
রসমালাইয়ের স্বাদ ও গন্ধে সবাই মুগ্ধ। মিষ্টির দোকান থেকেই কমবেশি সবাই কিনে খান এই মিষ্টান্ন। তবে চাইলে ঘরেই মাত্র কয়েকটি উপকরণ দিয়ে তৈরি করতে পারেন রসমালাই। জেনে নিন রেসিপি-
উপকরণ
১. গুড়া দুধ ১ কাপ
২. বেকিং পাউডার আধা চা চামচ
৩. ময়দা ১ চা চামচ
৪. ঘি ১ চা চামচ
৫. ডিম ১টি
৬. তরল দুধ ১ লিটার
৭. এলাচ ২-৩টি,
৮. চিনি ২ টেবিল চামচ
৯. কনডেন্স মিল্ক আধা কাপ
পদ্ধতি
সব উপকরণ একসঙ্গে মিশিয়ে নরম ও আঁঠালো খামির তৈরি করে নিন। এরপর খামির ঢেকে রাখুন ১০মিনিট। অন্যদিকে তরল দুধ ঘন করে জ্বাল দিয়ে নিতে হবে।এলাচ, চিনি ও কনডেন্স মিল্ক মিশিয়ে নিতে হবে। এরপর হাতে সামান্য ঘি নিয়ে খামির থেকে গোল অথবা লম্বা আকৃতিতে রসমালাইগুলো তৈরি করে নিতে হবে।দুধ জ্বাল দিয়ে যখন শুকিয়ে অর্ধেক হয়ে যাবে তখন এর মধ্যে গুঁড়া দুধ গুলিয়ে দিতে হবে আধা কাপ। তাহলে দুধটা আরও ঘন হবে।ফুটতে থাকা দুধের মধ্যে বানিয়ে রাখা রসমালাইগুলো দিয়ে ঢেকে দিতে হবে। ৫-৭মিনিট পর ঢাকনা সরিয়ে খুব সাবধানে সেগুলো নেড়ে আবার ঢেকে দিতে হবে।১৫ মিনিট পর চুলা থেকে নামিয়ে ঢেকে রাখুন ঠান্ডা হওয়া পর্যন্ত। এরপর পরিবেশন করুন জিভে জল আনা গুঁড়া দুধের রসমালাই।
- ১খালেদা জিয়ার গাড়িবহরে হামলার আসামি চাঁদপুর থেকে গ্রেফতার
- ২চাঁদপুরে শিশুকে ধর্ষণের অভিযোগে যুবক আটক
- ৩রাশিয়া-ইউক্রেন পাল্টাপাল্টি হামলায় ২৬ জন নিহত
- ৪ঢাকাসহ দেশের ১৩ জেলায় বজ্রসহ বৃষ্টির আশঙ্কা
- ৫পাবনায় যমুনা নদীতে গোসলে নেমে দুই স্কুলছাত্র নিখোঁজ
- ৬কারিগরি ও ক্রীড়া শিক্ষায় সহযোগিতার আগ্রহ অস্ট্রেলিয়ার
- ৭রোহিঙ্গা সংকট মোকাবিলায় ইউএন উইমেনের সহযোগিতা চান পররাষ্ট্র প্রতিমন্ত্রী
- ৮বন্যাদুর্গতদের খোঁজ নিতে চট্টগ্রামে যাচ্ছেন প্রধানমন্ত্রী
- ৯বেইলি ব্রিজ ধস, মতলব-দাউদকান্দি সড়ক যোগাযোগ বন্ধ
- ১০গুমের সর্বোচ্চ শাস্তি যাবজ্জীবন কারাদণ্ড, ভুক্তভোগী পাবে ক্ষতিপূরণ
- ১বিজয়নগরে জোরপূর্বক বৃদ্ধের জায়গা দখলের অভিযোগ
- ২ব্যাংকিং ও রাজনৈতিক অর্থনীতি: একটি নির্মোহ পর্যালোচনা
- ৩নতুন মন্ত্রিসভায় আলোচনার কেন্দ্রবিন্দুতে চাঁদপুর তিন আসনের এমপি মানিক
- ৪ব্লক মার্কেটে লেনদেন ৫৩ কোটি টাকার
- ৫পরিবেশ সংরক্ষণে সবাইকে দায়িত্বশীল হওয়ার আহ্বান প্রধানমন্ত্রীর
- ৬আমি হত্যার পক্ষে নই, এজন্যই ইরানের সঙ্গে চুক্তি চাই : ট্রাম্প
- ৭কমেছে সূচক ও লেনদেন
- ৮তিস্তা ও অর্থনৈতিক করিডর উদ্যোগ বাস্তবায়নে আশাবাদী চীন
- ৯মধ্যপ্রাচ্যে কমছে জনশক্তি রপ্তানি, বাড়ছে ইউরোপে
- ১০বে লিজিং স্পট মার্কেটে যাচ্ছে মঙ্গলবার





পাঠকের মতামত