখতে যা যা করণীয় বাংলাদেশ ব্যাংক তার সবই করবে। আগামী রমজানে নিত্যপ্রয়োজনীয় জিনিসপত্রের সরবরাহ স্বাভাবিক রাখতে কেন্দ্রীয় ব্যাংক প্রয়োজনীয় ব্যবস্থা নেবে বলেও একাধিক কর্মকর্তা জানিয়েছেন।
- ১বাগেরহাটে ফলতিতা বাজারে ভয়াবহ অগ্নিকাণ্ড
- ২ব্র্যাক ব্যাংকের ইএসজি অ্যান্ড সাসটেইনেবিলিটি রিপোর্ট-২০২৫ প্রকাশ
- ৩রাষ্ট্রপতি নির্বাচনের ভোটগ্রহণ বৃহস্পতিবার, শপথ শুক্রবার
- ৪ক্যাশলেস লেনদেন সহজ করতে শাহ্জালাল ইসলামী ব্যাংকে ‘বাংলা কিউআর’ চালু
- ৫বাংলাদেশ ব্যাংকের কৃষি পুনঃঅর্থায়ন তহবিলে যুক্ত হলো এবি ব্যাংক
- ৬চরফ্যাশনে গভীর রাতে ঝিল থেকে ডাব ব্যবসায়ীর লাশ উদ্ধার
- ৭কমিউনিটি ব্যাংকের বোর্ড সভা অনুষ্ঠিত
- ৮সুন্দরবনের উপকূলে লবণাক্ত জমিতে সবুজের বিপ্লব
- ৯কোস্টগার্ডের নতুন ডিজি মঈনুল হাসান
- ১০প্রধানমন্ত্রীর কাজে সন্তুষ্ট ৬৬ দশমিক ৩ শতাংশ মানুষ
- ১চরফ্যাশন টি বি মাধ্যমিক বিদ্যালয়ে শিক্ষক ও জনবল সংকটে পাঠদান ব্যাহত
- ২প্রধানমন্ত্রীর সঙ্গে বিএনপির নবনিযুক্ত স্থায়ী কমিটির ৪ সদস্যের সাক্ষাৎ
- ৩চাঁদপুরে ইলিশ আমদানি বৃদ্ধি পাওয়ায় দামে কিছুটা স্বস্তি
- ৪জ্বালানি সহযোগিতা জোরদারে যৌথ ওয়ার্কিং গ্রুপ গঠন করবে বাংলাদেশ-কাতার
- ৫রাষ্ট্রপতি হলেও জনগণের পাশে থেকে সেবা করতে চাই
- ৬বাংলাদেশের সঙ্গে গঠনমূলক ও ইতিবাচক সম্পর্ক চায় ভারত
- ৭তিন জেলার ডিসি প্রত্যাহার করে প্রজ্ঞাপন
- ৮জুনে ইসলামী ধারার ব্যাংকগুলোর আমানতে বড় ধস
- ৯যবিপ্রবিতে কোয়ালিটি অ্যাসিউরেন্স অ্যান্ড অ্যাক্রেডিটেশন: নলেজ শেয়ারিং অ্যান্ড প্যানেল ডিসকাশন’ শীর্ষক বিশেষ সভা অনুষ্ঠিত
- ১০স্বামীর মৃত্যুতে ১২ ঘণ্টার প্যারোলে মুক্তি পাচ্ছেন দীপু মনি





পাঠকের মতামত